তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

শব্দ, বায়ু ও পলিথিন দূষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান

শব্দ, বায়ু ও পলিথিন দূষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারাদেশে সমন্বিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে শব্দ দূষণ, কালো ধোঁয়া, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়েছে।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী রাজবাড়ী, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও গাজীপুরে পরিচালিত চারটি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৩৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণে ঢাকা মহানগরের শ্যামলীতে একটি অভিযানে ৬টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় ও কয়েকজন চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে কুড়িগ্রাম ও ঢাকা মহানগরের আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ২টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাৎক্ষণিকভাবে দূষণকারী সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম, বান্দরবান ও ঢাকা মহানগরের চকবাজার ইমামগঞ্জ এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩টি অভিযানে ২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় ও ২০৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, সংশ্লিষ্ট দোকান মালিক, সুপারশপ এবং সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক

অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক

বিনোদন ডেস্কঃ বিশেষ করে নোরার নাচের ভঙ্গিমা নিয়ে ওঠে প্রশ্ন। বিতর্ক বাড়তে থাকায় শেষমেশ গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয়া হয়। এমনকি নোরাও এই ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন। গানে নোরার সঙ্গে দেখা যায় বলিউডের প্রখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকে। মুলত গানটির বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে আপত্তি ওঠায় জাতীয় মহিলা কমিশন অভিনেতাকে তলব করলে কমিশনের দপ্তরে হাজির হন সঞ্জয়। শুনানির পর সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ সংবাদমাধ্যমকে জানান, সঞ্জয় নাকি গানের কথার প্রকৃত অর্থ সম্পর্কে জানতেন না। কারণ গানটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল, যা তিনি বোঝেন না। তবে এই ধরনের একটি কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য তিনি ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। শুধু তাই নয়, এরইমধ্যে বড় ঘোষণাও দিয়েছেন অভিনেতা। ৫০জন আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছেন সঞ্জয়।

আরও পড়ুন
language Change