তারিখ লোড হচ্ছে...

পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

কুমিল্লায় প্রতিবন্ধীদের সাথে কৌশলগত সংলাপ আয়োজিত

পাঠক সংখ্যা
638

কুমিল্লা প্রতিনিধি:

অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজঅ্যাবেলড ডেভেলপমেন্ট ট্রাস্ট (বিডিডিটি) এর উদ্যোগে কুমিল্লায় প্রতিবন্ধীদের সাথে এক কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা নগরীর হাউজিং স্টেট এলাকায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, চট্টগ্রাম ডিভিশনের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি বিশেষ প্রকল্পের অংশ হিসেবে এ সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি সেবায় কী ধরনের সুবিধা পাচ্ছেন, কোথায় ঘাটতি রয়েছে এবং কিভাবে সেবার মানোন্নয়ন করা যায়, সে বিষয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।

বিডিডিটি ২০০৯ সাল থেকে প্রতিবন্ধীদের অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। আলোচনায় কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন। কেউ কলেজে অধ্যয়নরত, কেউ চাকরি খুঁজছেন, আবার কেউ ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বিডিডিটি’র প্রোগ্রাম অফিসার সাবরিনা তাসনিম। সভায় উপস্থিত ছিলেন বিডিডিটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি (সিইও) মনিরুজ্জামান খান এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর শবনম ফেরদৌসী।

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্ট কো-অর্ডিনেটর শবনম ফেরদৌসী দেশের ৩২টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বর্তমান অবস্থা তুলে ধরেন।

এসময়, মুক্ত আলোচনায় বিডিডিটি’র প্রজেক্ট সহকারী তাসমিয়া জাহান ইকরা অংশগ্রহণকারীদের কাছে বিভিন্ন প্রশ্ন রাখেন। দৃষ্টি প্রতিবন্ধী খালেকুজ্জামান বলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কথা অনেকেই জানে না। আমরা সেবা নিতে গেলে জানা না থাকায় সমস্যার কথা বলি, তখন তারা বলে ওই ধরণের থেরাপি নেই। আবার এসব কেন্দ্র শহর থেকে দূরে হওয়ায় সেখানে যেতে আমাদের অনেক কষ্ট হয়। বিশেষ করে বিশ্বরোড অতিক্রম করা আমাদের জন্য জীবন ঝুঁকির বিষয়। নগদ বা বিকাশে টাকা পাঠানোর সময়ও বিভিন্ন কৌশলে আমাদের ভাতা হাতিয়ে নেয় হ্যাকাররা। তারা সমাজসেবা অধিদপ্তরের পরিচয়ে কল দিয়ে ওটিপি নাম্বার নিয়ে টাকা নিয়ে যায়।

হ্যাকারদের প্রতারণা নিয়ে খালেকুজ্জামান আরও বলেন, যদি এ বিষয়ে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে অন্তত ৬০ ভাগ প্রতিবন্ধী প্রতারণা থেকে রক্ষা পাবে।

এসময়, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী তানীম হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় আমাদের অনেক কটু কথা শুনতে হয়। মানুষ অনেকে দৃষ্টি প্রতিবন্ধী ভেবে টাকা দিতে চায়, অথচ সাহায্য করা যায় অন্যভাবে, যেমন রাস্তা পারাপারে সহায়তা করে। সরকার থেকে দেওয়া আমাদের মাসিক ভাতা ৮৫০ টাকা, যা দিয়ে কোনোভাবে চলা যায় না। স্টুডেন্ট ভাতা আলাদা করে দেওয়া হয় না, এতে পড়াশোনায় সমস্যায় পড়তে হয়।

আরেক শারীরিক প্রতিবন্ধী ইমন হোসেন বলেন, শহরের ভেতরে চলাচলে অনেক বাধা রয়েছে। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে আমাদের হেঁটে চলা কঠিন হয়ে যায়।

এসময় মুক্ত আলোচনায় উঠে আসে, সরকার সেবাকেন্দ্রগুলোর প্রচার যথাযথভাবে করে না। শতকরা প্রায় ৪০ ভাগ প্রতিবন্ধী জানেই না যে দেশে এসব সেবাকেন্দ্র রয়েছে। এ প্রসঙ্গে পিপলু ভৌমিক নামে উপস্থিত এক শারীরিক প্রতিবন্ধী বলেন, প্রতিবন্ধীদের অনেক সময় ঘরবন্দী থাকতে হয়। অনেকেই গ্রামাঞ্চলে থাকে। তাই এসব কেন্দ্র সম্পর্কে জানার সুযোগ পায় না। একই প্রসঙ্গে দুর্জয় ধর বলেন, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে প্রচার করলে, অথবা মোবাইলে এসএমএস ও কলের মাধ্যমে জানালে আরও বেশি প্রতিবন্ধী উপকৃত হতো।

আলোচনায় উপস্থিত নারী প্রতিবন্ধীরা বলেন, ফিজিওথেরাপির ক্ষেত্রে পুরুষ চিকিৎসকের পরিবর্তে নারী চিকিৎসক থাকা জরুরি। তাদের মতে, যে সমস্যা পুরুষ চিকিৎসক সমাধান করতে পারবেন, সেটি তারা করবেন। কিন্তু যেগুলোতে নারীর প্রয়োজন, সেখানে নারী চিকিৎসক থাকা আবশ্যক। আমরা চাই সেবাকেন্দ্রে নারী কনসালটেন্ট নিয়োগ দেওয়া হোক।

এসময় সেবাকেন্দ্রগুলোর প্রসঙ্গ টেনে শারীরিক প্রতিবন্ধী দুর্জয় ধর আরও বলেন, আমরা শুধু ১১টি সেবার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। প্রতিবন্ধীদের জন্য একটি বিনোদন পার্ক থাকা দরকার, যেখানে স্ক্রিন রিডার সাপোর্ট ও ব্রেন রিডার সাপোর্ট থাকবে। এতে আমাদের মন প্রফুল্ল থাকবে।

দৃষ্টি প্রতিবন্ধী খালেকুজ্জামান আরো বলেন, সেবাকেন্দ্রে অভিজ্ঞ সেবাদাতার অভাব রয়েছে। অনেক সময় অনভিজ্ঞ লোক দায়িত্বে থাকে। এ অবস্থা পরিবর্তন করা দরকার। তিনি আরও যোগ করেন, প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের সুযোগ জরুরি। বিশেষ করে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হলে আমরা উপকৃত হবো। প্রত্যেক জেলায় একটি করে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার থেকে দেওয়া অনেক সুবিধা একেক জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। কিন্তু আমরা চাই সব সুবিধা একই সেবাকেন্দ্রে একত্রে দেওয়া হোক। সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা যদি এক জায়গায় আনা যায়, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে।

সবশেষে, আলোচনা সভায় অংশগ্রহণকারী শারীরিক প্রতিবন্ধীরা সর্বসম্মতিক্রমে বলেন, সেবাকেন্দ্রগুলোর প্রচার, সেবার মানোন্নয়ন, নারী চিকিৎসকের উপস্থিতি, কর্মসংস্থানের সুযোগ এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ নিশ্চিত হলে প্রতিবন্ধীরা আরও আত্মনির্ভরশীল হতে পারবেন।

মুক্ত আলোচনা শেষে বিডিডিটির অবস্থান সম্পর্কে বিডিডিটির সিইও মনিরুজ্জামান খান বলেন, আমরা ২০০৯ সালে নিবন্ধিত হই। তখন থেকে এ পর্যন্ত ৪০ টিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছি। আমাদের টার্গেট প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, আমরা ৩২টি সেবা কেন্দ্র পরিদর্শন করেছি। দেখেছি কি ঘাটতি আছে, কি প্রয়োজন, সেবাদাতাদের সক্ষমতা কতটুকু। এরপর ৮টি বিভাগে ফলোআপ করছি।

তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন, মহিলা অধিদপ্তর, ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে ই-লার্নিং বিভিন্ন প্রশিক্ষণ সেবাগুলো দিচ্ছে। তবে, সেখানে যদি স্ক্রিন রিডিং সমস্যা থাকে তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বিনামূল্যে সেখানে দিয়ে দিবো। এছাড়াও, আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো নিয়ে আমরা কাজ করবো। এসব পর্যালোচনা করে সরকার ও দাতা সংস্থার কাছে সুপারিশ পাঠাব। আমরা চাই প্রতিবন্ধীদের সকল সেবা নিশ্চিত হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

ডেস্ক রিপোর্টঃ ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইন্সট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটা আর করিনি। কারণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার।

আরও পড়ুন
language Change