তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার

একে অপরের হাঁড়ি ভাঙছেন বিএনপি নেতারা

একে অপরের হাঁড়ি ভাঙছেন বিএনপি নেতারা
পাঠক সংখ্যা
638

বরিশাল সাংবাদদাতা:

মনোনয়ন দ্বন্দ্বে প্রকাশ্যে বিষোদ্গার আর কাদা ছোড়াছুড়িতে মেতেছেন বরিশালের বিএনপি নেতারা। শুধু সভা-সমাবেশে নয়, পত্রিকায় বিবৃতি দিয়েও চলছে একে অপরের চরিত্র হনন। বিষয়টি নিয়ে একদিকে যেমন চলছে আলোচনা-সমালোচনা, তেমনি বিব্রত দলের মাঠপর্যায়ের কর্মী-সমর্থকরা। নিজেরাই নিজেদের বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাস আর ফ্যাসিস্ট তোষণের অভিযোগ তোলায় ক্ষতির মুখে পড়ছে ধানের শীষ-এমনটাও বলছেন অনেকে। পরস্পরের বিরুদ্ধে তোলা এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করলেও নির্বাচনে যে এসবের নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে হবে তা অস্বীকার করেননি দলটির নেতারা।

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ে আছেন হাফ ডজনেরও বেশি নেতা। যদিও সাক্ষাতের জন্য এখন পর্যন্ত কেন্দ্রের ডাক পেয়েছেন ৩ জন। তারা হলেন-চেয়ারপারসনের উপদেষ্টা পাঁচবারের সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ ও মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। এছাড়া মনোনয়ন চাইছেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন ও মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন। কর্মী-সমর্থকদের নিয়ে দলকে ৭ খণ্ড করে চলছে এদের মনোনয়নের লড়াই। সভা-সমাবেশও চলছে আলাদাভাবে। তবে ইদানীং এসব নেতার কয়েকজন মেতেছেন একে অপরের প্রতি বিষোদ্গারে। নিজেকে সৎ প্রমাণ করতে গিয়ে অন্যের চরিত্র হননও করছেন কেউ কেউ। এর মধ্যে সবচেয়ে আলোচিত মনোনয়নপ্রার্থী রহমতউল্লাহর বিরুদ্ধে গণমাধ্যমে জেলা (দক্ষিণ) বিএনপির দুই নেতার দেওয়া বিবৃতি। যা নিয়ে এখন চলছে তোলপাড়।

একটি অনলাইন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দলের জন্য নিজের ত্যাগের কথা বলেন রহমতউল্লাহ। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা সম্পর্কে বলার পাশাপাশি বরিশালে রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন। এই বক্তব্যকে কেন্দ্র করে একটি বিবৃতি দেন জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন। বিবৃতিতে রহমতউল্লাহর বক্তব্য মিথ্যা ও বরিশালের আন্দোলনে তার তেমন ভূমিকা ছিল না দাবির পাশাপাশি তাকে জাতীয় পার্টির উচ্ছিষ্টভোগী বলে আখ্যা দেওয়া হয়। পালটা বিবৃতিতে রহমতউল্লাহ বলেন, বিবৃতির ভাষাই প্রমাণ করে যে, এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। কোনো ভুল করলে দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা কিংবা আমার কাছে কৈফিয়ত চাওয়া যেত। হাতেগোনা মাত্র কয়েকটি ভিউ পাওয়া একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে সবগুলো গণমাধ্যমে বিবৃতি দিয়ে দলের ঐক্য বিনষ্টের মতো ক্ষতিকর ঘটনা ঘটিয়েছেন তারা।

বিষয়টি সম্পর্কে আলাপকালে আবুল কালাম শাহিন বলেন, যেহেতু রহমতউল্লাহ মিডিয়ায় ওই বক্তব্য দিয়েছেন তাই আমরাও গণমাধ্যমে বিবৃতি দিয়েই তার প্রতিবাদ জানিয়েছি।

কেবল রহমতউল্লাহ নয়, মনোনয়নপ্রার্থী মজিবর রহমান সরোয়ার ও মনিরুজ্জামান ফারুকের বিরুদ্ধেও ভাইরাল হয়েছে আরেক বিএনপি নেত্রী আফরোজা নাসরিনের করা অভিযোগের ভিডিও। সম্প্রতি এক সভায় দেওয়া বক্তব্যে ওইসব অভিযোগ করেন নাসরিন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মনোনয়নপ্রার্থী সরোয়ার ও ফারুকের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও ফ্যাসিস্ট তোষণের অভিযোগ করে বক্তব্য রাখছেন নাসরিন। দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা সরোয়ারকে উদ্দেশ করে তিনি বলেন, তার দুই ভাই নথুল্লাবাদ বাস টার্মিনাল দখল করেছে। এই ১৭ বছর আপনার ভাইয়েরা কোথায় ছিল? তারা আজ বাস টার্মিনাল দখল করে লাখ লাখ টাকা আয় করছে অবৈধভাবে।

সরোয়ারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, দরবেশ সেজে বসে আছেন? আপনারা চাঁদাবাজি করবেন, দখলবাজি করবেন আর বরিশালের মানুষ আপনাকে ভোট দেবে? তারা কি বোকা?

অন্যদিকে মনিরুজ্জামান ফারুককে উদ্দেশ করে নাসরিন বলেন, আপনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন। উপস্থিত সবাইকে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর সঙ্গে ফারুকের ছবি দেখিয়ে নাসরিন বলেন, আমাদের কাছে প্রমাণ আছে আপনি আওয়ামী লীগের সঙ্গে ওঠাবসা করেছেন। বরিশালের মানুষ আপনাদের মতো চাঁদাবাজ-দখলবাজ সন্ত্রাসীদের আর প্রশ্রয় দেবে না।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পালটা অভিযোগ করে ফারুক বলেন, নাসরিনের আশপাশে এখন যারা আছে তারা কোন দলের? ফ্যাসিস্ট দলের কুখ্যাত সন্ত্রাসীদের নিয়ে চলাফেরা করেন তিনি। ছবিসহ সব প্রমাণ রয়েছে আমাদের কাছে। ৫ আগস্টের পর কোন জাদুবলে ১ কোটি ৩০ লাখ টাকা দিয়ে লাইনসহ বাস কিনলেন নাসরিন? এত টাকা তিনি পেলেন কোথায়? সাদিক ও জাহিদ ফারুকের সঙ্গে ছবির বিষয়ে তিনি বলেন, ২০২১ সালের ৬ নভেম্বর আমার স্ত্রী মারা যান। তার মৃত্যুর খবরে আরও অনেকের সঙ্গে সমবেদনা জানাতে বাসায় আসেন তৎকালীন মেয়র সাদিক। সে সময় তোলা ছবি দেখিয়ে আমাকে আওয়ামী ঘনিষ্ঠ বলার মতো ঘৃণ্য মানসিকতা যাদের রয়েছে তাদের সম্পর্কে কী বলব? এছাড়া এলাকার একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছিলাম আমি। সেখানে এসেছিলেন জাহিদ ফারুক। এই ছবি দুটি দেখিয়েই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

ফারুকের অভিযোগের জবাবে নাসরিন বলেন, পারিবারকিভাবে নানা ব্যবসা-বাণিজ্য রয়েছে আমার। তাই দিয়েই বাস কিনেছি। আমার সঙ্গে ফ্যাসিস্ট কারও কোনো সম্পর্ক নেই। পারলে তারা দেখাক যে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো এমপি-মন্ত্রী কিংবা নেতার ছবি আছে।

দুই ভাইয়ের বাস টার্মিনাল দখল বিষয়ে মজিবর রহমান সরোয়ার বলেন, সবচেয়ে দুঃখজনক হলো দলে চেইন অব কমান্ড না থাকা। যিনি এসব ফালতু কথা বলেছেন তিনি মহানগর বিএনপির একজন দায়িত্বশীল নেতা। কেন্দ্র থেকে এখানে মহানগরের নেতৃত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে। নেতৃত্ব নিয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু তাই বলে চেইন অব কমান্ড নষ্ট হবে কেন? কেবল আমি নই, নিজ কমিটির আহ্বায়কের বিরুদ্ধেও তো আজেবাজে কথা বলেছেন তিনি। কেন্দ্রের উচিত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। এখানে দলে ৩-৪টি গ্রুপ, এটা কেন হবে? স্থানীয় রাজনীতির প্রশ্নে আমাকেও মহানগরের নেতাদের পরামর্শ শুনতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, বরিশালে এটা নেই।

নিজের ভাইদের বিষয়ে তিনি বলেন, আমার দুই ভাই বাস টার্মিনালের মালিক সমিতি কিংবা শ্রমিক ইউনিয়নের কোনো পদে নেই। তাদের একজনের বাসের ব্যবসা ছিল। ফ্যাসিস্ট আমলে ব্যবসা করতে দেওয়া হয়নি বলে বাস বিক্রি করে চলে এসেছিল। এখন আবার বাস কিনে ব্যবসা করছে। আমার ভাইয়েরা কোনোরকম চাঁদাবাজি করছে প্রমাণ করতে পারলে দল যে ব্যবস্থা নেবে তা আমি মেনে নেব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশের গনতন্ত্র ও মানবাধিকারের দাবিতে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে মানববন্ধন অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি: বাংলাদেশের গনতন্ত্র ও মানবাধিকার ফিরে না আসা পর্যন্ত বৃটেনের সাথে বাংলাদেশের অভিবাসন চুক্তি বাতিলের দাবিতে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্দোগে গত ৩রা জুন রোজ সোমবার দুপুর ২:৩০ মিনিটের সময় ঐতিহাসিক আলতাব আলী পার্কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সেক্রেটারী তাহমিদ হোসেন খান ও সহ সেক্রেটারী আরিফ আহমদ এর সহ ইভেন্ট ম্যানেজমেন্ট মাহফুজ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল হামিদ শিমুল। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি আশিকুর রহমান আশিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলি উল্লাহ নোমান, ছাতক উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম ন্যান্সি, এনবিসি ইউকের উপদেষ্টা শামীমুল হক। এছাড়াও বক্তব্য

আরও পড়ুন
language Change