তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

৪৪০ স্বাস্থ্যকেন্দ্র শুধুই কাগুজে অঙ্গীকার নেই কোনো সেবা

৪৪০ স্বাস্থ্যকেন্দ্র শুধুই কাগুজে অঙ্গীকার নেই কোনো সেবা
পাঠক সংখ্যা
638

রংপুর সংবাদদাতা:

রংপুর বিভাগের আট জেলার ৪৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সব ধরনের ওষুধ সরবরাহ। একই সঙ্গে জনবল সংকট চরমে ওঠায় কার্যত অচল হয়ে পড়েছে তৃণমূলের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্থানীয়ভাবে পরিচিত ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো এক সময় ছিল প্রাথমিক চিকিৎসা ও মাতৃসেবা প্রদানের অন্যতম ভরসা। কিন্তু এখন সেইসব কেন্দ্রে নেই ওষুধ, নেই চিকিৎসক, নেই সেবিকা। ইকরচালী ইউনিয়ন ও আলমপুর ইউনিয়ন দুই জায়গার দৃশ্যই এক, শুধুমাত্র ‘জননী প্রকল্প’ আওতায় সীমিত প্রসূতি সেবা ছাড়া নেই কোনো চিকিৎসা কার্যক্রম। প্রসূতিদের জন্য থাকা সেই সেবাটুকুও অনেক কেন্দ্রে এখন বন্ধ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে গ্রামীণ জনগোষ্ঠী আরও বেশি প্রভাবিত হবে। বাড়বে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর ঝুঁকি, কমবে জন্মনিয়ন্ত্রণের কার্যকারিতা। তাদের মতে, প্রায় অচল হয়ে যাওয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো সচল করা এখন সময়ের দাবি। ওষুধ সরবরাহ ও জনবল নিয়োগ দ্রুত নিশ্চিত না হলে, সরকার ঘোষিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শুধুই কাগুজে অঙ্গীকার হয়েই থেকে যাবে।

রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা অধিদফতরের তথ্য অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত মোট ২০৫টি পদের মধ্যে ১১৪টি শূন্য। একাদশ থেকে ষোড়শ গ্রেডে ১৯৭০টি পদের মধ্যে শূন্য রয়েছে ৬১৮টি। ১৭ থেকে ২০তম গ্রেডে ৪০৩৬টি পদের মধ্যে ১৩৮৫টি শূন্য। সব মিলিয়ে বিভাগজুড়ে ৫০ শতাংশেরও বেশি পদ শূন্য পড়ে রয়েছে। চিকিৎসা ও পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ খাতের এ ধরনের জনবল সংকট চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে তৃণমূলের মানুষকে।

আশপাশের গ্রাম থেকে আসা রোগীরা জানান, এখন শুধুমাত্র ভবনটি দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে নেই ওষুধ, নেই ডাক্তার, নেই সেবা। আগে অন্তত জ্বর-সর্দির ওষুধ মিলত। এখন আর কিছুই পাওয়া যায় না। গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক তারিকুল ইসলাম জানান, ওষুধের বরাদ্দ না থাকায় সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল বলেন, ‘চিঠি চালাচালি চলছে, আমরা আশান্বিত। খুব দ্রুত সংকট কেটে যাবে।’

নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত এসব কেন্দ্রের মূল লক্ষ্য ছিল সাধারণ চিকিৎসা, প্রসূতি সেবা, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনাসামগ্রী সরবরাহ। অথচ এখন এসব কেন্দ্রের প্রায় ৮০ শতাংশ কার্যক্রমই বন্ধ রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তোমরা টাকা গুছাও, আমাকে মাইরা ফেলবে

তোমরা টাকা গুছাও, আমাকে মাইরা ফেলবে

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথ থেকে বেতনের টাকা তুলে বাসায় ফেরার পথে পোশাক শ্রমিক জুবায়দুল ইসলাম আলমকে (২৯) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহৃতের মামা আব্দুল আলীম শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তিনি এ প্রতিনিধিকে এ তথ্য জানান। এর আগে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (আসপডা মোড়) থেকে অজ্ঞাত ৩/৪ জন ব্যাক্তি জুবায়দুল ইসলাম আলমকে প্রাইভেটকারে উঠিয়ে মাওনা চৌরাস্তার দিকে নিয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এদিন রাত পৌনে ১২টায় শ্রীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন অপহৃতের মামা। জুবায়দুল ইসলাম আলম সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চোয়াগিরিস গ্রামের আব্দুছ ছালামের ছেলে। সে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি (লিচু বাগান) এলাকার স্ট্যান্ডার্ড

আরও পড়ুন
language Change