তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

অনলাইন গেমের আড়ালে অর্থ পাচার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার।।
শহর থেকে গ্রামে অনলাইন জুয়া ছড়িয়েছে মহামারির মতো। জুয়ার ফাঁদে পা দিয়ে অনেকে হারাচ্ছে অর্থ। নিঃস্ব হয়ে বাড়ছে পারিবারিক সহিংসতা। আসক্ত হচ্ছে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরাও। অনলাইনে গেমিং, বেটিং ও বাজি খেলার সাইটে ঢুকে নির্দিষ্ট সময়ে মিলছে বোনাস। লোভে পড়ে জুয়াড়িরা ক্রেডিট কার্ড, বিকাশের মাধ্যমে করছে অর্থ লেনদেন। বর্তমান সময়ে খেলার বিষয়টি পুরো সহজ হয়ে পড়েছে ব্যবহারকারীদের কাছে। অনলাইনে আন্তর্জাতিক এই বেটিং সাইটগুলোর মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে বড় অঙ্কের অর্থ। সূত্র জানায়, স্মার্টফোন এবং অনলাইনের সহজলভ্যতায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া। জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। এ অবস্থায় অনলাইন জুয়া রোধে গবেষণার উদ্যোগ নিয়েছে সিআইডি।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে এ খেলায় উদ্বুদ্ধ করতে নানান চটকদার বিজ্ঞাপন দেয়া হয়। ভয়ঙ্কর এই জুয়ায় লাখ লাখ মানুষ যুক্ত হচ্ছে। জুয়া খেলে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন অনেকে। পরিচিত বন্ধু-বান্ধব ও সহপাঠীদের ফেসবুক গ্রুপে এ ধরনের জুয়ার লিংক অপলোড দেয়া হয়। মোবাইল ও ইন্টারনেটে ফোন, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা বাজি ধরা হয়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে এই খেলা থেকেই এক সময় নেশায় আসক্ত হয়ে পড়ে তরুণরা। একটা সময় গিয়ে বড় ধরনের জুয়াড়িতে পরিণত হয়। এতে টাকার সংকটে সৃষ্টি হয় পারিবারিক কলহ। এটি একদিকে যেমন পারিবারিক ও সামাজিক ব্যাধিতে পরিণত হয়, অন্যদিকে তাদের মধ্যে অপরাধপ্রবণতা ক্রমেই বাড়তে থাকে। ফলে খুনের মতো ঘটনা ঘটাতেও তারা দ্বিধাবোধ করে না।

কুমিল্লা জেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে সিআইডি সাইবার টিম। সেখান থেকে বেটউইনার নামে একটি প্রতিষ্ঠানের দু’জন বাংলাদেশি এজেন্টসহ নগদের এক কর্মচারীকে আটক করা হয়। বেটউইনার মূলত অ্যাপসভিত্তিক একটি অনলাইন বেটিং সাইট। রাশিয়া থেকে এটি পরিচালিত হয়। স্পোর্টস, বেটিং এবং ক্যাসিনো সাইটের জন্য এটি বিখ্যাত। বংলাদেশে জুয়াড়িদের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট এটি। সাইটটি বাংলাদেশে এজেন্ট নিয়োগ করে মোবাইল ফাইনান্সিয়্যাল সার্ভিস ব্যবহার করে অনলাইন এজেন্টদের সঙ্গে জুয়ার টাকা লেনদেন করে। পরবর্তীতে এসব টাকা ক্রিপ্টোকারেন্সিতে (বাইন্যান্স মাধ্যম) রূপান্তর করে রাশিয়ায় পাচার করে। সিআইডি জানায়, গত বছরের ২রা আগস্ট ক্রিকেটার সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে ঘোষণা দেন নিউজ বেটউইনার নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ তাকে নিয়ে শুরু হয় বিতর্ক, সমালোচনা। গ্রেপ্তারকৃত এজেন্টদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সাকিব আল হাসান ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যোগ দেয়ার সঙ্গে সঙ্গে তাদের জুয়াড়িদের সংখ্যা দশগুণ বেড়ে যায়।  তাদের মাধ্যমে অন্তত ৫ কোটি টাকার লেনদেন হয়।

সিআইডি জানায়, বাজি ধরার নামে অনলাইন জুয়া সারা দেশে মহামারির মতো ছড়িয়ে পড়েছে। এখন এটা আর স্থানীয় পর্যায়ে বা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বেটিং সাইটগুলোয় বাংলাদেশি জুয়াড়িদের অংশগ্রহণ বেড়েই চলেছে। ফলে অনেকে সর্বস্বান্ত হচ্ছেন। একইসঙ্গে দেশের টাকার একটি অংশও চলে যাচ্ছে বিদেশে। দেশের অল্পশিক্ষিত থেকে শুরু করে অর্ধশিক্ষিত পর্যন্ত মানুষ খেলছেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এই অনলাইন জুয়া দমনে মাঠপর্যায়ে গবেষণায় নেমেছে সিআইডি। এই গবেষণার মাধ্যমে অপরাধী শনাক্ত এবং যারা এই ফাঁদে পা দিচ্ছে বা আসক্ত হচ্ছে তাদেরকেও সচেতন করা যাবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।

সম্প্রতি তিনপাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে প্রেরণের মূলহোতা উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। চক্রটি দেশে থেকে ২৯ কোটি টাকা পাচার করেছে পার্শ্ববর্তী দেশে। র‌্যাব জানায়, গেমস ডেভেলপমেন্টের ভুয়া চুক্তির কথা বলে বৈধ উপায়ে অর্থ পার্শ্ববর্তী দেশের কোম্পানির মুনফ্রগ ল্যাবের কাছে পাঠিয়েছে। বর্তমানে উল্কা গেমসের ৪টি অ্যাকাউন্টে প্রায় ৮০ কোটির অধিক টাকা রয়েছে। চক্রটির বেতন প্রদানসহ অফিস পরিচালনায় মাসে প্রায় ৩০ লাখ টাকা খরচ হতো। রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জানায়, ২০১৯ সালে মুনফ্রগের ০.০১ শতাংশ উল্কা গেমসকে প্রদানের মাধ্যমে দেশে গেমিং খাতে উন্নয়নের জন্য প্রায় দেড় কোটি টাকা প্রদানের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়। দেশে গেম ডেভেলপমেন্টের অনুমোদন থাকলেও অনলাইন জুয়া বা ক্যাসিনোর অনুমোদন না থাকায় উল্কা গেমস বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট দপ্তর থেকে আইনি বৈধতা প্রাপ্তির ব্যবস্থা করে। এভাবেই তিন পাত্তি গোল্ড যাত্রা শুরু করে শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে। উল্কা গেমসের যাত্রা গেমিং ডেভেলপমেন্টের উদ্দেশ্যে শুরু হলেও তারা গেম ডেভেলপমেন্ট না করে তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে প্রেরণের কার্যক্রম পরিচালনা করছিল। র‌্যাব জানায়, এই অ্যাপে তিন পাত্তি গোল্ড ছাড়াও রাখি, আন্দর বাহার ও পোকার নামেও অনলাইন জুয়ার গেমস রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, এই ধরনের অনলাইন জুয়া বা গেমসে আসক্তরা সহজে বের হয়ে আসতে পারে না। গেমসের মাধ্যমে যদি সৃষ্টিশীল অথবা বুদ্ধিভিত্তিক যে গেমসগুলো রয়েছে সেগুলো হতো তাহলে আপত্তি ছিল না। কিন্তু এই গেমসগুলো বুদ্ধিভিত্তিক যে প্রখরতা কিংবা বুদ্ধিভিত্তিক যে মাত্রা সেটি বাড়াচ্ছেই না বরং মানুষের শৃষ্টিশীল ক্ষমতা কমিয়ে দিচ্ছে। পড়াশোনা থেকে তরুণদের দূরে সরিয়ে দিচ্ছে। এতে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হচ্ছে। এটি রাষ্ট্রের জন্য শুভকর কিছু নয়। প্রযুক্তিগত দিক থেকে সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এবং এর সঙ্গে কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করা এবং কার কাছে টাকাটা পাঠানো হয় সেটিও কিন্তু কোনো না কোনোভাবে খুঁজে বের করা সম্ভব। তাহলে এই প্রবণতার সঙ্গে যারা জড়িত তারা ভয় পাবে বা আসক্তরা ধীরে ধীরে বেরিয়ে আসবে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) বলেন, শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি।

যারা অ্যাপস ডেভেলপ করে তারা বিদেশ থেকে এই অ্যাপসগুলো নিয়ন্ত্রণ করে এবং বাংলাদেশে তারা নিজস্ব এজেন্ট ঠিক করে। এ সকল এজেন্টের মাধ্যমে ক্লাইন্ট কালেক্ট করে। আগে এই খেলায় ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে লেনদেন হতো এখন সেটি মুঠোফোনে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে সহজে পেমেন্ট করতে পারছে গ্রাহকরা। বর্তমানে শিক্ষিত থেকে শুরু করে একেবারে নিম্নশ্রেণির মানুষ যুক্ত হচ্ছে এটি আমাদের জন্য একটি বড় দুঃসংবাদ। এই জুয়া খেলতে গিয়ে মনে হবে যে আমি জিতে যাচ্ছি কিন্তু দিন শেষে, মাস শেষে কেউই জিতে না। দেখা যাচ্ছে মাসে এক এক জনের ১০-১২ হাজার টাকা চলে যাচ্ছে। যারা এই খেলায় অংশ নেয় তাদের বেশির ভাগের বয়স ১৮-২৫ বছরের মধ্যে। এজেন্টদের বয়স প্রায় দেখা গেছে ৩০-৪০ বছর। তিনি বলেন, জুয়ার এই ফাঁদে বিদেশে কোটি কোটি টাকা চলে যাওয়ায় আমাদের দেশকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এই কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এসব কাজে এমএফএস ব্যবহৃত না হয় তার ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিটিআরসিকেও এসব সাইট বন্ধ করতে কিংবা অনলাইন গেটওয়েতে ফিল্টারিং ব্যবস্থা জোরদার করতে হবে। সবচেয়ে বড়কথা অনলাইন বেটিং-এর বিরুদ্ধে পারিবারিক এবং সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে গেজেট জারি করা হয়েছে। এর আগে সোমবার (২২ ডিসেম্বর) দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন। জুবায়ের রহমান চৌধুরী

আরও পড়ুন
language Change