তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

সাবেক মন্ত্রী হাসান মাহমুদের ভাগ্নি জামাই, ১৬ বছর ধরে চট্টগ্রাম বন সার্কেলে চাঁদাবাজি করেও মোয়াজ্জেম রিয়াদ ধরা ছোয়ার বাইরে

পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম অফিস॥
১৬ বছর ধরে চট্টগ্রাম বন সার্কেলে চাঁদাবাজি করেও ফ্যাসিস্ট মোয়াজ্জেম রিয়াদ এখনও ধরা ছোয়ার বাইরে তিনি হাসান মাহমুদের ভাগনি জামাই, কক্সবাজার জেলা ছাত্রলীগের পলাতক সাধারণ সম্পাদকের বড় ভাই, বনের লেনদেন তিনিই করতেন, গড়েছেন ভাল্লুক পাচার সিন্ডিকেটও জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের বিনা ভোটের মন্ত্রী হাসান মাহমুদের মন্ত্রিত্ব চলে গেলেও তার তৈরি করা সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে রয়েছে। বন বিভাগের বিভিন্ন তদবির, বদলি বাণিজ্য এবং বনের জমি দখল ও বিক্রি এসব কার্যক্রম এখনো হাসান মাহমুদের ছত্রছায়ায় গড়ে ওঠা সিন্ডিকেটের মাধ্যমেই পরিচালিত হচ্ছে।

কক্সবাজারের যুবলীগ নেতা মোয়াজ্জেম রিয়াদ তাদেরই একজন, যিনি বিগত ১৬ বছর ধরে হাসান মাহমুদের ভাগ্নি জামাই পরিচয়ে বনের জমি দখল, বিট থেকে চাঁদা আদায়, বদলি ও টেন্ডার বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন এবং এখনো রয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৬ বছরে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে বন বিভাগের উচ্চ পর্যায়ের ছাত্রলীগের সাবেক ক্যাডাররা এবং স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা মিলে বিশাল একটি সিন্ডিকেট তৈরি করেছেন। মোয়াজ্জেম রিয়াদ, যিনি এক সময় ছাত্রলীগ নেতা ছিলেন এবং হাসান মাহমুদের ভাগ্নি জামাই এবং কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের বড় ভাই হওয়ায়, এই প্রভাব কাজে লাগিয়ে বনের অভ্যন্তরের তদবির ও টেন্ডার বাণিজ্য গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, বন কর্মকর্তাদের বদলি বাণিজ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেখানে মোটা অঙ্কের অর্থ লেনদেন হতো।

কক্সবাজার, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে বন বিভাগের বিপুল পরিমাণ জমি দখল হয়ে গেছে, যার অধিকাংশই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এসব দখলের নেতৃত্ব দিয়েছেন মোয়াজ্জেম রিয়াদের মতো আওয়ামী লীগের ক্যাডাররা। অভিযোগ রয়েছে, বিগত ১৬ বছরে বন বিভাগের প্রতিটি বিট, রেঞ্জ ও ডিভিশন থেকে মাসে মোটা অঙ্কের চাঁদা আদায় করেছেন মোয়াজ্জেম রিয়াদ। উখিয়া, টেকনাফ, মহেশখালী, রামু, চকরিয়া এবং ঈদগাহ উপজেলায় বন বিভাগের বহু জমি পান বরজ, আবাসন প্রকল্প ইত্যাদি হিসেবে দখল করেছেন তিনি ও তার সহযোগীরা। স্থানীয়দের অভিযোগ, যারা তার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছে, তাদের উপর হামলা ও হয়রানি চালানো হয়েছে। শুধু তাই নয়, হাসান মাহমুদের ‘সুখী বাংলা’ নামে একটি এনজিওর নাম ভাঙিয়ে তিনি শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। বন বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও তিনি কমিশন নিতেন বলে জানা গেছে।

জুলাইয়ের গণআন্দোলন শুরু হলে মোয়াজ্জেম রিয়াদের নেতৃত্বে ২৯ ও ৩০ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট মুক্তিকামী ছাত্রজনতার ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটে। তার নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা সাধারণ ছাত্রদের মারধর ও অপহরণ করে বলে অভিযোগ উঠেছে। তবে এখনো পর্যন্ত মোয়াজ্জেম রিয়াদ গ্রেপ্তার না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন কক্সবাজারের ছাত্রজনতা। তারা অবিলম্বে মোয়াজ্জেম রিয়াদ ও তার সহযোগীদের গ্রেপ্তারসহ তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির তদন্তপূর্বক বাজেয়াপ্তের দাবি জানিয়েছেন। এদিকে, মোয়াজ্জেম রিয়াদের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম থেকে সিন্ডিকেটের মাধ্যমে ভারতে ভাল্লুক পাচারের অভিযোগও রয়েছে। ভারতের চব্বিশ পরগনা জেলার এক পাচারকারী (নিতাই মন্ডল, ছদ্মনাম) জানান, ‘আমরা বাংলাদেশ থেকে ভাল্লুক এবং জীবিত হনুমান সংগ্রহ করি মোয়াজ্জেম রিয়াদ ও আরও কিছু সরবরাহকারীর মাধ্যমে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা আমাদের জীবিত বন্যপ্রাণী সরবরাহ করে।’

তিনি আরও বলেন, ‘মোয়াজ্জেম রিয়াদ ও তার সহযোগীরা বাংলাদেশের ক্যাপটিভ ব্রিডিং ফ্যাসিলিটিগুলো থেকেই এসব প্রাণী আমাদের সরবরাহ করে।’ তবে অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশে বন্যপ্রাণী বিশেষ করে ভাল্লুক ও বানরের কোনো ব্রিডিং ফ্যাসিলিটি নেই এবং সরকার কোনো ধরনের বন্যপ্রাণী বিক্রির অনুমতিও দেয় না। এছাড়াও, মোয়াজ্জেম রিয়াদের বিরুদ্ধে আন্তর্জাতিক পাচার চক্রের সাথে যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে শুধু বন্যপ্রাণী নয়, বিভিন্ন মূল্যবান কাঠ, এমনকি মানুষের পাচারের সাথেও তার নাম জড়িত বলে গোপন সূত্রে জানা গেছে। কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন যে, তার সিন্ডিকেটের লোকেরা নিরীহ মানুষকে বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে পাচার করেছে। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের অন্যতম হোতা হিসেবেও মোয়াজ্জেম রিয়াদের নাম উঠে এসেছে। তিনি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে মানবপাচার সিন্ডিকেটের সাথে সরাসরি যুক্ত।

এছাড়া, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের গভীর জঙ্গলে বিশাল এলাকাজুড়ে রোহিঙ্গাদের অবৈধভাবে বসতি স্থাপন করিয়ে দিয়ে বাংলাদেশে পুনর্বাসিত করার কাজও তিনে করেছেন এবং তাদের দিয়ে পাহাড়ি পথে চোরাচালান পরিচালনার কাজও তিনি করছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক একটি মূল দ্বারার সংগঠনে নিজেকে সংযুক্ত করে তার আওয়ামী তকমা মোচার চেস্টা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে মোয়াজ্জেম রিয়াদ এখন বিভিন্ন তদবির এবং উপডৌকনের মাধ্যমে বাংলা এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন। এ বিষয়ে জনমনে নানা বিরুপ মন্তব্য প্রকাশ পাচ্ছে। এই বিষয়ে মোয়াজ্জেম রিয়াদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিরব পরিবেশ অধিদপ্তর দিন দিন বিলীন হয়ে যাচ্ছে সৌন্দর্যের পাহাড় গিলে খাচ্ছে ভূমিদস্যুরা

চট্টগ্রাম প্রতিনিধি। চট্টগ্রাম নগরীর জালালাবাদ ২ নং ওয়ার্ড আরিফিন নগর এলাকায় মহানগর মেট্রোপলিটন পাহাড়ে অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি করার অভিযোগ উঠেছে চিহ্নিত ভূমি দস্যুদের বিরুদ্ধে। চট্টগ্রাম মেট্রোপলিটন সিটির পাহাড় কাটায় সবচেয়ে আলোচিত এলাকা আরেফিন নগর। মূলত এলাকাটি পাহাড় কেটেই গড়া। আরেফিন নগর এলাকায় এখনো যেসব পাহাড় অবশিষ্ট রয়েছে, সেগুলো রাতের আঁধারে কেটে স্থাপনা নির্মাণ করছে দখলকারীরা। প্রথমে পাহাড়ের নিম্নাংশ কেটে বেশ কিছুদিন রেখে দেয়া হয়। সে সময় পাহাড়ের চারপাশে টিন কিংবা কোনো অস্থায়ী স্থাপনা দিয়ে আড়াল তৈরি করে এরপর মাটি সরিয়ে নেয়া হয়। মূলত পাহাড় কাটার জন্য বর্ষা মৌসুমকেই বেছে নেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের কাছে অবস্থিত এ এলাকায় মাঝে মধ্যে প্রশাসনিক অভিযান পরিচালনা করে জরিমানা করা হলেও নির্বিচারে পাহাড় কাটা চলছেই। সম্প্রতি দেখা গেছে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদের নাম ভাঙিয়ে

আরও পড়ুন
language Change