তারিখ লোড হচ্ছে...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি

বিএনপির বিজয় মিছিলে তিন ভাইকে কুপিয়ে জখম

বিএনপির বিজয় মিছিলে তিন ভাইকে কুপিয়ে জখম
পাঠক সংখ্যা
638

মাদারীপুর সংবাদদাতা:

জুলাই অভ্যুত্থান ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতাসহ আপন তিন ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (৬ জুলাই) দুপুরে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাদারীপুর পৌর ছাত্রলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম লিখন মুন্সী এবং তার দুই ভাই সোহাগ মুন্সী ও মিলন মুন্সী। তারা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে। আহতদের মধ্যে লিখন মুন্সী ও সোহাগ মুন্সীকে গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মিলন মুন্সী মাদারীপুর জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে তিনভাইকে কুপিয়ে পালিয়ে যাবার সময় ধাওয়া দিয়ে নতুন মাদারীপুর গ্রামের মামুন ঢালীর ছেলে আবির ঢালীকে কুপিয়ে আহত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে আহতরা দলের কেউ নয় বলে দাবি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বেলা ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষে শকুনী লেকপাড় থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি নিয়ে ইটেরপুলের দিকে যাচ্ছিল। এসময় মিছিলটি শহরের ডিসি ব্রিজ এলাকায় এলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের কয়েকজন মিছিলের মধ্যে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সীকে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় লিখনকে বাঁচাতে তার দুই ভাই মিলন ও সোহাগ এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর জেলার সদরের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখন ও সোহাগের অবস্থার অবনতি হলে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। আরেক আহত মিলনকে মাদারীপুর জেলার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে তিনভাইকে কুপিয়ে পালিয়ে যাবার সময় ধাওয়া দিয়ে একই এলাকার মামুন ঢালীর ছেলে আবির ঢালীকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনার সময় মিছিলের সাথে পুলিশ উপস্থিত থাকলেও পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। এ নিয়ে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ২৩ মার্চ রাত ১০ টার দিকে মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় শ্রমিক দলের রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সী নিহত হয়। এই ঘটনায় ২৬ মার্চ দুপুরে নিহতের বড় ভাই হাসান মুন্সী বাদী হয়ে সদর মডেল থানায় ৬৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি লিখন মুন্সী ও তার ভাই শ্রমিক দলের সাবেক আহ্বায়ক সেলিম মুন্সীকে আসামি করা হয়। সেই ঘটনার জেরেই হান্নান ঢালী, বাচ্চু হাওলাদার, যাচ্চু হাওলাদার, মামুন ঢালী ও রনি মুন্সী এই হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

এ ব্যাপারে আহত মিলন মুন্সী জানান, হত্যা মামলায় তার দুই ভাই জামিনে আছেন। বিএনপির সক্রিয় কর্মী তার ভাইয়েরা। দলের কর্মসূচি হিসেবে ডাকা মিছিলে অংশ নিয়ে ডিসি ব্রিজ এলাকায় এলে পূর্ব শত্রুতার জেরে হান্নান ঢালী, বাচ্চু হাওলাদার, যাচ্চু হাওলাদার, মামুন ঢালী ও রনি মুন্সিসহ কয়েকজন মিলে লিখনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। লিখনকে বাঁচাতে গেলে তাকে ও তার ভাই মিলনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় তার আরেক ভাই শ্রমিক দলের নেতা সেলিম মুন্সী দূরে থাকায় তাকে কোপাতে পারেনি। দোষিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই। এ ঘটনার পরে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত হান্নান ঢালী, বাচ্চু হাওলাদারসহ হামলায় জড়িতরা। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি বলে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন ঘটনাটি স্থানীয় দ্বন্দ্বের জেরে ঘটেছে, রাজনৈতিক নয়। যারা আহত হয়েছে তারা বিএনপির কেউ নয়। একজন ছাত্রলীগের সহ-সভাপতি। ওরা দুই ভাই বিএনপি নেতা শাকিল মুন্সী হত্যা মামলার আসামি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এ বছরের ২৩ মার্চ রাতে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সী ও তার আরেক ভাই। এ ঘটনার জেরেই আজকের হামলার ঘটনা ঘটেছে। এরই মধ্যে চিহ্নিত কিছু লোকদের ধরার চেষ্টা চলছে। আর সদর থানা পুলিশ ঘটনার কাছে থাকলেও তারা আসার পূর্বেই কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী

শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে আজ প্রাণোচ্ছ্বল সময় কাটিয়েছেন। মঙ্গলবার (১৯ মে) বেলা সোয়া ১১টায় ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে তিনি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে-কেয়ার সেন্টার পরিদর্শনে যান। ডে-কেয়ার সেন্টারজুড়ে তখন শিশুদের খেলনার টুংটাং শব্দ, কোথাও কচি কণ্ঠের হাসি আর আনন্দময় চিৎকার। ছোট ছোট পায়ে দৌড়ঝাঁপে মুখর চার দেয়াল। এমন প্রাণচঞ্চল মুহূর্তেই সেখানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপত্তার কড়া দেয়াল ভেঙে প্রধানমন্ত্রী ১৮ মিনিট সময় কাটান শিশুদের সঙ্গে। এ সময় তিনি যেন ফিরে গেলেন সেই নির্ভার শৈশবে। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ছোট্ট ছোট্ট শিশুরা আনন্দে বিভোর হয়ে ওঠে। প্রবেশের পরপরই শিশুদের সঙ্গে মিশে যান সরকার প্রধান তারেক রহমান। মুহূর্তেই তাকে ঘিরে ধরেন ছোট্ট শিশুরা। কেউ হাত বাড়িয়ে করমর্দন

আরও পড়ুন
language Change