তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আজ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার :
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রবীণ প্রথিতযশা সাংবাদিক দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোঃ মোজাম্মেল হক এবং জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম।

আজ ৪ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অর্ধশতাধিক সাংবাদিকসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীদের উপস্থিতিতে ই-ক্রয় প্রেজেন্ট’স “ স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান ও ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মোঃ মোজাম্মেল হক, সম্পাদক দৈনিক করতোয়া।
প্রধান আলোচক থাকবেন- তাশিক আহমেদ, উপদেষ্টা (অনুষ্ঠান) এটিএন বাংলা।

বিশেষ অতিথি থাকবেন, জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, অভিনেতা কাজী হায়াত, ইভান শাহরিয়ার সোহাগ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), সুপার হিরোখ্যাত চলচ্চিত্র অভিনেতা ডি.এ তায়েব সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

সম্মানিত অতিথি থাকবেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র কনভেনন মোঃ লিয়াকত আলী, মশিউর রহমান সুমন, (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন), সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক কাজল হাজরা, মোহাম্মদ মাসুদ (সম্পাদক- দৈনিক সবুজ বাংলাদেশ), জিহাদুর রহমান (সম্পাদক- দৈনিক কালের সমাজ) স্টার বাংলাদেশ মিডিয়ার সেক্রেটারি হযরত আলী হিরু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক এটিএন নিউজের নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ, মহাসচিব সগীর আহমেদ, বাংলাদেশ সিনে জার্নালিস্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সালাম মাহমুদ, মানবাধিকার প্রতিদিনের উপ-ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার শিরিন রহমান প্রমূখ।

আরো উপস্থিত থাকবেন- প্রফেসর এম.এ সাত্তার (প্রফেসর- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি), বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব চন্দন কুমার দেব, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম (চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশন, এডভোকেট জাহিদ চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), ড. মোহাম্মদ মাহমুদুর রহমান (চেয়ারম্যান- মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশন), ড. রেজুয়ানা রহমান (ইনফারটিলিটি এন্ড রিপ্রোডাকটিভ স্পেশিয়ালিস্ট- ল্যাবএইড এন্ড ইসালামী ব্যাংক স্পেশিয়ালিস্ট হসপিটাল), ব্রিটানিয়া ইউনিভার্সিটির ইংরেজি বিভগের চেয়ারম্যান আর.টি.এন মোঃ তরিকুল ইসলাম, চলচ্চিত্র অভিনেত্রী নেহা আকতার, সঙ্গীত শিল্পী তামান্না হক, এসএম শফি, হাফিজ বাউলা, নৃত্য পরিচালক মোঃ জামিল হোসেন খান, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার নিগার দৌলা সহ অর্ধশতাধিক তারকা উপস্থিত থাকবেন।
ফ্যাশন-শো স্টপার থাকবেন ফ্যাশন শো অর্গানাইজার বাবলস ব্লু অন্তু খান ও ফ্যাশন কোরিওগ্রাফার মডেল জোন গ্রুমিং ইনস্টিটিউট এর মাস্টার প্রিন্স ।

সভাপতিত্ব করবেন- খন্দকার আছিফুর রহমান (প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া, সম্পাদক ও প্রকাশক- দৈনিক মানবাধিকার প্রতিদিন)।
সঞ্চালনা করবেন- স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকারক সবুজ রায় এবং চিত্রনায়িকা নেহা আকতার এবং নিউজ প্রেজেন্টার জাকওয়ানা চৌধুরী (অনিকা)।

এছাড়া অনুষ্ঠানে শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা সহ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের মধ্যে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৩০ জন কে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানের আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। ভিন্ন এই আয়োজনে চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হবে, যা আয়োজক মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া পরিবারের জন্য গর্বের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম

দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম

মো: হাচান আল মামুন, দীঘিনালাঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে “তেল নেই” স্টিকার ঝুলতে দেখা যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, যানবাহন চালক এবং দূর-দূরান্ত থেকে আগত যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, তেলের অভাবে অনেক পাম্পে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। কোথাও কোথাও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না গ্রাহকরা। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন খাতেও বিরূপ প্রভাব পড়ছে। এমন সংকটময় পরিস্থিতির মধ্যেও ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে উপজেলার জামতলী এলাকায়। স্থানীয় ব্যবসায়ী শাহাবুদ্দিন তার নিজ দোকানে সীমিত মজুদের মধ্যেও নিয়মিতভাবে গ্রাহকদের কাছে জ্বালানি তেল সরবরাহ করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, যখন অধিকাংশ পাম্প তেলের অভাবে বন্ধ বা অচল অবস্থায়, তখন শাহাবুদ্দিন তার মজুদ থাকা তেল সাধারণ মানুষের মাঝে বিক্রি

আরও পড়ুন
language Change