তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

রাতে রোকেয়া হলে যাওয়ার ব্যাখ্যা দিলেন উমামা

রাতে রোকেয়া হলে যাওয়ার ব্যাখ্যা দিলেন উমামা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

রাতের বেলা রোকেয়া হলে প্রবেশ করা নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি দাবি করেছেন, রাত ১০টায় হলের গেইট বন্ধ হওয়ার আগেই তিনি প্রবেশ করেছেন এবং সেখানে তিনি ভোট চাইতেও যাননি। তবে ‘নিয়ম বহির্ভূতভাবে’ হলে প্রবেশ করার জন্য হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়েছেন বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের এই সাবেক নেত্রী।

উমামা বলেছেন, আমার গতকাল রোকেয়া হলে প্রবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে কথা তোলা হচ্ছে। আমি গতকাল কোনো নির্বাচনী প্রচার বা মিটিং করতে যাইনি। দীর্ঘদিনের মানসিক ধকলের কারণে মেন্টাল রিলিফের জন্য বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। গভীর রাতে রোকেয়া হলে গিয়ে উমামা ভোট চাইছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে সোমবার এক ফেইসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন উমামা। এ বিষয়ে হল কর্তৃপক্ষকে দেওয়া চিঠির ছবিও তিনি ওই পোস্টে যুক্ত করে দিয়েছেন।

উমামা বলছেন, আমি হলগেট ১০টায় বন্ধ হওয়ার আগেই হলে প্রবেশ করি। তাই রাত দেড়টায় আসার ব্যাপারে যে ভুয়া খবরটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কেউ প্রমাণ করতে পারবে না আমি ভোট চেয়েছি। স্বতন্ত্র ইলেকশন করার কারণে অযথা হ্যারাস করছে, যারা চায়নি আমি ইলেকশনে থাকি। এ বিষয়ে রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে দেখা করে একটি আবেদন দিয়েছেন জানিয়ে উমামা বলেন, যেহেতু আমি নিয়মবহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি, তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। ইচ্ছাকৃতভাবে আমাকে অপরাধী সাজিয়ে ফেইসবুকের কাঠগড়ায় বিচার বসানো হয়েছে। এসব উদ্দেশ্যপ্রণোদিত হেনস্তা নির্বাচনকে কেন্দ্র করেই চালানো হচ্ছে। পরিস্থিতিকে ঘোলাটে করে তোলা হলে আমি নিজেই রোকেয়া হলের প্রভোস্টের সাথে দেখা করে কথা বলি এবং একটি অ্যাপ্লিকেশন দিই।

তবে হলে প্রবেশ করা কোনো ‘ফৌজদারি অপরাধ নয়’ মন্তব্য করে উমামা বলেন, নিয়মবহির্ভূত হলেও নানা সময়ে এক হলের মেয়েরা অন্য হলে বিভিন্ন সময় যান। এই স্বাভাবিক প্রবণতাকে ফেইসবুকের কাঠগড়ায় তুলে ক্রিমিনালাইজ করা মেয়েদের চলাচলের পরিসরকে কমানোর শামিল। আমাদের সাধারণ মেয়েরা প্রতিনিয়ত এই হেনস্তার শিকার হন। বিশ্ববিদ্যালয়ে ২০১৯ এর ডাকসু ইলেকশনের পর এই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ডাকসু শেষে আবার পুরনো নিয়মেই সব ফিরে যায়। ভিপি নির্বাচিত হতে পারলে এক হলের মেয়েরা যাতে অন্য হলে নির্বিঘ্নে যেতে পারে, তার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন উমামা।

রোকেয়া হল কর্তৃপক্ষকে দেওয়া আবেদনে তিনি লিখেছেন, ‘শারীরিক ও মানসিকভাবে’ দীর্ঘদিন চাপের মধ্যে থাকায় তিনি বান্ধবীদের সঙ্গে রাতে থাকার জন্য রোকেয়া হলে গিয়েছিলেন। কোনো ধরনের নির্বাচনি প্রচারের উদ্দেশ্যে তিনি হলে যাননি। চিঠিতে বলা হয়েছে, রাত দেড়টার দিকে তিনি রুমের বাইরে বের হওয়ার কিছুক্ষণ পর বান্ধবীর রুমে এসে ঘুমিয়ে পড়েন। পরে রাতে সাড়ে ৩টার দিকে বান্ধবীর রুমমেটদের ডাকে ঘুম ভাঙে এবং তিনি জানতে পারেন তার রোকেয়া হলে উপস্থিতিকে কেন্দ্র করে নানান ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ ফেসবুকে ছড়ানো হচ্ছে।

উমামা লিখেছেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি হলে প্রবেশ করেছিলাম, নির্বাচনি প্রচারণার সাথে আমার রোকেয়া হলে আগমনের কোনো সম্পর্ক ছিল না। এমনকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে কথাটি ছড়ানো হচ্ছে আমি রাত দেড়টায় হলে প্রবেশ করেছি, এ সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী উমামা ফাতেমা কবি সুফিয়া কামাল হলে থাকেন। জুলাই আন্দোলনে সক্রিয় এই নেত্রী বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গত জুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান সাময়িক বরখাস্ত।সমর্থকদের মধ্যে ক্ষোভ

বিশ্বনাথ সিলেট প্রতিনিধি: আরকুম আলী: বিশ্বনাথ পৌরসভার নির্বাচিত ১ম মেয়র ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান মুহিবুর রহমানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে আজ ২৭ জুন বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।এ ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান আইনের আশ্রয় গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। আজ ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ৪৬.০০.০০০০.০৬৪.৩২.২২২. ২০-৮৬০ নম্বর স্মারকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত লিখিত প্রজ্ঞাপনে উল্লেখ করেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, পিতা-মৃত কলমদর আলী, এর বিরুদ্ধে পৌর পরিষদের মাসিক সাধারণ সভা তার নিজ বাসভবনে

আরও পড়ুন
language Change