তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

গোয়েন্দা পুলিশের ক্যাশিয়ার’ পরিচয়ে পথে পথে ‘চাঁদাবাজি’

পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম প্রতিনিধি॥
কখনও তিনি ডিবি পুলিশের ক্যাশিয়ার। কখনও পুলিশের সোর্স। আবার কখনো অনলাইন টিভির রিপোর্টার। এমন নানা পরিচয় ব্যবহার করে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন চুক্তিতে। ক্ষণে ক্ষণে পরিচয় বদলানো মানুষটির নাম বেলাল হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, নগরের বাণিজ্যিক এলাকাখ্যাত আগ্রাবাদ এলাকায় রয়েছে বেলালের দোর্দণ্ড প্রতাপ। এই ‘বহুরূপী’ বেলাল রীতিমত অতিষ্ঠ করে তুলেছেন আগ্রাবাদ, মনসুরাবাদ, মুহুরি পাড়াসহ অন্যান্য এলাকার ব্যবসায়ীদের।

শুধু ব্যবসায়ী নয়, সাধারণ মানুষরাও বাদ পড়ছেন না। তাঁর বিরুদ্ধে এলাকায় অভিযোগের পাহাড়। তবুও তিনি অদৃশ্য কারণ ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনও তাঁর ব্যাপারে অনেকটা নমনীয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী একাধিক ব্যবসায়ী জানান, ডিবির ক্যাশিয়ার পরিচয় দিয়ে ‘মাসিক চুক্তি’ করার ‘নির্দেশ’ দিয়ে বেলাল প্রথমে বিভিন্ন ব্যবসায়ীদের মোবাইল নম্বরে মেসেজ পাঠান । চুক্তিতে না এলে ‘ব্যবসা বন্ধ’ জানিয়ে দেওয়া হয় হুমকি। ভয়ে বাধ্য হয়ে রাজি হতে হয় তাঁর কথায়।

এদিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম জোনে কর্মরত পুলিশ কর্মকর্তারা তাঁর ব্যাপারে কিছু জানেন না বলে দায় সেরেছেন।

অনুসন্ধানে জানা যায়, বেলাল হোসেন সাবেক এক পুলিশ কর্মকর্তার ‘সোর্স’ হিসেবে আগ্রাবাদ এলাকায় পরিচিত। বেলালের সহযোগী ক্যাশিয়ার হিসেবে ‘দায়িত্ব’ পালন করেন বায়েজিদ থানার সাবেক ‘ক্যাশিয়ার’ জাহাঙ্গীর। তাঁরা দুজন মিলে ‘ডিবির ক্যাশিয়ার’ পরিচয়ে মাসিক চুক্তি করতে এলাকার ব্যবসায়ীদের মোবাইল ফোনে মেসেজ পাঠান।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী এক ব্যবসায়ী বলেন, ১৫ আগস্ট বেলাল ডিবি পশ্চিম জোনের ‘ক্যাশিয়ার’ পরিচয়ে মাসিক চুক্তির জন্য মোবাইলে মেসেজ (ক্ষুদে বার্তা) পাঠিয়েছেন। আমার পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের কাছে মেসেজ এসেছে। চুক্তিতে না এলে ব্যবসা বন্ধ জানিয়ে দিয়েছেন হুমকি।

ভুক্তভোগী ওই ব্যবসায়ীর মোবাইলে আসা মেসেজের নম্বরে শুক্রবার (২০ আগস্ট) ফোন করেন প্রতিবেদক। বেলাল নিজেকে ডিবি পশ্চিম জোনের দায়িত্বপ্রাপ্ত ‘ক্যাশিয়ার’ পরিচয় দিয়ে বলেন, তাঁর ব্যবহৃত মোবাইল সিমটি ‘ডিবির ক্যাশ’ থেকে দেওয়া।

জানতে চাইলে তিনি বলেন, আগে যারা ক্যাশিয়ার ছিলেন তারাও এই সিমটি ব্যবহার করতেন। দায়িত্ব পাওয়ার পর বর্তমানে সিমটি আমি ব্যবহার করছি।

এসব বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) ফারুকুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ডিবির কোনো ক্যাশিয়ার নেই। এ ধরনের পরিচয় দিয়ে কেউ চাঁদা দাবি করলে আমাদের কাছে ধরিয়ে দেবেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল

হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টারঃ গুমের মত অপরাধ করেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা; যা একধরণের ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শত শত মানুষকে গুম করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, উল্টো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছেন তিনি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সরকারি ভাতা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ যেন গুমের শিকার না হয়, কেউ যেন নিজের পরিবারের সদস্যকে হারিয়ে নিঃস্ব না হয়। এ সময় আরও উপস্থিত

আরও পড়ুন
language Change