তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

ময়মনসিংহে সিভিল সার্জন অনিয়ম ও দূর্নীতি করেও বহাল তবিয়তে

ময়মনসিংহে সিভিল সার্জন অনিয়ম ও দূর্নীতি করেও বহাল তবিয়তে
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহে স্বাস্থ্য সেবাকে হাতিয়ার বানিয়ে নীরবে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির দূর্গ তৈরি করে অনিয়মকে নিয়মে পরিনত করেছেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান (কোড নং- ১১৩০৩৪)। অলৌখিক ক্ষমতায় দীর্ঘদিন যাবত ময়মনসিংহেই কর্মরত।

জানা যায়, এই সিভিল সার্জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার পদে কর্মরত থাকাকালীন জখমী সনদপত্র প্রদানের বিষয়ে জখমী রোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করতে অনৈতিক সুবিধা গ্রহন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় হাসপাতাল প্রশাসনের সুনাম ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে গত ২০১৬ সালের ০৭ আগস্ট জরুরী ভিত্তিতে অন্যত্র বদলী এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাছির উদ্দীন আহমদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে প্রতিবেদন প্রেরণ করেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ সমীর কান্তি সরকার গত ২০১৬ সালের ২৫ অক্টোবর ১৪১২৭ নং স্মারকে উনাকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে বদলী করলে বের হয়ে আসে থলের বেড়াল। কেননা এই সিভিল সার্জন ছাইফুল ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর নেতা ও তার ভোটার তালিকা নম্বর ২৭৭। সেই সুবাদে স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজের সুপারিশক্রমে ২০১৬ সালের ২৯ অক্টোবর মমেকহা/প্রশাঃ/২০১৬/৩৫৭০২ নং স্মারকে বদলীর আদেশ বাতিলের জন্য আবেদনপত্র প্রেরণ করেন। এমনকি ২০১৬ সালের ১৮ আগস্ট এই সিভিল সার্জন উনার বিভিন্ন অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ডাঃ এমএ আজিজের সহোদর ভাই টুপি ফারুকের সাথে যোগসাজশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জালিয়াতি সার্টিফিকেটসহ বিভিন্ন অপকর্ম করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ৫ আগষ্টে ফ্যাসিস্ট আওয়ামীলীগ পতনের পর তিনি ভোল্ট পাল্টে ড্যাব এর নেতা হিসাবে আত্ম প্রকাশ করেন। সিভিল সার্জন হিসাবে ময়মনসিংহে পদায়ন নেন। এখন ময়মনসিংহের প্রতিটি উপজেলায় আতংকের আরেক নাম ডাঃ ছাইফুল ইসলাম খান। ড্যাবের নবনিবার্চিত কমিটির নামে প্রতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা চাঁদাবাজি করে থাকেন। সেই সাথে একই কর্মস্থলে ১০ বছরের অধিক কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা করেন। সকলকেই বিভিন্ন সময়ে সিভিল সার্জন অফিসে স্যাকমো, এমটিইপিআই, সিএইচসিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আলাদাভাবে আলোচনা করেন বদলীর বিষয়ে। ডাক্তারসহ কাউকেই ছাড় দিচ্ছেন না। টাকা দিলে বদলী বাতিল করেন অন্যথায় বদলী করেন। সিভিল সার্জনের মদদপুষ্ট ও সিন্ডিকেট বাহিনীর প্রধান অফিস সহকারী কাম-কম্পিউটার জাকির হোসেনের মাধ্যমে ক্লিনিক ডায়াগনস্টিক লাইনেন্স করার নিমিত্ত্বে ঘুষ বাণিজ্য করার অভিযোগ পুরানো। যার কারণে স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক (প্রশাসন) ডাঃ এ,বি,এম আবু হানিফ এই জাকির হোসেনকে নেত্রকোনা খালিয়াজুড়িতে ৩ কার্যদিবসের মধ্যে যোগদানের করতে বদলীর আদেশ প্রদান করেন এবং বদলীর আদেশে উল্লেখ করেন, “বদলীর ছাড়পত্রের কাগজ গ্রহগ না করলে ৪র্থ কর্ম দিবস হতে সরাসরি অব্যহতি পেয়েছেন বলে গন্য হবে”। বদলী হওয়ার পর জাকির হোসেন ২৬ আগস্ট, ২০২৫ থেকে হাজিরা খাতায় কৌশল অবলম্বন করে ছুটি নিয়েও সিভিল সার্জন এর নির্দেশে তিনি প্রতিদিনই অফিস করত। সিভিল সার্জন জাকিরকে ছাড়পত্র না দিতে মরিয়া হয়ে উঠেছিলেন। যার কারণে এই সিভিল সার্জন জাকিরের বদলী বাতিলের জন্য ২৭ আগস্ট মহাপরিচালক বরাবরে ২০২৫-২০২৬/৩৫২৭ নং স্মারক মূলে আবেদন পেরণ করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সিভিল সার্জন জাকিরকে ৩১ আগস্ট, ২০২৫ ছাড়পত্র দিতে বাধ্য হয়।

এবিষয়ে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে উনার বিরূদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে উনি প্রতিবেদককে হুমকী দিয়ে তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।

এসংক্রান্তে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা জানান, তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অনলাইন গেমের আড়ালে অর্থ পাচার

স্টাফ রিপোর্টার।। শহর থেকে গ্রামে অনলাইন জুয়া ছড়িয়েছে মহামারির মতো। জুয়ার ফাঁদে পা দিয়ে অনেকে হারাচ্ছে অর্থ। নিঃস্ব হয়ে বাড়ছে পারিবারিক সহিংসতা। আসক্ত হচ্ছে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরাও। অনলাইনে গেমিং, বেটিং ও বাজি খেলার সাইটে ঢুকে নির্দিষ্ট সময়ে মিলছে বোনাস। লোভে পড়ে জুয়াড়িরা ক্রেডিট কার্ড, বিকাশের মাধ্যমে করছে অর্থ লেনদেন। বর্তমান সময়ে খেলার বিষয়টি পুরো সহজ হয়ে পড়েছে ব্যবহারকারীদের কাছে। অনলাইনে আন্তর্জাতিক এই বেটিং সাইটগুলোর মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে বড় অঙ্কের অর্থ। সূত্র জানায়, স্মার্টফোন এবং অনলাইনের সহজলভ্যতায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া। জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। এ অবস্থায় অনলাইন জুয়া রোধে গবেষণার উদ্যোগ নিয়েছে সিআইডি। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে এ খেলায় উদ্বুদ্ধ করতে নানান চটকদার বিজ্ঞাপন দেয়া হয়। ভয়ঙ্কর এই জুয়ায় লাখ

আরও পড়ুন
language Change