তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা

তোমরা টাকা গুছাও, আমাকে মাইরা ফেলবে

তোমরা টাকা গুছাও, আমাকে মাইরা ফেলবে
পাঠক সংখ্যা
638

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথ থেকে বেতনের টাকা তুলে বাসায় ফেরার পথে পোশাক শ্রমিক জুবায়দুল ইসলাম আলমকে (২৯) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহৃতের মামা আব্দুল আলীম শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তিনি এ প্রতিনিধিকে এ তথ্য জানান। এর আগে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (আসপডা মোড়) থেকে অজ্ঞাত ৩/৪ জন ব্যাক্তি জুবায়দুল ইসলাম আলমকে প্রাইভেটকারে উঠিয়ে মাওনা চৌরাস্তার দিকে নিয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এদিন রাত পৌনে ১২টায় শ্রীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন অপহৃতের মামা।

জুবায়দুল ইসলাম আলম সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চোয়াগিরিস গ্রামের আব্দুছ ছালামের ছেলে। সে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি (লিচু বাগান) এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপ লি. (এসজিএল) পোশাক কারখানার সুইং সুপারভাইজার হিসেবে চাকরি করেন। অপহৃতের মামা আব্দুল আলীম বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বেড়াইদেরচালা (আসপডা মোড়) বাজারে ডাচ বাংলা ব্যাকের এটিএম বুথ থেকে বেতনের টাকা উঠিয়ে বাসায় ফিরছিল। পথে আসপডা মোড়ে পৌঁছা মাত্রই অজ্ঞাত ৩/৪ জন ব্যাক্তি প্রাইভেটকারে এসে আলমের পথরোধ করে। পরে অজ্ঞাত ব্যাক্তিরা তাকে ভয় দেখিয়ে তাদের প্রাইভেটকারে উঠিয়ে মাওনা চৌরাস্তার দিকে নিয়ে যায়। এরপর সে তার মোবাইল থেকে স্ত্রীর কাছে ফোন করে বলে আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচাও। অপহরণকারীরা আলমের মোবাইল থেকে তার সহকর্মী রবিউল হাসানের মোবাইলে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে। এসময় এটিএম বুথ থেকে উঠানো তার সঙ্গে থাকা বেতনের ৩০ হাজার টাকা অপহরণকারীদের দিয়ে দেয় আলম। আলম জানায় তাকে প্রাণে বাঁচাতে হলে তাদেরকে মুক্তিপণের তিন লাখ টাকা দিতে হবে। গাড়ির ভিতর তাকে আটকে মারধর করছে বলে ফোন কেটে দেয় আলম।

তিনি আরও জানান, মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১০টায় জুবায়দুল ইসলাম আলমের সাথে তার সর্বশেষ কথা হয়। তার মোবাইল থেকে ফোন দিয়ে বলে আমাকে আর বাঁচাতে পারবেন না। টাকা আপনারা দিলেন না। পরে আমি বলি টাকা সংগ্রহের চেষ্টা করতেছি বললে লাইন কেটে দেয়। এরপর রাতে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য। তার মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায় এবং মাঝে মাঝে খোলা থাকলেও রিসিভ করে না। রাত ১টার দিকে আলম তার ছোট বোন সোমা আক্তারের (গাইবান্ধা শ্বশুর বাড়িতে থাকে) মোবাইলে ফোন করে বলে বোন তোমরা টাকা গুছাও, ওরা আমাকে মাইরা ফেলবে। অপহৃত পোশাক শ্রমিক জুবায়দুল ইসলাম আলমের সহকর্মী রবিউল হাসান বলেন, সে (আলম) তার মোবাইল থেকে তাকে ফোন করে শুধু বলেছে আমাকে তোমরা বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। এরপর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বলেন, প্রাথমিক তদন্তে আমরা ধারণা করতে পেরেছি জুবায়দুল ইসলাম আলমের সঙ্গে তার পারিবারের কারো বিরোধ থাকতে পারে। ওই বিরোধের কারণে টাকা হাতিয়ে নেওয়ার জন্য সে নিজেই অপহরণের নাটক সাজাতে পারে। তারপরও আমরা অভিযোগটি গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধারসহ প্রকৃত রহস্য উদঘাটন করতে পারব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যুগ্ম পরিচালক আলমগীর গিলে খাচ্ছে বিআইডব্লিউটিএ বন্দর শাখা

স্টাফ রিপোর্টার: যুগ্ম পরিচালক মোঃ আলমগীর হোসেন গিলে খাচ্ছে বিআইডব্লিউটিএ বন্দর শাখা সদরঘাট। যার হাত থেকে রেহাই পাচ্ছেনা আশুলিয়া,গাবতলি, সদরঘাটসহ তার অধীনস্ত বিআইডব্লিউটিএ বন্দর শাখার সকল বৈধ ও অবৈধ স্থাপনা। খোজ নিয়ে জানা যায়, সদরঘাট বিআইডব্লিউটিএ বন্দর শাখার যুগ্ম পরিচালক মোঃ আলমগীর হোসেন প্রায় দুই বছর সদরঘাট বন্দর শাখার দায়িত্বে আছেন। দীর্ঘদিন একই স্নানে থাকার সুবাদে গড়ে তুলেছেন চাঁদাবাজির বিশাল এক অন্ধকার স্বর্গরাজ্য।সুদূর আশুলিয়া থেকে নারায়ণগঞ্জের কিছু অংশে যতগুলো নৌ- ঘাট, বিভিন্ন কোম্পানির পণ্য উঠা- নামার জন্য নিজেদের তৈরী ঘাট,মীর সিমেন্ট, বসুন্ধরাসহ বিভিন্ন কোম্পানির নিকট থেকে নদীবন্দর সদরঘাট শাখার ছদ্মনাম (কালাম) এর মাধ্যমে প্রতিমাসে কোটি টাকার ও বেশি নগদ অর্থ হাতিয়ে নিচ্ছেন যুগ্ম পরিচালক মোঃ আলমগীর হোসেন ও তার সহকর্মীরা। সুত্রমতে, আশুলিয়া, বুড়িগঙ্গা নদীর হাসনাবাদসহ, নারায়ণগঞ্জের কিছু অংশে নদীর পাড়

আরও পড়ুন
language Change