ডেস্ক রিপোর্ট:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে নারায়ণগঞ্জে সোনারগাঁও থানাধীন পাঁচকানির কান্দি এলাকা থেকে রোববার রাতে র্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ জন আসামি গ্রেপ্তার এবং ১০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার আসামি ও চক্রের অন্যান্য সদস্যরা ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে চক্রের অন্য সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ যাত্রীবাহী ও মালবাহী গাড়ীতে আক্রমণ করে। আসামিরা যাত্রী এবং চালকদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য দামি জিনিসপত্র লুট করে। অভিযানকালে ডাকাতি ও ছিনতাই চক্রের ছয় সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামিরা হলো— মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মো. মানিক, সাদ্দাম, সহিদ, মনির হোসেন। গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৫টি চাপাতি, ২ টি চাইনিজ কুড়াল, ৫ টি ছুরি, ১ টি সুইচ গিয়ার এবং ১ টি হাওয়া (বড় দা) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানাশ মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা প্রথমে একত্রিত হয়, তারপর তারা অপেক্ষা করতে থাকে রাস্তায় প্রতিবন্ধকতা বা যানজট সৃষ্টির জন্য। কখনও কখনও তারা নিজেরাই গাছের গুঁড়ি সড়কে ফেলে কৃত্রিম যানজট তৈরি করে। এরপর পরিকল্পনা অনুসারে উদ্ধার দেশীয় অস্ত্র দিয়ে চালক ও যাত্রী সাধারণকে ভয়ভীতি দেখিয়ে তাদের মূল্যবান সামগ্রী স্বর্ণালংকার মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয়।
এসময় তারা গাড়ির গ্লাস ভেঙে আঘাত করে কাজটি সম্পন্ন করে। গ্রেপ্তার আসামিদের মধ্যে ১নং আসামি মফিজুল ইসলামহে জামিল বাবু এর নামে ৪টি (১টি হত্যা মামলা এবং ৩টি মারামারি) মামলা, ২নং আসামি সাইফুল ইসলাম সাকিব এর নামে ৪টি (২টি মাদক, ১টি নাশকতা এবং ১টি হত্যা) মামলা, ৩নং আসামি মানিক এর নামে ৩টি (১টি হত্যা মামলা এবং ২টি অন্যান্য) মামলা, ৪নং আসামি সাদ্দাম এর নামে ১৮টি (১০টি ডাকাতি, ২টি হত্যা, ৪টি মাদক, ১ টি অস্ত্র মামলা এবং ১ টি চুরি) মামলা, ৫নং আসামি সহিদ এর নামে ১টি হত্যা মামলা এবং ৬নং আসামি মনির হোসেন এর নামে ৫টি (২টি চুরি মামলা, ২টি মারামারি মামলা এবং ০১টি মাদক) মামলা রয়েছে।
উল্লেখ্য, এ চক্রের অন্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ এর কার্যক্রম অব্যাহত আছে। র্যাব-১১ এর পৃথক আরেকটি বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মেঘনা টু বটতলাগামী রোড থেকে ১০১ কেজি গাঁজাসহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত