তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

স্কুল কমিটি নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ১৫ জন

স্কুল কমিটি নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ১৫ জন
পাঠক সংখ্যা
638

ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহে স্কুলের অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও দ্বিতীয় দফায় মারামারির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে প্রথম দফায় ঝিনাইদহ জেলা সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহতরা চিকিৎসা নিতে গেলে বেলা ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে দ্বিতীয় দফায় মারমারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় হাসপাতালে আসা সেবাপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় সম্প্রতি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার স্কুল কমিটির সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ নেতাকর্মী আহত হন। বিএনপি সমর্থিতদের মধ্যে আহতরা হলেন কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ।

জামায়াত সমর্থিতদের মধ্যে আহতরা হলেন, জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী। বিএনপি ও জামায়াত সমর্থিত আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে দুপুর ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে দুই দলের আহত নেতাকর্মীরা আরেক দফায় মারামারিতে লিপ্ত হন। এ সময় সেবাগ্রহীতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। হামলার বিষয়ে বিএনপি ও জামায়াত পরস্পরকে দোষারোপ করছে।

ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম জানান, স্কুলের পরিচালনা কমিটি গঠন হওয়ার পর থেকেই আমাদেরকে স্কুলে ঢুকতে দেয় না। আজ স্কুলে মিটিং ছিল। সকালে স্কুল খোলার আগেই আমরা স্কুলে য়ায়। এ সময় তারাও স্কুলে আসে। মূলত কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীরা কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা করে। আমিসহ বেশ কয়েকজন আহত অবস্থায় এখন হাসপাতালে।

মহারাজপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মো. শাহাজান আলী বিশ্বাস বলেন, বর্তমান প্রধান শিক্ষক আলমগীর হোসেন মন্টু নিজে কৌশল করে একটি পকেট কমিটি করেছে। সেই কমিটিতে জহুরুল ইসলামকে সভাপতি, প্রধান শিক্ষক আলমগীর হোসেন মন্টু, শিক্ষক প্রতিনিধি মোস্তফা এবং অভিভাবক সদস্য লাভলু (লাবু) চারজন আছে। তার মধ্যে শিক্ষক প্রতিনিধি মোস্তফা এবং অভিভাবক সদস্য লাভলু (লাবু) পদত্যাগ করেছে। সে কারণে ডিসি অফিস থেকে এলাকায় তদন্ত করে কমিটি না রাখার জন্য চিঠি দিয়েছে। কিন্তু তারা কোনো কিছু না মেনে আজ মিটিং করতে যায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চার মাস আগে স্কুলের কমিটি করা নিয়ে মারামারির সূত্রপাত হয়। একপক্ষ কমিটি মানতে নারাজ। তারা বৃহস্পতিবার হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এখনো থানায় কোনো পক্ষ মামলা করেনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধঃ শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলার ২নং নকলা ইউনিয়নের বাল্লাঘাট স্টিল ব্রিজ ও সংলগ্ন এলাকায় পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি কামরুলের বাড়ীর সামনে হতে গোদাডাংগা হয়ে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত স্থানীয়দের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খুরশেদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ারসহ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন

আরও পড়ুন
language Change