তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের বিজিবি ব্যবসায়ী ধস্তাধস্তি অতিরঞ্জিত করেছে মোবাইল সাংবাদিকরা আমতলী সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে নারী প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মান পেলেন ৬ শহীদ বাংলাদেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সখ্যতা বহাল তবিয়তে ‘খন্দকার পরিবার’ বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু

ফরিদপুরে ভাড়া বাসায় মিললো স্ত্রীর মরদেহ পালিয়েছে স্বামী

ফরিদপুরে ভাড়া বাসায় মিললো স্ত্রীর মরদেহ পালিয়েছে স্বামী
পাঠক সংখ্যা
638

ফরিদপুর সংবাদদাতা:

ফরিদপুরে একটি ভাড়া বাসা থেকে মিম আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর তার স্বামী ওই বাসা থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুর ২ টার দিকে শহরের রঘুনন্দনপুরের আব্দুল জলিলের চতুর্থ তলা ভবনের দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারী শরিয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের সিরাজ শেখের মেয়ে। গত ৬ মাস আগে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের মিরাজ বিশ্বাস (২৫) নামে এক যুবক ও মিম স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। ভবন মালিক জলিল শেখের স্ত্রী নীরুন্নাহার বারী জানান, প্রায় ৬ মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন দুজন। তাদের মধ্যে স্ত্রী মিম একটি বিউটি পার্লারে কাজ করতেন এবং মিরাজ বিশ্বাস একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন বলে জানিয়েছিলেন।

তিনি বলেন, মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। শনিবার ভোর রাতে আমাকে ডেকে গেইটের তালা খুলে দিতে বলে মিরাজ। কারণ জানতে চাইলে বলে, তার এক আত্মীয় মারা গেছে। পরে গেইট খুলে দিলে সে চলে যায়। শনিবার সকালে দুইজন ছেলে এসে মিরাজের আত্মীয় পরিচয়ে আমাদের সঙ্গে নিয়ে ওই বাসায় যেতে চায়। তারপর আমরা গিয়ে মিমের মরদেহ ফ্লোরে পড়ে থাকতে দেখি। তা দেখেই ওই দুইজনও কৌশলে পালিয়ে যায়। পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি ঘরের ভেতর কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল। গলায় একটি আঘাতের চিহৃ দেখা গেছে। ঘটনার পর তার স্বামী পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রায়পুরায় আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ, বর্তমান ও সাবেক মেম্বার নিহত

স্টাফ রিপোর্টার:  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে বর্তমান ও সাবেক মেম্বার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো-চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  মানিক মিয়া (৫৫) ও সাবেক মহিলা মেম্বার কল্পনা বেগম (৩০)। নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুইজন নিহত হন। ফের যেন সংঘর্ষ না ঘটে সেজন্য এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।   সবা:স:জু-২২৬/২৪

আরও পড়ুন
language Change