তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

পুলিশ কর্মকর্তার প্রভাবে জমি দখলের অভিযোগ

জমি দখলের অভিযোগ
পাঠক সংখ্যা
638

রংপুর সংবাদদাতা:

রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার ড. মুহাম্মদ আব্দুল আলীম মাহমুদের প্রভাব খাটিয়ে তার ভাগনিজামাই আকিফুলের বিরুদ্ধে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর তৌহিদুল বাহিনীর নেতৃত্বে তিনি এ সম্পত্তি দখল করেন।শুক্রবার দুপুর ১২টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মশিউর রহমান ও তার পরিবারের সদস্যরা।

তবে সাবেক কমিশনার জানিয়েছেন, আমি কখনোই কোনো অন্যায় করিনি। অন্যায়কে প্রশ্রয়ও দেইনি। আকিফুলের বিরুদ্ধে ২০১৯ সালে অভিযোগ ওঠার পর তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেই। যদি আকিফুলের বিরুদ্ধে আমাকে জড়িয়ে প্রভাব বিস্তার কিংবা কোনো অন্যায়ের অভিযোগ থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মশিউর রহমান অভিযোগ করে বলেন, আমার বাবা মোহাম্মদ আলী ২০১৪ সালে ডা. গিয়াস উদ্দিন মিয়ার কাছ থেকে ১২ শতক জমি কেনেন। পরবর্তীতে হেবা দলিলমূলে ১২ শতকসহ মোট ১৮ শতক জমির মালিক হই। এখানে বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করি।

কিন্তু আওয়ামী লীগ আমলে তৎকালীন পুলিশ কমিশনার আব্দুল আলীমের ভাগনিজামাই আকিফুল ইসলাম ওরফে টুটুল ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও তার বাহিনী নিয়ে আমার বসতবাড়ি ও দোকানপাট জোরপূর্বক দখল করে। তখন পরিবার-পরিজনসহ আমাকে বসতবাড়ি থেকে বের করে দেওয়া হয়। ওই সময় আমি কোতোয়ালি থানায় মামলা করলেও তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ আমাকে থানায় তুলে নিয়ে মামলা নিষ্পত্তি করতে সাদা কাগজে জোরপূর্বক সই নেন।

তিনি আরো অভিযোগ করেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আমি পরিবার-পরিজনসহ চলতি বছরের ২ আগস্ট থেকে সেখানে বসবাস শুরু করি। কিন্তু আবারও আকিফুল তার বাহিনী আমার বসতবাড়ি ও দোকানপাটে হামলা চালায়।

তিনি বলেন, আমি যখন সংবাদ সম্মেলন করছি, তখন আকিফুল সন্ত্রাসীদের দিয়ে আবারও আমার দেয়াল ভেঙে দিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত আকিফুল ইসলাম টুটুল জানান, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ আমার দূর সম্পর্কের আত্মীয়। আমি আমার নিজের পরিচয়ে চলি। তার নাম ভাঙিয়ে চলি না। ওই জমি আমি নিজের টাকায় কিনেছি। মশিউর তার সন্ত্রাসীদের নিয়ে ২ আগস্ট আমার জমি, বসতবাড়ি ও দোকানপাটে হামলা চালিয়ে অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে সেনাবাহিনী আমাকে চাবি দেয়।

এ ব্যাপারে রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার ড. মুহাম্মদ আব্দুল আলীম মাহমুদ জানান, আমি বর্তমানে ওএসডি। আমি কখনোই প্রভাব বিস্তার করিনি, আইনের বাইরে যাইনি। আইনের বাইরে কাউকে কোনো সুবিধাও দেইনি। কেউ যদি আমার নাম ভাঙায়, তাহলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, ওই জমিটি আওয়ামী লীগের আমলে দখল করা হয়েছিল। আদালতের রায়ে এক মাসের মধ্যে জমিটি ছেড়ে দেওয়ার জন্য আকিফুলকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এক মাস না যেতেই মশিউর ওই জমিতে উঠে যান। এ নিয়ে হট্টগোল বাধলে আমরা সেখানে উপস্থিত হই। পরে সেনাবাহিনী আসে। দুপক্ষের চাবি নিয়ে রাখা হয়। কিন্তু সমঝোতা বৈঠকে মশিউর না আসায় আকিফুলকে চাবি দেওয়া হয়। আকিফুল ও মশিউরের করা মামলায় আদেশের স্থগিতাদেশ নিয়ে এসেছে, যার শুনানি হবে আগামী ১৬ অক্টোবর।

এ ব্যাপারে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, পুলিশিং কিংবা কোনো দলের ক্ষমতা ব্যবহার করে জমি দখলসহ কোনো অপরাধের সুযোগ নেই। বিষয়টি ওসিকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু

কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু

রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ও কেশবপুরের কৃতি সন্তান প্রয়াত ড. সুকুমার রায়ের স্মরণে শিক্ষাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস মাস্টার্সের সেরা ফলাফল ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজের সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা ওই বৃত্তি পাবেন। কৃতী গবেষক ও শিক্ষক সুকুমার রায় কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামের বৈদ্যনাথ রায়ে ছেলে ছিলেন। তিনি ২০২১ সালের ৭ জুলাই করোনায় আক্রায় হয়ে মৃত্যুবরণ করেন। গত বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ ফান্ডের দাতা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর শেষে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাঁর পরিবারের পক্ষ থেকে ফান্ডে ১০ লাখ টাকা দেওয়া হয়। প্রতি বছর এ অর্থের লভ্যাংশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের

আরও পড়ুন
language Change