তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন

বিএনপির বিজয় মিছিলে তিন ভাইকে কুপিয়ে জখম

বিএনপির বিজয় মিছিলে তিন ভাইকে কুপিয়ে জখম
পাঠক সংখ্যা
638

মাদারীপুর সংবাদদাতা:

জুলাই অভ্যুত্থান ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতাসহ আপন তিন ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (৬ জুলাই) দুপুরে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাদারীপুর পৌর ছাত্রলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম লিখন মুন্সী এবং তার দুই ভাই সোহাগ মুন্সী ও মিলন মুন্সী। তারা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে। আহতদের মধ্যে লিখন মুন্সী ও সোহাগ মুন্সীকে গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মিলন মুন্সী মাদারীপুর জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে তিনভাইকে কুপিয়ে পালিয়ে যাবার সময় ধাওয়া দিয়ে নতুন মাদারীপুর গ্রামের মামুন ঢালীর ছেলে আবির ঢালীকে কুপিয়ে আহত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে আহতরা দলের কেউ নয় বলে দাবি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বেলা ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষে শকুনী লেকপাড় থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি নিয়ে ইটেরপুলের দিকে যাচ্ছিল। এসময় মিছিলটি শহরের ডিসি ব্রিজ এলাকায় এলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের কয়েকজন মিছিলের মধ্যে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সীকে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় লিখনকে বাঁচাতে তার দুই ভাই মিলন ও সোহাগ এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর জেলার সদরের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখন ও সোহাগের অবস্থার অবনতি হলে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। আরেক আহত মিলনকে মাদারীপুর জেলার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে তিনভাইকে কুপিয়ে পালিয়ে যাবার সময় ধাওয়া দিয়ে একই এলাকার মামুন ঢালীর ছেলে আবির ঢালীকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনার সময় মিছিলের সাথে পুলিশ উপস্থিত থাকলেও পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। এ নিয়ে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ২৩ মার্চ রাত ১০ টার দিকে মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় শ্রমিক দলের রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সী নিহত হয়। এই ঘটনায় ২৬ মার্চ দুপুরে নিহতের বড় ভাই হাসান মুন্সী বাদী হয়ে সদর মডেল থানায় ৬৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি লিখন মুন্সী ও তার ভাই শ্রমিক দলের সাবেক আহ্বায়ক সেলিম মুন্সীকে আসামি করা হয়। সেই ঘটনার জেরেই হান্নান ঢালী, বাচ্চু হাওলাদার, যাচ্চু হাওলাদার, মামুন ঢালী ও রনি মুন্সী এই হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

এ ব্যাপারে আহত মিলন মুন্সী জানান, হত্যা মামলায় তার দুই ভাই জামিনে আছেন। বিএনপির সক্রিয় কর্মী তার ভাইয়েরা। দলের কর্মসূচি হিসেবে ডাকা মিছিলে অংশ নিয়ে ডিসি ব্রিজ এলাকায় এলে পূর্ব শত্রুতার জেরে হান্নান ঢালী, বাচ্চু হাওলাদার, যাচ্চু হাওলাদার, মামুন ঢালী ও রনি মুন্সিসহ কয়েকজন মিলে লিখনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। লিখনকে বাঁচাতে গেলে তাকে ও তার ভাই মিলনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় তার আরেক ভাই শ্রমিক দলের নেতা সেলিম মুন্সী দূরে থাকায় তাকে কোপাতে পারেনি। দোষিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই। এ ঘটনার পরে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত হান্নান ঢালী, বাচ্চু হাওলাদারসহ হামলায় জড়িতরা। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি বলে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন ঘটনাটি স্থানীয় দ্বন্দ্বের জেরে ঘটেছে, রাজনৈতিক নয়। যারা আহত হয়েছে তারা বিএনপির কেউ নয়। একজন ছাত্রলীগের সহ-সভাপতি। ওরা দুই ভাই বিএনপি নেতা শাকিল মুন্সী হত্যা মামলার আসামি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এ বছরের ২৩ মার্চ রাতে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সী ও তার আরেক ভাই। এ ঘটনার জেরেই আজকের হামলার ঘটনা ঘটেছে। এরই মধ্যে চিহ্নিত কিছু লোকদের ধরার চেষ্টা চলছে। আর সদর থানা পুলিশ ঘটনার কাছে থাকলেও তারা আসার পূর্বেই কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউনিয়ন আ’লীগের পদের বসেই বিপুল অর্থবৃত্তের মালিক

  আলী রেজা রাজু,ঢাকা: জমিদখল, সরকারী সম্পদ আত্মসাৎ, প্রতিপক্ষকে নির্যাতন, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের বিরুদ্ধে। অতিদরিদ্র কৃষক পরিবারের সন্তান আরিফ ইউনিয়ন আওয়ামী লীগের পদে বসে মাত্র আড়াই বছরেই বনে গেছেন কোটি কোটি টাকার সম্পদের মালিক। ব্যবহার করেন বিলাসবহুল গাড়িও। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের নেতা হওয়ার পর থেকেই জোর দখল, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণসহ নিজস্ব লোকজন নিয়ে এলাকায় শুরু করেন আধিপত্য বিস্তার। তার ছত্রছায়ায় গড়ে উঠেছে দুর্ধর্ষ বাহিনী। এলাকাবাসীর কাছে যা আরিফ বাহিনী হিসেবে পরিচিত। এই বাহিনীর মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখেন পুরো ইউনিয়নের অধিপত্য। আরিফের এসব কর্মকান্ডের সম্মুখে থাকেন বনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের বিলুপ্তকৃত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সৌরভ ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। ২০২১ সালে কমিটি বিলুপ্ত করার পর এখনও নিজেদের

আরও পড়ুন
language Change