তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

শব্দ, বায়ু ও পলিথিন দূষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান

শব্দ, বায়ু ও পলিথিন দূষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারাদেশে সমন্বিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে শব্দ দূষণ, কালো ধোঁয়া, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়েছে।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী রাজবাড়ী, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও গাজীপুরে পরিচালিত চারটি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৩৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণে ঢাকা মহানগরের শ্যামলীতে একটি অভিযানে ৬টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় ও কয়েকজন চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে কুড়িগ্রাম ও ঢাকা মহানগরের আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ২টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাৎক্ষণিকভাবে দূষণকারী সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম, বান্দরবান ও ঢাকা মহানগরের চকবাজার ইমামগঞ্জ এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩টি অভিযানে ২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় ও ২০৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, সংশ্লিষ্ট দোকান মালিক, সুপারশপ এবং সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যিনি প্রকৌশলী তিনিই ঠিকাদার টাঙ্গাইল গণপূর্তে হরিলূট

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল গণপূর্ত বিভাগে চলছে হরিলুট। নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুর ইসলামের নেতৃত্বে হয়ে আসছে এই অনৈতিক লুটপাট। তার সীমাহীন দুর্নীতির অভিযোগে গত ২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে প্রধান প্রকৌশলী জনাব শামীম আখতারের স্বাক্ষরিত ২৫.৩৬০০০০.২১৫.১৯.১০৩.২১-১১৭৬ নং স্মারকে তাকে মেহেরপুরে বদলী করা হয়। এই বদলী আদেশে তাকে ৮ সেপ্টেম্বরের মধ্যে চার্জ হস্তান্তরের জন্য বলা হয়। কিš‘ লুটপাটের প্রমাণাদি গোপণ বা লোপাট করতে মোটা অংকের টাকা খরচ করে ওই চার্জ হস্তান্তরের তারিখকে ৯ দিন বাড়িয়ে আগামী ১৭ সেপ্টেম্বর করা হয়। এতে টাঙ্গাইল গণপুর্ত বিভাগের সাধারণ ঠিকাদার, প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের। এক অভিযোগে জানা যায়, প্রকৌশলী তৌহিদ নিজের স্ত্রীর নামে ঠিকাদারী প্রতিষ্ঠান খুলে নিজেই ওই প্রতিষ্ঠানটির নামে কাজ বরাদ্দ করে হাতিয়ে নিয়েছেন

আরও পড়ুন
language Change