তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ষণ মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ক্যানসারের ওষুধের দাম কেশবপুরে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী আটক ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ: মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়: প্রধানমন্ত্রী গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য! বটিয়াঘাটায় বিএনপি নেতা রফিক কে গুলি করে হত্যা বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা মেধা ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে ঘোড়ার গাড়ি নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা এক মঞ্চে দুই ‘রকস্টার’ সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি অনুষ্ঠিত মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ বিশ্বকাপে প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার নলডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সামু বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায়  আনন্দ মিছিল সুনামগঞ্জের হরিনগরে গাঁজার গাছসহ ১ জন আটক সুন্দরবন সংরক্ষণে ভিটিআরটি ও বাঘবন্ধুদের গণসচেতনতা সভা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার বিশ্বকাপ ফুটবল উম্মাদনা জার্মানীর পতাকার আদলে নাটোরে সাজলো পুরো বাড়ি টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা ধর্ষণ মামলার অভিযোগ এড়াতেই শিবিরের কেন্দ্রীয় নেতার নিখোঁজ নাটক বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে

দুই যুবলীগ নেতা ডিবি হেফাজতে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার :

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকার একটি মামলার আসামি যুবলীগ নেতা মো. এনামুল হক ও মো. রোবেল হোসেনকে একটি অনুষ্ঠান থেকে ধরে হেফাজতে নিয়েছে যশোর ডিবি। ওই মামলার প্রধান আসামি পতিত সরকারপ্রধান শেখ হাসিনা।এনামুল ও রোবেল পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের (সিবিএ) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক। শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে তাদের হেফাজতে নেয় ডিবি।

পুলিশ হেফাজতে নেওয়া মো. এনামুল হক টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ময়নাল হক ও জরিনা বেগমের ছেলে। অন্যদিকে, মো. রোবেল হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের মোহাম্মদ ইউনুস ও রানু বেগমের ছেলে। উভয়েই ঢাকা দক্ষিণ যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত বলে পুলিশ জানতে পেরেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি এই দুই ব্যক্তি। ওই মামলার প্রধান আসামি পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া আসামির তালিকায় নাম রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, ঢাকা-৫ আসনের সাবেক এমপি সজল মোল্লা, ঢাকা-৪ আসনের সাবেক এমপি ড. আওলাদ হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, এনটিএমসির সাবেক ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি (মতিঝিল) বিপ্লব সরকার প্রমুখ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ্থর (রেজি. নম্বর- বি-২২১৫) উদ্যোগে খুলনা বিভাগীয় বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মো. এনামুল হক প্রধান অতিথি এবং মো. রোবেল হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন চলাকালে দুপুরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যায় ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, আটক দুইজনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তারা জামিনে আছেন। এছাড়া ময়মনসিংহের একটি ঘটনায় রুজু করা মামলায় এই দুইজনের নাম আছে। তবে আসামির তালিকায় এদের নাম নেই। এর বাইরে ভোলা ও টাঙ্গাইলসহ বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। যদি অন্য কোনো থানায় তাদের বিরুদ্ধে মামলা থাকে তাহলে সেই থানা কর্তৃপক্ষ এদেরকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করতে পারে। আগামীকাল শনিবার উল্লিখিত দুইজনকে আদালতে পাঠানো হবে বলে জানান এডিশনাল এসপি বাশার।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক ভুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুইজনকে সম্মেলন চলাকালে হেফাজতে নেওয়া হয়েছে। ওই দুইজনের বিরুদ্ধে রাজধানীর থানাগুলোতে মামলা আছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার একটি সিআর মামলা রয়েছে বলে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত হয়েছে। সিআর মামলায় আদালতের নির্দেশনা ছাড়া গ্রেপ্তার করা যায় না বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

এদিকে, জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, আটক এনামুল ও রোবেল যাত্রাবাড়ী এলাকার যুবলীগের ক্যাডার। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকার বিএনপিসহ অন্য দলের নেতাকর্মীদের নিপীড়ন চালিয়েছেন। যশোর জেলা বিএনপির কাছে এই দুই ব্যক্তির অপকর্মের বিষয়ে কিছু তথ্য-প্রমাণও এসেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বহাল তবিয়তে ডিপিডিসির সেই আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার॥ বিগত স্বৈরাশাসক হাসিনার শাসনামলে কখনো সরকারি দলের নেতা, আবার কখনো প্রশাসনের এক শীর্ষ কর্তার বন্ধুর পরিচয় দিয়ে নিজেকে ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠিত করছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ডিপিডিসি) মাফিয়া ডন খ্যাত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাক। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি- ডিপিডিসির প্রকৌশলী আব্দুর রাজ্জাকের সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ২য় স্ত্রীর নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে সরকার ও দেশের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ডিপিসির এক কর্মকর্তা নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, প্রকৌশলী আব্দুর রাজ্জাক ডিপিডিসিকে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে রুপান্তরিত করেছেন। কোন কর্মকর্তা তার এমন কর্মকান্ড ও দুর্নীতির বিষয়ে কথা বললেই তাকে বদলী ও চাকুরি থেকে অপসারণের হুমকি দেয়। তাই এখন আর কেউ তার অপকর্ম নিয়ে কথা বলে না! বলা চলে এই প্রতিষ্ঠানে তার

আরও পড়ুন
language Change