তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৭ বছরে ‘ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী ইশরাকের তেরখাদায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন দীঘিনালায় ট্রাভেল ব্যাগে মিলল আড়াই কেজি গাঁজা সুন্দরবনে দস্যু আতংকে মধু সংগ্রহে ধস লোকসানে বাওয়ালি ও মহাজনেরা জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ মাসুদ খাগড়াছড়িতে বিএনপি'র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ভূমি দখল প্রতিশোধ নিতেই আসাদুলকে হত্যা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী লিটন পেলেন  মিনিগাড়ি উপহার শ্মশানের পাশে মিলল নবজাতক এনসিপির ‘জাতীয় নারী শক্তি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে ইউরেনিয়াম দেওয়া হবে না আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ম্যাচেও জয়হীন, লজ্জার নজির কলকাতার ইসরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা অপারেশন ম্যানগ্রোভ শীল্ড অস্ত্রসহ ডাকাত আটক দেব-শুভশ্রীর ছবির ভিলেন নিষিদ্ধ অনির্বাণ কেশবপুরে হাম- রুবেলা টিকা প্রদান প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের  আগামী বছর থেকে হজের খরচ কমানোর চেষ্টা করবে সরকার সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি জ্বালানি সংকটে খুলনার ১০ বিদ্যুৎকেন্দ্রের ৬টিই বন্ধ সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে চলছে মেধা ও যোগ্যতার যাচাই খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আলিম অসুস্থ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা অবহেলিতদের পাশে দাঁড়াতে চান বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা বদলাচ্ছে অসহায়দের জীবন শেরপুরে মা-বাবার ভালোবাসা পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে তুলে দেয় মেয়ে মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফের কাছে জিম্মি চার গ্রামের মানুষ দেশে সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার খালি পেটে রসুন খাওয়ার উপকারীতা মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আরও এক খুন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা টেক্সটাইল মিলের ইনচার্জ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এসএসসি পরীক্ষায় থাকছে ‘সাইলেন্ট এক্সপেল’ এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার

মানবসেবার সেতু গড়লেন ভিডিপি জসিম উদ্দিন

মানবসেবার সেতু গড়লেন ভিডিপি জসিম উদ্দিন
পাঠক সংখ্যা
638

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাংলাদেশ আনসার ও ভিডিপির লোগাং ইউনিয়ন দলনেতা মোঃ জসিম উদ্দিন সমাজসেবার মাধ্যমে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। তিনি নিজ উদ্যোগ ও ব্যক্তিগত খরচে ২নং চেঙ্গি ইউনিয়ন থেকে ১নং লোগাং ইউনিয়নে স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি সাকু নির্মাণ করে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছেন।

দীর্ঘদিন ধরে চেঙ্গী নদীর পানির কারণে ওই এলাকার শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো। বিশেষ করে বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে শিশুদের স্কুলে যাওয়া, কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং রোগীদের হাসপাতালে নেওয়া ছিল অত্যন্ত কষ্টকর। স্থানীয়রা জানান, একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঝুঁকি – দুই মিলিয়ে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হতো তাদের।

এই পরিস্থিতির উন্নয়নে নিজের অর্থায়নে সাকু নির্মাণের উদ্যোগ নেন আনসার নেতা মোঃ জসিম উদ্দিন। একই ইউনিয়নের আনসার কোম্পানি কমান্ডার জমীর উদ্দিন এ কাজে তার সহযোগিতা করেন। সাকু নির্মাণ সম্পন্ন হওয়ার পর এখন দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ সহজ হয়েছে, স্কুলে যাওয়া-আসা নিরাপদ হয়েছে এবং কৃষি ও ব্যবসায়িক কার্যক্রমও বেড়েছে।

স্থানীয় বাসিন্দা তনয় চাকমা বলেন, “আগে শিশুদের স্কুলে পাঠাতে ভয় পেতাম। এখন আর কোনো ঝুঁকি নেই। আমরা সবাই জসিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।”

শুধু সাকু নির্মাণ নয়, মোঃ জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে সমাজসেবায় যুক্ত আছেন। তিনি অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ান, শীতবস্ত্র বিতরণ করেন, কৃষকদের সহায়তা করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছেন। একজন কৃষক হিসেবেও তিনি সমাজে আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

এছাড়া, সম্প্রতি গত ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে তিনি লোগাং বাজার নুরানী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছেন। তার হাতে এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মোঃ জসিম উদ্দিনের এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড বাংলাদেশ আনসার ও ভিডিপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। এলাকাবাসীর মতে, তার মতো নিবেদিতপ্রাণ মানুষদের কারণেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে।

উল্লেখ্য, মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া এই ভিডিপি দল নেতার কর্মকাণ্ড স্থানীয় সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তার উদ্যোগ শুধু অবকাঠামো উন্নয়নেই নয়, মানবিক মূল্যবোধ গঠনে বড় ভূমিকা রাখছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খেজুর ও মুদিপণ্যে স্বস্তি, সবজির দাম বাড়তি

খেজুর ও মুদিপণ্যে স্বস্তি, সবজির দাম বাড়তি

মো: হাচান আল মামুনঃ পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই দীঘিনালা বাজারে নিত্যপণ্যের দামে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইফতারের অন্যতম প্রধান উপকরণ লেবু ও শসার দাম অস্বাভাবিক হারে বেড়ে সাধারণ ক্রেতাদের মধ্যে চাপ সৃষ্টি করেছে। অপরদিকে, মাছের বাজারে স্থিতিশীলতা থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, মাত্র সপ্তাহখানেক আগেও যে লেবু ২০ টাকা হালি বিক্রি হয়েছে, আজ তা ক্রেতাদের হাতের নাগালের বাইরে। মানভেদে প্রতিটি লেবু এখন ৭০ থেকে ৯০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। অপরিহার্য সবজি শসাও ৪০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা কেজি দরে কেনাবেচা হচ্ছে। এছাড়াও প্রতিদিনের রান্নার অন্যতম উপকরণ কাঁচামরিচের দামও চড়া, ১৬০ টাকা কেজি ছুঁয়েছে। মাংসের বাজারেও অস্থিরতা লক্ষ্যণীয়। রমজান এলেই যেন বাড়তি দামের বোঝা মাথায় নিয়ে হাঁটতে হয় ক্রেতাদের। বর্তমানে বয়লার মুরগি কিনতে

আরও পড়ুন
language Change