তারিখ লোড হচ্ছে...

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা প্রথম স্ত্রীর অভিযোগে ফেঁসে গেলেন প্রধান প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী 

রাতে রোকেয়া হলে যাওয়ার ব্যাখ্যা দিলেন উমামা

রাতে রোকেয়া হলে যাওয়ার ব্যাখ্যা দিলেন উমামা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

রাতের বেলা রোকেয়া হলে প্রবেশ করা নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি দাবি করেছেন, রাত ১০টায় হলের গেইট বন্ধ হওয়ার আগেই তিনি প্রবেশ করেছেন এবং সেখানে তিনি ভোট চাইতেও যাননি। তবে ‘নিয়ম বহির্ভূতভাবে’ হলে প্রবেশ করার জন্য হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়েছেন বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের এই সাবেক নেত্রী।

উমামা বলেছেন, আমার গতকাল রোকেয়া হলে প্রবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে কথা তোলা হচ্ছে। আমি গতকাল কোনো নির্বাচনী প্রচার বা মিটিং করতে যাইনি। দীর্ঘদিনের মানসিক ধকলের কারণে মেন্টাল রিলিফের জন্য বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। গভীর রাতে রোকেয়া হলে গিয়ে উমামা ভোট চাইছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে সোমবার এক ফেইসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন উমামা। এ বিষয়ে হল কর্তৃপক্ষকে দেওয়া চিঠির ছবিও তিনি ওই পোস্টে যুক্ত করে দিয়েছেন।

উমামা বলছেন, আমি হলগেট ১০টায় বন্ধ হওয়ার আগেই হলে প্রবেশ করি। তাই রাত দেড়টায় আসার ব্যাপারে যে ভুয়া খবরটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কেউ প্রমাণ করতে পারবে না আমি ভোট চেয়েছি। স্বতন্ত্র ইলেকশন করার কারণে অযথা হ্যারাস করছে, যারা চায়নি আমি ইলেকশনে থাকি। এ বিষয়ে রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে দেখা করে একটি আবেদন দিয়েছেন জানিয়ে উমামা বলেন, যেহেতু আমি নিয়মবহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি, তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। ইচ্ছাকৃতভাবে আমাকে অপরাধী সাজিয়ে ফেইসবুকের কাঠগড়ায় বিচার বসানো হয়েছে। এসব উদ্দেশ্যপ্রণোদিত হেনস্তা নির্বাচনকে কেন্দ্র করেই চালানো হচ্ছে। পরিস্থিতিকে ঘোলাটে করে তোলা হলে আমি নিজেই রোকেয়া হলের প্রভোস্টের সাথে দেখা করে কথা বলি এবং একটি অ্যাপ্লিকেশন দিই।

তবে হলে প্রবেশ করা কোনো ‘ফৌজদারি অপরাধ নয়’ মন্তব্য করে উমামা বলেন, নিয়মবহির্ভূত হলেও নানা সময়ে এক হলের মেয়েরা অন্য হলে বিভিন্ন সময় যান। এই স্বাভাবিক প্রবণতাকে ফেইসবুকের কাঠগড়ায় তুলে ক্রিমিনালাইজ করা মেয়েদের চলাচলের পরিসরকে কমানোর শামিল। আমাদের সাধারণ মেয়েরা প্রতিনিয়ত এই হেনস্তার শিকার হন। বিশ্ববিদ্যালয়ে ২০১৯ এর ডাকসু ইলেকশনের পর এই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ডাকসু শেষে আবার পুরনো নিয়মেই সব ফিরে যায়। ভিপি নির্বাচিত হতে পারলে এক হলের মেয়েরা যাতে অন্য হলে নির্বিঘ্নে যেতে পারে, তার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন উমামা।

রোকেয়া হল কর্তৃপক্ষকে দেওয়া আবেদনে তিনি লিখেছেন, ‘শারীরিক ও মানসিকভাবে’ দীর্ঘদিন চাপের মধ্যে থাকায় তিনি বান্ধবীদের সঙ্গে রাতে থাকার জন্য রোকেয়া হলে গিয়েছিলেন। কোনো ধরনের নির্বাচনি প্রচারের উদ্দেশ্যে তিনি হলে যাননি। চিঠিতে বলা হয়েছে, রাত দেড়টার দিকে তিনি রুমের বাইরে বের হওয়ার কিছুক্ষণ পর বান্ধবীর রুমে এসে ঘুমিয়ে পড়েন। পরে রাতে সাড়ে ৩টার দিকে বান্ধবীর রুমমেটদের ডাকে ঘুম ভাঙে এবং তিনি জানতে পারেন তার রোকেয়া হলে উপস্থিতিকে কেন্দ্র করে নানান ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ ফেসবুকে ছড়ানো হচ্ছে।

উমামা লিখেছেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি হলে প্রবেশ করেছিলাম, নির্বাচনি প্রচারণার সাথে আমার রোকেয়া হলে আগমনের কোনো সম্পর্ক ছিল না। এমনকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে কথাটি ছড়ানো হচ্ছে আমি রাত দেড়টায় হলে প্রবেশ করেছি, এ সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী উমামা ফাতেমা কবি সুফিয়া কামাল হলে থাকেন। জুলাই আন্দোলনে সক্রিয় এই নেত্রী বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গত জুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে

৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার॥ দেশের ৩৬টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সেই সঙ্গে এসব কোম্পানির প্লট-ফ্ল্যাট না কেনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা এসব প্রতিষ্ঠান থেকে জনসাধারণকে বিরত থাকতে বলেছে। জানা গেছে, সরকারের অনুমোদন ছাড়া প্রকল্প নেওয়া ও নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগে এসব কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি কোম্পানির লে-আউট করে বা প্লট তৈরি করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে প্রকল্প নিতে হয়। কিন্তু অনেক রিয়েল এস্টেট কোম্পানি এমন বিধানের তোয়াক্কা করছে না। নিজেদের ইচ্ছামতো বেশিরভাগ প্লট তৈরি না করেই জমি বিক্রি ও প্রকল্প নিয়ে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে যে সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী থাকার নিয়ম আছে, সেটাও তাদের নেই। নিয়ম অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ২ মাসের মধ্যে নিবন্ধন

আরও পড়ুন
language Change