তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

স্কুল কমিটি নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ১৫ জন

স্কুল কমিটি নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ১৫ জন
পাঠক সংখ্যা
638

ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহে স্কুলের অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও দ্বিতীয় দফায় মারামারির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে প্রথম দফায় ঝিনাইদহ জেলা সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহতরা চিকিৎসা নিতে গেলে বেলা ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে দ্বিতীয় দফায় মারমারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় হাসপাতালে আসা সেবাপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় সম্প্রতি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার স্কুল কমিটির সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ নেতাকর্মী আহত হন। বিএনপি সমর্থিতদের মধ্যে আহতরা হলেন কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ।

জামায়াত সমর্থিতদের মধ্যে আহতরা হলেন, জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী। বিএনপি ও জামায়াত সমর্থিত আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে দুপুর ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে দুই দলের আহত নেতাকর্মীরা আরেক দফায় মারামারিতে লিপ্ত হন। এ সময় সেবাগ্রহীতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। হামলার বিষয়ে বিএনপি ও জামায়াত পরস্পরকে দোষারোপ করছে।

ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম জানান, স্কুলের পরিচালনা কমিটি গঠন হওয়ার পর থেকেই আমাদেরকে স্কুলে ঢুকতে দেয় না। আজ স্কুলে মিটিং ছিল। সকালে স্কুল খোলার আগেই আমরা স্কুলে য়ায়। এ সময় তারাও স্কুলে আসে। মূলত কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীরা কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা করে। আমিসহ বেশ কয়েকজন আহত অবস্থায় এখন হাসপাতালে।

মহারাজপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মো. শাহাজান আলী বিশ্বাস বলেন, বর্তমান প্রধান শিক্ষক আলমগীর হোসেন মন্টু নিজে কৌশল করে একটি পকেট কমিটি করেছে। সেই কমিটিতে জহুরুল ইসলামকে সভাপতি, প্রধান শিক্ষক আলমগীর হোসেন মন্টু, শিক্ষক প্রতিনিধি মোস্তফা এবং অভিভাবক সদস্য লাভলু (লাবু) চারজন আছে। তার মধ্যে শিক্ষক প্রতিনিধি মোস্তফা এবং অভিভাবক সদস্য লাভলু (লাবু) পদত্যাগ করেছে। সে কারণে ডিসি অফিস থেকে এলাকায় তদন্ত করে কমিটি না রাখার জন্য চিঠি দিয়েছে। কিন্তু তারা কোনো কিছু না মেনে আজ মিটিং করতে যায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চার মাস আগে স্কুলের কমিটি করা নিয়ে মারামারির সূত্রপাত হয়। একপক্ষ কমিটি মানতে নারাজ। তারা বৃহস্পতিবার হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এখনো থানায় কোনো পক্ষ মামলা করেনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সোনারগাঁয়ে আলোচিত মাদক সম্রাট মামুন ডিবির জালে আটক

স্টাফ  রিপোর্টারঃ সোনারগাঁয়ে আলোচিত মাদকসম্রাট মামুন অবশেষে ডিবির জালে আটক। জনমনে স্বস্তির বহিঃপ্রকাশ ঘটেছে। কে এই মাদক ব্যবসায়ী মামুন ওরফে কানা মামুন ? অবশেষে সোনারগাঁয়ে তা উন্মোচন হয়েছে। দীর্ঘ দিন যাবত মাদকাসক্ত মাদক সরবরাহ কারী ও মাদক ব্যবসায়ী মামুন, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি দাবিদার সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ্ মোঃ সোহাগ রনির আস্থাভাজন ও বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত লাভ করেছে । বিভিন্ন ব্যানার, ফেসটোন,ফেসবুক পেইজে হাজী সাহেবের সাথে অন্তরঙ্গ ছবি ব্যাপক সাড়া পেয়েছে। শুধু তাই নয় গত ইউনিয়ন পরিশদ নির্বাচননে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সাহেব কে নিয়ে মামুনের প্রচারণা চোখে পড়ার মতো। এই সেই মামুন ওরফে কানা মামুন। যে হাজী সাহেবের ছত্রছায়ায় সোনারগাঁয়ে মাদকের সম্রাট হয়ে উঠেছে। গড়ে তোলেছে সোনার গাঁয়ে বিভিন্ন ইউনিয়নে

আরও পড়ুন
language Change