তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

কৃষিবিদ তুহিনের মতবিনিময় সভায় আ.লীগ নেতাদের উপস্থিতি, সমালোচনা

কৃষিবিদ তুহিনের মতবিনিময় সভায় আ.লীগ নেতাদের উপস্থিতি, সমালোচনা
পাঠক সংখ্যা
638

পাবনা সংবাদদাতা:

পাবনা-৩ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সম্প্রতি তার বাড়িতে প্রতিবেশীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। সেই সভায় আওয়ামী লীগের অনেক নেতা উপস্থিত ছিলেন। এমন একটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা ঝড়। অনেকেই এটিকে নেতিবাচক হিসেবে মন্তব্য করছেন। বিএনপি দলীয় নেতাকর্মীও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জানা গেছে, গত ২৯ জুলাই (মঙ্গলবার) সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামে নিজ বাসভবনে প্রতিবেশীদের সাথে মতবিনিময় করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। সেদিন বিএনপি নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অনেক নেতা।

‘শিরোনামহীন রাজনীতি’ নামের একটি ফেসবুক পেজে ওইদিনের ছবিসহ একটি লেখা পোস্ট করা হয়। সেই লেখার তথ্য মতে, সেখানে উপস্থিত ছিলেন বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, বিলচলন ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিংকর সাহা, বিলচলন ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি রতন ঠাকুর, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক পালো মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের বড় ভাই তয়জাল হোসেন।’
সেই মতবিনিময় সভার ছবি ও লেখা ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে চলছে সমালোচনার ঝড়। স্থানীয় বিএনপি নেতাদের মাঝেও দেখা গেছে বিরুপ প্রতিক্রিয়া।

ফেসবুকে এইচ এম রুবেল নামের একজন মন্তব্য করেছেন ‘উনি কেন্দ্রীয় নেতা, উনি তো সবাইকে চিনবে না এটাই স্বাভাবিক। কিন্তু স্থানীয় নেতারা কী করছেন? এটাই হল সব থেকে বড় প্রশ্ন। জাতি জানতে চায়।’ সোহাগ রানা নামের একজনের মন্তব্য, ‘স্থানীয় নেতারা আওয়ামী লীগের পূর্নবাসন করতে চাচ্ছে।’ সাইদুল প্রধান নামের এক ব্যক্তি বলেন, ‘দেখেতো মনে হচ্ছে আওয়ামী পুনর্বাসনের মহা উৎসব।’ এস কে জামান নামের একজন মন্তব্য করেছেন, ‘আওয়ামী লীগ পুনবার্সন করার এজেন্ডা চলছে নাকি বুঝলাম না! এই সব দৃশ্য দেখার জন্যই কি এত বছর রাজপথে ছিলাম?’ আতিকুর রহমান নামের একজন বলেন, ‘স্থানীয় নেতৃবৃন্দ ও এ আসনের আপামর গণ-মানুষ, প্রাথমিক মনোনয়নের নামে এখানে রাজনীতির যে প্রহসন চলছে- তা রুখে দিতে সকলেরই সামষ্টিকভাবে যৌথ সিদ্ধান্তে আসা উচিত। নচেৎ, স্থানীয় বিএনপি এবং বিএনপি করা নেতাকর্মীদের জন্য বিষয়টি অশনি সংকেতের পূর্বাভাস দিচ্ছে।’

এ বিষয়ে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, ‘আমাদের দলের কথা হলো আওয়ামী লীগের কাউকে বিএনপিতে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তুহিন সাহেব সিনিয়র নেতা। কৃষকদল একটি বৃহৎ সংগঠন। তিনি চাটমোহরে আসার পর কৃষকদলের বেশকিছু কমিটি দিয়েছেন, যেখানে বেশিরভাগ কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে। পাবনা-৩ আসনে তিনি তো মূলত নেতাকর্মী শুন্য। তার কোনো লোক নাই। তাই তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়ে নিজের দল ভারী করার চেষ্টা করছেন। এটি আমাদের দলের জন্য খুবই লজ্জাজনক। তিনি দলের সিদ্ধান্তকে অবমাননা করেছেন। এখন দলের হাইকমান্ড তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে সেটি তারা ভাল জানে।’’

পাবনা-৩ আসনের সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “বিষয়টি হতাশাজনক। এমন কাজ কাম্য নয়। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। মানুষের কাছে নেতিবাচক মেসেজ যায়। এমন কাজ থেকে বিরত থাকা উচিত। আমাদের আরো সতর্ক থাকতে হবে।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘‘দলের নির্দেশে আমি পাবনা-৩ এ কাজ শুরু করেছি। সেদিন আমি আমার প্রতিবেশিদের ডেকেছিলাম। তাদের নাস্তা করার দাওয়াত দিয়েছিলাম। নন পলিটিক্যাল আয়োজন ছিল। সেখানে জামায়াত ছিল, বিএনপিসহ মহিলাদল নেতাকর্মী সবাই ছিল। আওয়ামী লীগের বড় কোনো নেতা ছিল না। কিছু সমর্থক থাকতে পারে। প্রতিবেশিদের কোনো দল হয় না। প্রতিবেশিদের ডাকছি নাস্তার দাওয়াত দিছি। আসেন, আমি আপনাদের এলাকায় নির্বাচন করতে আসছি, আপনারা দোয়া করবেন, শেষ। তারা আসছে, নাস্তা করে চলে গেছে।’’

তিনি আরো বলেন, ‘‘কোনো পলিটিক্যাল প্রোগ্রামও হয় নাই, বক্তব্যও হয় নাই, কিচ্ছু হয় নাই। এইসব যারা বলছে, তারা বলে কোনো লাভ হবে না, আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। প্রতিদিন রাস্তাঘাটে মানুষের মাঝে গণসংযোগ করছি, সকল শ্রেণি-পেশার শত শত মানুষের সাথে বুক মিলাচ্ছি, দোয়া চাচ্ছি। এখন কি আমি শুনবো যে আপনি কোন দল করেন, তারপর বুক মিলাবো? আমরা দল মত নির্বিশেষে সবারই ভোট প্রার্থণা করব। আর আমি প্রতিবেশিদের নিয়ে বসব, এটা নিয়ে সমালোচনা হবে। এটা ব্যাড পলিটিক্স, নোংরা পলিটিক্স।’’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিডিনিউজ ৯৯৯ সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিষয়ে মার্কিন গণমাধ্যম সংস্থার উদ্বেগ প্রকাশ

মোঃ হাসানুজ্জামান: দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানমূলক অনলাইন পত্রিকা বিডিনিউজ ট্রিপল নাইন (BDNEWS999) এর সম্পাদক মোঃ শাহ আলম খান সহ আরো ৩ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মিথ্যা মানহানি মামলাকে গনমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টা উল্লেখ করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সুরক্ষা সংস্থা ‘সেন্টার ফর প্রটেক্ট জার্নালিস্ট’ (CPJ). গত ১৭ ফেব্রুয়ারী (সোমবার) সংস্থাটির নিউ ইয়র্কে অবস্থিত সদর দপ্তর থেকে ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়৷ মার্কিন এ গণমাধ্যম সংস্থাটি বিশ্বব্যাপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করে থাকে৷ এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ঘটমান পরিক্রমা পর্যবেক্ষণ করে দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করে মার্কিন ওই প্রতিষ্ঠানটি। বাংলাদেশে সাংবাদিকদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা ‘সেন্টার ফর প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে)’র এই প্রতিবেদন দেশে গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশের সুশীল সমাজ। বলা

আরও পড়ুন
language Change