তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায় নারী ফুটবলারদের যৌন হয়রানি দায়ে, পাঁচ বছর নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা পুলিশের ওপর হামলা চালিয়ে, আসামি ছিনতাই ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলে কী ঘটবে, খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া নাটোরে পরিবহন শ্রমিকদের মধ্যে মৃত্যুকালীন ভাতা বিতরণ চলতি বছরের শেষ দিকে শুরু স্থানীয় নির্বাচন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার : আটক ৩ হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাব্বির সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত কোরিয়ান ইপিজেডে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত পুলিশ সদস্য শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ঘোরালেন প্রধান শিক্ষক পথচারী নিহত, ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম কেরালায় মুসলিম তরুণীর বিজয়, নতুন দৃষ্টান্ত স্থাপন আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ঐতিহাসিক শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইগাতীতে ধান কাটার কৃষকদের সুন্দর দৃশ্য নারী মাদ্রাসার সুরক্ষা: প্রতিষ্ঠান নয় সাংবাদিক এস.এম. শামীমের ওপর হামলা: সাংবাদিক সমাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ : আসামির ১ দিনের রিমান্ডে আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিলো ডিএনসিসি ২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা-ঢাকা বিএনপিতে কোন পথে নতুন নেতৃত্ব লক্ষ্মীপুরে হামলা চালিয়ে প্রবাসীকে রক্তাক্ত পুলিশের পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত, কেমন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৫ জন

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৫ জন
পাঠক সংখ্যা
638

বরিশাল সংবাদদাতা:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) রাত ১০টার দিকে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনিসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোস্তাফিজুর রহমান, রাফি, সিফাত ও সুহানের নাম পাওয়া গেছে।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের ১৪তম দিনে বিকেলে নগরীর নথুল্লাবাদ এলাকায় দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সিনিয়র-জুনিয়র এবং ধূমপানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে নারী নেত্রীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও জড়িত ছিলেন। ওই ঘটনায় সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উত্তেজনা প্রশমনে রাতে বিএম কলেজে দুই পক্ষ সমঝোতার বৈঠকে বসে। তবে বৈঠক চলাকালে আবারো হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় বেশ কয়েকজন আহত হন।

মহিউদ্দিন রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে অভিযোগ করেন, আন্দোলন বানচাল করার জন্যই তাদের ওপর হামলা হয়েছে। এর আগে একই দিন দুপুরে আইনশৃঙ্খলা বাহিনী দিয়েও হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন জানান, নথুল্লাবাদে মারামারির ঘটনার জেরেই বিএম কলেজে সংঘর্ষ হয়েছে, যা মূলত সিনিয়র-জুনিয়র ইস্যু থেকে শুরু।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনা কলেজ ক্যাম্পাসের ভেতরে ঘটায় অনুমতি ছাড়া পুলিশ প্রবেশ করেনি। তবে হাসপাতাল ও ক্যাম্পাস এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মালয়েশিয়ার মেডেল অব অনার পেলেন ফায়ার সার্ভিসের ডিজি

অনলাইন ডেস্ক: ৩০ মার্চ বুধবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয়কে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট কর্তৃক মালয়েশিয়া ফায়ার ডিপার্টমেন্টের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “মেডেল অব অনার” প্রদান করা হয়েছে। মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মহাপরিচালক মোহাম্মদ হামদান বিন হাজি ওয়াহিদ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইনের হাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ফায়ার ডিপার্টমেন্টের সদর দপ্তরে এ অ্যাওয়ার্ডটি তুলে দেন। মালয়েশিয়ায় সফররত বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবা সক্ষমতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেয়া হয়। উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশের প্রথম মহাপরিচালক, যিনি মালয়েশিয়ায় এই সম্মাননা পদকে ভূষিত হলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ

আরও পড়ুন
language Change