তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

কেরানীগঞ্জে বিদ্যুৎ সংযোগে দুর্নীতি: ডিজিএম রফিকুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

পাঠক সংখ্যা
638

জাহিদ হোসেন:
ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তার অফিসে টাকা ছাড়া কোনো কাজই হয় না। বিদ্যুৎ সংযোগের আবেদনে স্বাক্ষরের জন্যও গ্রাহকদের ঘুষ দিতে হয়, নইলে ফাইল বাতিল করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, তিনি ইলেকট্রিশিয়ানদের ‘দালাল’ আখ্যা দিয়ে কাজ বন্ধ করে নিজে অফিসার পরিচয়ে সংযোগ অনুমোদন করেন এবং পছন্দের লোক দিয়ে কাজ করিয়ে অবৈধ মুনাফা লুটে নেন। সম্প্রতি আটি মডেল টাউনের ১১ তলা ভবনে রাজউকের নিষেধাজ্ঞা ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই বিদ্যুৎ সংযোগের ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত নথিতে গত ২৩ জুলাই সরাসরি স্বাক্ষর করেছেন রফিকুল ইসলাম।
তবে এটাই প্রথম নয়। মানিকগঞ্জে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই কর্মকর্তা বর্তমানে কোটি টাকার মালিক, কিনেছেন জমি ও বাড়ি—যা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে স্থানীয়দের অভিযোগ।
গত ২৫ আগস্ট আটিবাজার জোনাল অফিসের ইলেকট্রিশিয়ানরা জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দেন। তারা জানান, প্রতিটি ধাপে ঘুষ নেওয়ার কারণে গ্রাহকদের সঙ্গে বিরোধ বাঁধছে এবং অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অভিযোগ করার পর থেকে ইলেকট্রিশিয়ানরা হুমকিও পাচ্ছেন।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে ডিজিএম রফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান এবং সব অভিযোগ অস্বীকার করে বলেন—“আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।” তবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার মো. খালেদুর রহমান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আমি শুধু ভয় পাচ্ছি আমার স্ত্রীকে নিয়ে সে ৬ মাসের অন্তঃসত্ত্বা

আমি শুধু ভয় পাচ্ছি আমার স্ত্রীকে নিয়ে সে ৬ মাসের অন্তঃসত্ত্বা

ডেস্ক রিপোর্ট: কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় আফ্রিদি পুলিশের উদ্দেশে বলেন, আমি পালবো না, কোরআনের কসম। আমি ওমরা হজ করছি। আমি শুধু আমার স্ত্রীকে ভয় নিয়ে ভয় পাচ্ছি, সে ছয় মাসের প্রেগন্যান্ট। এ সময় বাসা ভাড়া না নিজের কিনা জানতে চাইলে আফ্রিদি জানান, না, এটা আমার আপন দাদার বাসা। দাদার বাসায় আসছি আমি কবর জিয়ারত করতে। সিআইডি জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি

আরও পড়ুন
language Change