তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাল টাকা তৈরির মেশিনসহ কারবারি গ্রেফতার ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটি- এস.এম জিলানী এমপি মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার জামায়াত সেক্রেটারি অপসাংবাদিকতার থাবায় গণমাধ্যম: পত্রিকার আইডি কার্ড বাণিজ্যে কলঙ্কিত হচ্ছে পেশা সন্ত্রাসীদের গুলিতে দুই অটো চালক গুলিবিদ্ধ দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সওজের প্রধান প্রকৌশলী মঈনুল এখনো ক্ষমতাবান! সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি নলডাঙ্গায় দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হেনস্থার ঘটনায় থানায় অভিযোগ ৩ দিনব্যাপী শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা কালীগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা সুন্দরবনে গুলি করে শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি ৯৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু সন্ধ্যার মধ্যে যে সকল জেলায় ঝড়ের আভাস ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ‎সুন্দরবনের সুমন বাহিনীর প্রধান অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ‎রামগড়ের কৃতি সন্তান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী‎ রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ চট্টগ্রাম নগরের প্রধান সড়কে আন্দোলনে নিষেধাজ্ঞা চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা  সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ সুনামগঞ্জের নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা

সড়কে চাঁদা তোলা থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার

সড়কে চাঁদা তোলা থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার
পাঠক সংখ্যা
638

নরসিংদী সাংবাদদাতা:

হামলায় আহত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে উদ্ধার করা হচ্ছে।আজ শনিবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার
নরসিংদীতে যানবাহন থেকে চাঁদা তোলার সময় আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার আরশীনগর রেলক্রসিং সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় আহত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে আরশীনগর মোড়ে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে পুলিশ। আটক দুজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে হামলা চালান একদল লোক। এ সময় ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের ওপর হামলা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আটজন পুলিশ সদস্য নিয়ে শহরের বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে ফেরার পথে বেলা ১১টার দিকে আরশীনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তোলা হচ্ছে দেখতে পেয়ে সেখানে থামেন আনোয়ার হোসেন। এ সময় দুজনকে হাতেনাতে আটক করা হলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের পর আটক দুজনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান হামলাকারীরা। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য কিলঘুষিতে আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় আহত অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁর ঘাড়ে ও পায়ে রক্ত জমে গেছে। আমরা কয়েকটি পরীক্ষা দিয়েছি। তাঁকে হাসপাতালে ভর্তির জন্য বলা হয়েছে। পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ৩০–৩৫ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা আমাকে কিলঘুষি মারতে থাকে। এরপর তারা আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী পৌরসভার সিএনজি ও অটোস্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেন বলেন, পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় ইজারা নিয়েছি আমি, কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার প্রায়ই ইজারার টাকা তুলতে বাধা দেন। এর আগেও তিনি আমাদের দুজনকে আটক করে মামলা দিয়ে জেলে পাঠান। আমরা বৈধভাবে ইজারা নিয়ে যদি কাজ করতে না পারি, তাহলে সরকারকে দেওয়া ২৫ লাখ টাকা ফিরিয়ে দেওয়া হোক। পৌরসভার নিয়ম ও বৈধ ইজারার শর্ত মেনে সড়ক থেকে টাকা তোলার সময় পুলিশ বাধা দেওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশের ওপর হামলার ঘটনা মিথ্যা, ভিত্তিহীন।

প্রসঙ্গত, ইজারাদার আলমগীর হোসেন জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইনের (বিদ্যুৎ) বড় ভাই। ইজারাদার সড়ক থেকে চাঁদা তুলতে পারেন কি না, জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, এই ইজারার আওতায় নির্ধারিত কয়েকটি স্ট্যান্ড থেকে টাকা তোলার কথা। কোনোভাবেই সড়কে চলাচলরত যানবাহন থেকে টাকা তোলার সুযোগ নেই।

হামলার বিষয়ে জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে

স্টাফ রিপোর্টার: আগামী ৫ ফেব্রুয়ারি (বুধবার) প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। ওইদিন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী কমিশন সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবেন। নাম প্রকাশ না করার শর্তে কমিশনের একজন সদস্য সোমবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানান। তিনি জানান, প্রতিবেদন প্রস্তুতের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিবেদনটি ২০০ পৃষ্ঠার কাছাকাছি। এখন বই আকারে সেটি বাঁধাইয়ের কাজ চলছে। গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এ কমিশনের প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। পরে কমিশনের সদস্য সংখ্যা আরও তিনজন বাড়ানো হয়। জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করে তুলতে এ কমিশন গঠন করা হয়। ৯০ দিনের (৩ মাস) মধ্যে প্রস্তুত করা

আরও পড়ুন
language Change