তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম

মৌলভীবাজারে গ্রাম্য সালিশের রায় না মানায় এক পরিবার ‘সমাজচ্যুত’

মৌলভীবাজারে গ্রাম্য সালিশের রায় না মানায় এক পরিবার ‘সমাজচ্যুত’
পাঠক সংখ্যা
638

মৌলভীবাজার সংবাদদাতা:

গ্রাম্য সালিশের রায় না মানায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম মোহাজেরাবাদ দক্ষিণ পাড়ার বাসিন্দা দিনমজুর মো. হাসিম মিয়ার পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। রাষ্ট্রীয় আইনে সমাজচ্যুত করার কোন আইন বা বিধান নেই। তারপরও ওই পরিবারকে সমাজচ্যুত করে পরিবারটির মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। সমাজচ্যুত ঘোষণা করা পরিবারটির সদস্যদের সাথে গ্রামের সাধারণ মানুষদের চলাফেরা, সম্পর্ক রাখা, লেনদেন ইত্যাদি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে প্রভাবশালী সালিশকারীদের পক্ষ থেকে। প্রায় মাসাধিককাল ধরে ওই পরিবারটিকে সামাজিক, ধর্মীয়সহ সব ধরণের কার্য থেকে বিচ্ছিন্ন এমনকি পরিবারটির কর্তা মো. হাসিম মিয়া স্থানীয় মসজিদ কমিটির সহ-সভাপতি হলেও মসজিদে তাকে এবং তার পরিবারের সদস্যদের নামাজ পর্যন্ত পড়তে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

দিনমজুর মো. হাসিম মিয়া অভিযোগ করেন, ২০২০ সালে তার ছেলে ঠেলাচালক আমিনুল ইসলাম বাবু ও একই এলাকার রমজান মিয়ার মেয়ে মোছা. মরিয়ম আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় দুই পরিবারের সম্মতিতে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয় মুরব্বি মন্নান মিয়া, নূর মিয়া, আনু মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সামাজিকভাবে আমিনুল ইসলাম বাবুর সাথে মরিয়ম আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় বাবুর বয়স মাত্র ১৭ ও মরিয়মের বয়স মাত্র ১৬ হওয়ায় তাদের বিয়ের রেজিস্টার বা কাবিননামা করা হয়নি। তবে মৌখিকভাবে বিয়ের দেনমোহর ৭০ হাজার টাকা ধার্য্য করে বিয়ে সম্পন্ন করেন এলাকাবাসী। বিয়ের দুই বছর পর তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়। ঠেলাচালক আমিনুল ইসলাম বাবু স্থানীয় লেবু ও আনারস বাগানে দিন-মজুরীর কাজ করে এবং প্রায় দিনই ভোর রাত সাড়ে তিনটার দিকে লেবু ও আনারস ঠেলাগাড়িতে করে শ্রীমঙ্গলের আড়তে নিয়ে যায়। চলতি বছরের ৫ জুন ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আমিনুল ইসলাম বাবু আড়তের উদ্দেশ্যে চলে যাবার পর তার স্ত্রী মরিয়ম আক্তার একই এলাকার মতলিব মিয়ার ছেলে নাজমুলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। ঘটনাটি বুঝতে পেরে হাসিম মিয়া তার ছেলের বউ ও নাজমুলকে হাতে-নাতে ধরে ফেলেন। এরপরও তিন বছরের মেয়ের কথা চিন্তা করে বাবু তার স্ত্রী মরিয়মকে ক্ষমা করে দেয় এবং তাকে নিয়ে সংসার করতে থাকে। এরই মধ্যে মরিয়ম কুরবানী ঈদের পর তার বাবার বাসায় বেড়াতে গেলে তার বাবা রমজান মিয়া রাতে নিজের মেয়েকে পরকীয়ায় সম্পৃক্ত নাজমুলের বাড়িতে দিয়ে আসেন। ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে এ নিয়ে গত ২৯ জুন মনতাজ উদ্দিন ভূইয়া, আনু মিয়া, আলী আমজাদ, রাজীব, শিশু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে পরকীয়ার বিষয়টি মরিয়ম স্বীকার করলেও নাজমূল সবার সামনে তা অস্বীকার করে এবং উশৃঙ্খলতা শুরু করে। তখন আমিনুল ইসলাম বাবু রাগান্বিত হয়ে মরিয়মকে জনসম্মুখে তালাকের কথা বলে ওঠে। এ পরিস্থিতিতে পুনরায় ৪ জুলাই পুনরায় সালিশের আয়োজন করা হয়। উক্ত শালিসের সভাপতি ছিলেন মোহাজেরাবাদ গ্রামের আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভাপতি ও পঞ্চায়েত সর্দার মো. আহাদ মিয়া (আব্দুল আহাদ)। সালিশের শুরুতেই তিনি হাসিম মিয়াকে হুমকি-ধামকি প্রদান করে সকলের সামনে বলপ্রদানপূর্বক ক্ষমা চাওয়ান। বিচারে তিনি (আহাদ) তার একক নেতৃত্বে একচেটিয়াভাবে হাসিম মিয়াকে দোষী সাব্যস্থ করে হাসিম মিয়াকে মরিয়ম ও নাজমূলের নামে মিথ্যা পরকীয়ার ঘটনা রটিয়েছেন বলে মিথ্যা অপবাদ দিয়ে মোহরানা ও অন্যান্য খরচ বাবদ ২ লক্ষ ৮৬ হাজার টাকা প্রদানের নির্দেশ দেন। তিনি টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে এক সপ্তাহ পর পুনরায় সালিশ ডেকে হাসিম মিয়া ও তার পরিবারকে জনসম্মুখে একঘরে বা সমাজচ্যুত বলে ঘোষণা করেন সালিশের সভাপতি আহাদ মিয়া। এরপর থেকে হাসিম মিয়া ও তার ছেলে আমিনুল ইসলাম বাবু বিভিন্ন সামাজিক, ধর্মীয়সহ সব ধরণের কার্য থেকে বিচ্ছিন্ন এমনকি মসজিদে নামাজ ও পড়তে পারছেন না। এ ব্যাপারে হাসিম মিয়া গত ৫ আগস্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে আমিনুল ইসলাম বাবু বলেন, ‘আমার স্ত্রী মরিয়ম আমারই খালাতো ছোট ভাই নাজমুলের সাথে অবৈধ সম্পর্কে জড়িত। আমার বাবা তাদের হাতে-নাতে ধরার পর আমার খালাতো ভাই ও আমার স্ত্রী স্বীকার করেছে আমি ঠেলা নিয়ে যাবার পর নাজমুল আমার বাড়িতে আসতো। আমার স্ত্রীর স্বীকারোক্তি, অন্যান্য ডকুমেন্ট রেকর্ড আকারে আমার কাছে রয়েছে। তারপরও আমি আমাদের তিন বছর বয়সী অবুঝ মেয়ে সন্তানের কথা চিন্তা করে তাদের ক্ষমা করে দিয়েছিলাম। এরপরও বিষয়টি এলাকায় প্রচার হওয়ায় ও আমার খালার পরিবার এ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করায় আমি সালিশে মৌখিকভাবে আমার স্ত্রীকে তালাক দেই। যারা পরকীয় করে আমার সন্তানের ভবিষ্যত নষ্ট করলো, আমার স্ত্রীকে সংসার ছাড়া করলো, আমার সন্তানকে মাতৃহারা করলো তাদের কোন বিচার না করে আমার ও আমার পরিবারের উপর বিচারকরা ২ লক্ষ ৮৬ হাজার টাকা চাপিয়ে দিয়েছেন। কা পরিশোধ করতে আমরা অক্ষম হওয়ায় বিচারকরা আমাদের পরিবারকে একঘরে (সমাজচ্যুত) করে দিয়েছে। অথচ আমাদের বিয়ের কাবিন মৌখিকভাবে স্বাব্যস্থ ছিল ৭০ হাজার টাকা। যা এলাকার মুরব্বিরা অবগত রয়েছে। বর্তমানে আমি কোন কাজে যেতে পারছি না। মাত্র তিন বছর বয়সী মেয়ে তোফা আক্তারকে নিয়ে সারাদিন কাটাতে হচ্ছে। আমি এর বিচার চাই।’

সালিশে উপস্থিত মুরব্বি মো. নুর মিয়া বলেন, ‘যেদিন সালিশে হাসিম মিয়াকে সমাজ থেকে বের করে দেওয়া বা সমাজচ্যুত বা একঘরে করা হয় সেদিন আমি সভাপতি আহাদ সাহেবের রায়ের প্রতি আপত্তি জানাই ও বাধা প্রদান করি। আরো কয়েকজন মুরব্বিও আপত্তি করেন এ নিয়ে। আমি আইনমতো ব্যবস্থা গ্রহণের দাবি করেছিলাম। কিন্তু সভাপতি কারো কথা শুনেননি। তখন আমি সভাপতিকে বলেছি দেখেন আপনি যেটা ভালো মনে করেন তা করেন। রাষ্ট্রীয় আইনে কাউকে সমাজচ্যুত করার কোন বিধান নেই তা আমরা জানি। কিন্তু সালিশে আমাদের গ্রামের সভাপতি কর্তৃক এ রায়ের ক্ষেত্রে আমাদের করার কিছুই ছিল না।’

অপর এক মুরব্বি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আহাদ মিয়া আমাদের এলাকার মুরব্বি। তিনি এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভাপতি। উনার সভাপতিত্বে অনেক সালিশ হয়েছে এলাকায়। তিনি মেয়ের মোহরানা, অন্যান্য খরচ ও ইদ্দতকালীন সময়সহ নানাদিক বিবেচনা করে ছেলের বাবাকে ২ লক্ষ ৮৬ হাজার টাকা পরিশোধের জন্য এক সপ্তাহ সময় দেন। এটি পরিশোধ না হওয়ায় এক সপ্তাহ পরে পুনরায় সালিশের মাধ্যমে হাসিম মিয়াকে একঘরে (সমাজচ্যুত) করার রায় দিয়েছেন। আমরা সালিশে উপস্থিত ছিলাম।’

সালিশ বিচারের সভাপতি শ্রীমঙ্গল সাব-রেজিষ্ট্রার অফিসের মোহরার মো. আব্দুল আহাদ (আহাদ মিয়া) বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাবুর বাবা হাসিম মিয়া অভিযোগ করায় ভালোই হয়েছে। তিনি তার অভিযোগে যা উল্লেখ করেছেন তা শতভাগ মিথ্যে। আমার বিরুদ্ধে কোনটাই সে প্রমাণ করতে পারবে না। বরং সে ইউএনও সাহেবের কাছে আরো অপদস্থ হবে। আমি বিচারে যে রায় দিয়েছি তা আমার একার বক্তব্য নয়। তার ব্যাপারে সারা গ্রাম এক হয়েছে। অপরাাধ করলে আমরা তাকে ফাঁসি দিতে পারবো না, জেলে দিতে পারবো না, মারতেও পারবো না। তাই একঘরে করে দিয়েছি। কেউ অপরাধ করলে তাকে কি ছেড়ে দিতে হবে? সমাজচ্যুত করাটা সমাজের ব্যাপার। রাষ্ট্রীয়ভাবে বা আইনগতভাবে সমাজচ্যুত করার বিধান না থাকলেও সমাজিকভাবে সমাজচ্যুত করার বিধান আছে। তাকে সাবুদ (ঠিক) করতে হলে এছাড়া আমাদের কাছে বিকল্প কিছু ছিল না। সে (হাসিম মিয়া) পুরো গ্রামতে বৃদ্ধাঙ্গুলি দেখালে এ রায় না দিয়ে আমাদের কি করার আছে? এখানে পক্ষপাতিত্বের কিছু নেই। মোহাজেরাবাদ গ্রামে অসংখ্য বিচার করেছি আমি। কেউ বলতে পারবে না আমি পক্ষপাতমূলক বিচার করেছি।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘এটি একটি খারাপ উদাহরণ। যদি সত্যিই কাউকে সমাজচ্যুত করা হয়ে থাকে তবে এটি অন্যায় ও বেআইনী কাজ। কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করা অনুচিত। আমি খুব দ্রæতই বিষয়টি দেখছি।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আসন্ন উপজেলা নির্বাচনে  শহিদুল ইসলাম (লিটন) উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া প্রার্থী

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর শ্রমিকলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক ও তামিম ইঞ্জিনিয়ারিং এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোঃ শহিদুল ইসলাম (লিটন) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেছারাবাদ উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি অত্যন্ত পরোপকারী জনগণের আস্থাভাজন । তিনি করোনা মহামারী সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় নেছারাবাদ উপজেলার সকল শ্রেণীর মানুষের পাশে তার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সার্বিক ভাবে সহযোগিতা করেছেন ও পাশে দাঁড়িয়েছেন। তিনি আসন্ন উপজেলা নির্বাচনে নির্বাচিত হলে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপ দান করবেন। এছাড়াও গনমাধ্যম কর্মীদের কে আরো জানান যে স্বরূপকাঠি উপজেলার যে সমস্ত ইউনিয়ন গুলো অবকাঠামো গত উন্নয়ন বঞ্চিত ওই সকল ইউনিয়ন গুলোকে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজ উদ্যোগে দ্রুত উন্নয়ন সাধিত করবেন। তিনি নেছারাবাদ উপজেলাকে সম্পুর্ন ভাবে মাদকমুক্ত করতে দৃর ভাবে

আরও পড়ুন
language Change