তারিখ লোড হচ্ছে...

স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আম্মারসহ ছাত্রশিবিরের মারধরের শিকার দুই শিক্ষার্থীকে গ্রেফতার পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ ঢামেকে কোটি টাকা অনিয়মের তোলপাড়: ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বৃক্ষের চারা বিতরণ দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ফায়ার সার্ভিসে ড্রাইভারের মৃত্যু নিয়ে পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ তদন্তে ভিত্তিহ... সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা মানুষের মাঝে আশার আলো জ্বালাচ্ছে আমরা বিএনপি পরিবার বরগুনার তালতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ সাংবাদিকের পা কেটে নেওয়া ও ছেলেকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক! হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান

ইউনিয়ন আ’লীগের পদের বসেই বিপুল অর্থবৃত্তের মালিক

পাঠক সংখ্যা
638

 

আলী রেজা রাজু,ঢাকা:
জমিদখল, সরকারী সম্পদ আত্মসাৎ, প্রতিপক্ষকে নির্যাতন, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের বিরুদ্ধে। অতিদরিদ্র কৃষক পরিবারের সন্তান আরিফ ইউনিয়ন আওয়ামী লীগের পদে বসে মাত্র আড়াই বছরেই বনে গেছেন কোটি কোটি টাকার সম্পদের মালিক। ব্যবহার করেন বিলাসবহুল গাড়িও।

অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের নেতা হওয়ার পর থেকেই জোর দখল, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণসহ নিজস্ব লোকজন নিয়ে এলাকায় শুরু করেন আধিপত্য বিস্তার। তার ছত্রছায়ায় গড়ে উঠেছে দুর্ধর্ষ বাহিনী। এলাকাবাসীর কাছে যা আরিফ বাহিনী হিসেবে পরিচিত। এই বাহিনীর মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখেন পুরো ইউনিয়নের অধিপত্য।

আরিফের এসব কর্মকান্ডের সম্মুখে থাকেন বনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের বিলুপ্তকৃত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সৌরভ ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। ২০২১ সালে কমিটি বিলুপ্ত করার পর এখনও নিজেদের স্বপদে বহাল দাবি করে রাজনীতিতে সক্রিয় তারা। আরিফের ঘনিষ্টজন হওয়ায় অনুসারী নেতাকর্মীদের নিয়ে দাপিয়ে বেড়ান ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ এই দুই নেতা। তাদের মাধ্যমেই দখল বাণিজ্য, আধিপত্য বিস্তার, পতিপক্ষের লোকদের নির্যাতন করেন আওয়ামী লীগ নেতা আরিফ। তবে প্রায় তিন বছর ধরে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি অতিকুর রহমান আতিক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দরিদ্র কৃষক মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে নির্মাণ করছেন বিলাসবহুল বহুতল ডুপ্লেক্স বাড়ি। নান্দনিক নকশা ও কারুকার্যে বাড়িটি নজর কাড়বে যে কারও। বাড়ির পাশেই কয়েক একর সরকারী খাস জমি দখল করে বালু ভরাট করছেন আরিফ। অনুমোদনহীন নিশান হাউজিং কোম্পনির নামে বালু ভরাট করে বিভিন্ন সরকারী খাস সম্পত্তি ও আশেপাশের কৃষি জমি দখলের পায়তারা করছেন এই প্রভাবশালী নেতা। বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেয় দখলদার আরিফ বাহিনীর কয়েক’শ লোকজন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কমিশন বাণিজ্যের। সরকারী উন্নয়ন প্রকল্প, রাস্তাঘাট নির্মাণসহ ইউনিয়নে যে কোন কাজের জন্য আরিফকে দিতে হয় মোটা অংকের কমিশন। কমিশন না দিলে রাস্তা কিংবা প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করে দেয় আরিফের লোকজন। সরকারী রাস্তা নির্মানের জন্য আনা ইট নিজের হাউজিং কোম্পানির মাধ্যমে আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে। জমি ক্রয়-বিক্রয় করতে গুনতে হয় কমিশন। বাড়ি নির্মাণ কিংবা বড় পরিসরে ব্যবসা করতে হলেই দিতে হয় চাঁদা।

বনগাঁও ইউনিয়নে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে নেয় আরিফের লোকজন। বার বার এ বিষয়ে প্রতিবাদ করেও কোন প্রতিকার মিলছে না স্থানীয় কৃষকসহ ভুক্তভোগী জমির মালিকদের। পার্শ্ববর্তী ইটভাটায় এসব মাটি বিক্রির ব্যবসা লাভজনক হওয়ায় আরিফের ছাত্রছায়ায় সক্রিয় বেশ কয়টি চক্র নিয়মিত মাটি কেটে নিচ্ছে ফসলি জমি থেকে। এতে স্থায়ীভাবে নষ্ট হচ্ছে বিস্তীর্ণ ফসলের জমি।

প্রতিনিয়ত বনগাঁও ইউনিয়নে ঘটছে হামলা, মারামারি ও ছিনতাইয়ের মত ঘটনা। পাড়া মহল্লায় সহজেই মিলছে বিভিন্ন মাদক। এসব অপরাধসহ মাদক ক্রয়-বিক্রয়ে জড়িতদের অনেকেই এলাকায় আরিফের লোক হিসেবে পরিচিত। নিজের আধিপত্য বজায় রাখতে কয়েকটি বখাটে কিশোর গ্যাং চক্রকেও হাতে রাখেন আরিফ। তাদের বিষয়ে অভিযোগ জানালে উল্টো ভুক্তভোগীদের হয়রানীর অভিযোগ রয়েছে। আরিফের অন্যায়ের প্রতিবাদ করায় এক প্রবাসীর বাড়িতে ছাত্রলীগ নেতা সৌরভ ও সুজনের নেতৃত্বে ভাঙচুর চালায় আরিফের লোকজন।

নিজ ব্যবসা প্রতিষ্ঠান নিশান হাউজিং কোম্পানি থেকেও বিপুল অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ আরিফের বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অপর অংশীদারদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বসেন চেয়ারম্যান পদে। জমির দ্বিগুণ মূল্য দেখিয়ে অর্থ আত্মসাৎ, ব্যয় সংক্রান্ত অসংগতি, মূল্য নির্ধারণে অনিয়ম, কোম্পানির অর্থ আত্মসাৎ, ষড়যন্ত্র করে জমি বিক্রয়ে বাধ্য করাসহ বিভিন্ন অনিয়মের সত্যতা মিললে তাকে সরিয়ে দেয়া হয় দায়িত্ব থেকে। পূনরায় জোরপূবর্ক চেয়ারম্যান পদ দখল করেন আরিফ। তার অর্থ লোপাট ও দুর্নীতির যাবতীয় প্রমাণাদি রয়েছে এই প্রতিবেদকের হাতে।

এ বিষয়ে জানতে চাইলে নিশান হাউজিং কোম্পানির অংশীদার দেলোয়ার হোসেন বলেন, জোরপূর্বক চেয়ারম্যান পদে বসে থাকা আরিফ আমাদের কোম্পানি থেকে প্রায় ছয় কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা সকল অংশীদার মিলে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের প্রবীণ এক আওয়ামী লীগ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘ত্যাগী নেতাদের বাদ দিয়ে ২০২১ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আরিফের মত বিতর্কিতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সম্প্রতি তার কর্মকান্ডে আমরা আরও বিব্রত।’’

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরিফুল ইসলাম বলেন, ‘‘এগুলা অভিযোগ সত্য না। অবৈধ অর্থ আমি ইনকাম করি নাই। জমিদখলের বিষয়ে বলেন, ‘‘খেলার মাঠের জন্য সরকারী জমিতে আমি বালু ভরাট করছি।’’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানী কেঁপে উঠলো ভূমিকম্পে

  ডেস্ক রিপোর্ট: ঢাকাসহ দেশের  বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। শুক্রবার সকালের এই ভূমিকম্পে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার  দৈনিক সবুজ বাংলাদেশকে এ তথ্য জানান। কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ভূমিকম্পের ঘটনায় আমাদের একাধিক কল এসেছে। এরমধ্যে আরমানীটোলায় একটি ভবন ধসের সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। এদিন সকাল ১০টা ৩৭ মিনিটে হওয়া এই ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

আরও পড়ুন
language Change