তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে

জলবায়ু পরিবর্তনের থাবায় হুমকিতে বাংলাদেশের চা শিল্প

পাঠক সংখ্যা
638

মুহাম্মদ রুহুল আমীন:
বাংলাদেশের চা শিল্প, যা একসময় সবুজ পাহাড়ে গড়ে ওঠা অর্থনীতির প্রতীক ছিল, আজ জলবায়ু পরিবর্তনের কড়াল ছোবলে অস্তিত্ব সংকটে পড়েছে। অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘমেয়াদি খরা, তাপমাত্রার লাগাতার বৃদ্ধি এবং ছত্রাক ও পোকামাকড়ের আধিক্যে চা গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি গুণগত মানেও পড়েছে নেতিবাচক প্রভাব।

সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের চা বাগানগুলোতে এখন আর আগের মতো সবুজ সমুদ্র দেখা যায় না। বদলে ধুলিময়, বিবর্ণ জমিতে রোগাক্রান্ত চা গাছ দাঁড়িয়ে থাকছে নিশ্চুপ প্রতিবাদে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এমন অভিঘাত চলতে থাকলে দেশের চা শিল্পে স্থায়ী বিপর্যয় নেমে আসতে পারে।

চা বোর্ডের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে দেশের ১৬৯টি চা বাগানে মোট এক কোটি ৮০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। অথচ প্রকৃত উৎপাদন হয়েছে মাত্র ৯ কোটি ৩০ লাখ কেজি—লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮.৩৩% কম। চলতি বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি ৩০ লাখ কেজি, কিন্তু এপ্রিল পর্যন্ত উৎপাদন হয়েছে মাত্র ৩ কোটি ৯৫ লাখ কেজি। পরিস্থিতি দেখে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এবারও লক্ষ্য পূরণ হবে না।

সিলেট অঞ্চলের এক অভিজ্ঞ চা শ্রমিক শ্যামলী দাস জানান, “আগে চা পাতার কুঁড়ি তুলতে দিনে ছয় ঝুড়ি লাগতো, এখন তিনটিও হয় না। গাছগুলো যেন ক্লান্ত হয়ে গেছে।” তাঁর কথায় স্পষ্ট হয়ে ওঠে মাঠ পর্যায়ের বাস্তবতা।

আবহাওয়া বিশ্লেষক ড. শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন, “চলতি বছরের প্রথমার্ধে দেশে বৃষ্টিপাত কমেছে প্রায় ৪৯ শতাংশ। সেই সঙ্গে গড় তাপমাত্রাও বেড়েছে প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস, যা চায়ের মতো সংবেদনশীল ফসলের জন্য মারাত্মক।”

এই আবহাওয়া সংকটের সাথে যুক্ত হয়েছে নতুন শত্রু-ছত্রাক ও পোকামাকড়। তাপ ও আর্দ্রতার সমন্বয়ে ছড়িয়ে পড়া রোগে চা পাতায় দাগ পড়ছে, কিছু গাছ সম্পূর্ণভাবে মারা যাচ্ছে। ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ মনে করেন, “জলবায়ু অভিযোজন ছাড়া চা শিল্পের ভবিষ্যৎ নেই। এখনই সময় সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে সেচ ব্যবস্থার আধুনিকায়ন, মাটির মান রক্ষা এবং তাপ-সহনশীল জাত উদ্ভাবনে উদ্যোগ নেওয়ার।”

চা উৎপাদক প্রতিষ্ঠান ম্যাকসন ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক মো. আজহারুজ্জামান সোহেল বলেন, “চা শিল্প শুধু অর্থনীতির অংশ নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ। এই খাতকে টিকিয়ে রাখতে এখন প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনা।”

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে গভীরভাবে অনুভূত হচ্ছে। চা শিল্প তার জ্বলন্ত প্রমাণ। এখন সময়, সরকার ও শিল্প সংশ্লিষ্ট সবাই মিলে এই সংকট মোকাবেলায় সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে একটি টেকসই চা শিল্প গড়ার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত নেতাকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত নেতাকে জরিমানা

ফেনী সংবাদদাতাঃ ফেনীর সোনাগাজী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত নেতা আব্দুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। জামায়াত নেতা আব্দুল হাই উপজেলার বগাদানা ইউনিয়নের জামায়াতের আমির। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া বলেন, জামায়াতের এক প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো এবং সেই কার্যক্রমের ছবি ও তথ্য ফেসবুকে পোস্ট করার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত

আরও পড়ুন
language Change