তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিটি গঠন হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে ইশরাক নলডাঙ্গায় পাটুল হালতি বিলে রাতভর ভ্রাম্যমান আদালত,৫ জনের কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা দীঘিনালায় ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বরগুনার আমতলীতে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মানসম্মত মজুরি দাবি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিরাজগঞ্জে সংসদ সদস্যের বহরে হামলার প্রধান আসামি তমাল রিমান্ডে চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের

সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক

সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রাম থেকে নার্গিস আক্তার মুক্তা (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। তিনি চট্টগ্রামে দায়ের হওয়া একটি মামলার আসামি এবং মামলার বাদী ব্যবসায়ী মাহমুদুল হক ভূঁইয়ার সাবেক স্ত্রী।পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সি.আর. মামলা নং-২৬১/২৫ এর ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা চাটখিল থানায় পৌঁছানোর পর রবিবার (২৪ মে) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার (২৫ মে) দুপুরে তাকে নোয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলার বাদী মাহমুদুল হক ভূঁইয়া জানান, ২০০৯ সালের ৪ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই জমজ কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, প্রায় ১৩ বছরের সংসার জীবনের পর তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং পরে অন্য এক বিবাহিত ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরবর্তীতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর পারিবারিক সমঝোতার মাধ্যমে তাদের তালাক সম্পন্ন হয়।

তালাকের সময় সাবেক স্ত্রী তার পাওনা বুঝে নেন এবং সন্তানদের দায়িত্ব বাদীর কাছেই থাকে।বাদীর অভিযোগ, তালাকের পরও নার্গিস আক্তার মুক্তা তার মা ও দ্বিতীয় স্বামীর প্ররোচনায় পুনরায় টাকার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে কৌশলে বোরকা পরা এক নারীকে দিয়ে চট্টগ্রামের একটি স্কুল থেকে সন্তানদের অপহরণের চেষ্টা করা হয়। দাদী মারা গেছে—এমন মিথ্যা তথ্য দিয়ে শিশুদের স্কুল থেকে বের করে আনার চেষ্টা করা হলেও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে তা ব্যর্থ করে দেয়।অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করে সন্তানদের ভয়ভীতি প্রদর্শন, ইভটিজিং এবং অপহরণের হুমকি দেওয়া হয়।

একই সঙ্গে বাদীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এসবের প্রতিবাদ করায় তার ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। এক ঘটনায় তার হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় নিরুপায় হয়ে মাহমুদুল হক ভূঁইয়া চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত কর্মকর্তা এসআই মো. নোমান দীর্ঘ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ঘটনার বিভিন্ন দিক উঠে আসে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।এর প্রেক্ষিতে আদালত নার্গিস আক্তার মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১১ মার্চ মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে সমমনা জোট,

১০ দফা দাবি আদায় এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে আগামী ১১ মার্চ সারাদেশের মহানগর ও জেলায় মানববন্ধন করবে জাতীয়তাবাদী সমমনা জোট। এটি হবে চলমান যুগপৎ আন্দোলনের দশম কর্মসূচি। শনিবার (৪ মার্চ) সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জোটের সমন্বয়ক ড. ফরহাদ এ কর্মসূচি ঘোষণা করেন। পদযাত্রাটি শুরু হয়ে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুৎ-গ্যাসের নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এ পদযাত্রা ও সমাবেশ হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করতে পারা নিয়ে মন্ত্রীদের বক্তব্যের জবাবে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া

আরও পড়ুন
language Change