তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ

ইউএন মিশন থেকে ফিরছে পুলিশের একটি কন্টিনজেন্ট

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের একটি কন্টিনজেন্ট দেশে ফেরত আসছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে তাদের প্রত্যাবর্তনের কথা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট স্বল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র বলছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ইউএন–অপারেশন) আব্দুল্লাহ আল মামুন সমকালকে বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। মিশনের বাজেট ঘাটতির কারণে একটি কন্টিনজেন্ট ফেরত আসবে। বাজেট সমস্যার দূর হলে আবার হয়তো কঙ্গো বা অন্য কোনো দেশে প্রয়োজন হলে নতুন কন্টিনজেন্টকে ডাকা হবে।

৭৫ নারী পুলিশসহ ১৮০ সদস্যের ওই কন্টিনজেন্ট ২৬ আগস্ট কঙ্গোতে পৌঁছায়। প্রশিক্ষণ শেষে তারা ১০ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে। তারা কঙ্গোর কিংশাসায় দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার থেকে তাদের অপারেশনাল কার্যক্রম বন্ধ আছে। ২০০৫ সাল থেকে কঙ্গোতে দায়িত্ব পালন করে আসছে পুলিশ কন্টিনজেন্ট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কঙ্গো ছাড়া এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের আর কোনো কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেই। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশের কন্টিনজেন্টও আংশিকভাবে কমানো হবে। তবে বাংলাদেশের কন্টিনজেন্ট পুরোপুরি ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।আরেকটি সূত্র জানায়, ২০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টকে ফেরত পাঠানোর কথা হয়েছে। তবে কিছু সংখ্যক সদস্য হয়ত আরও কিছু দিন সেখানে অবস্থান করে প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করবেন। সরঞ্জাম ফেরত আনতে তা গোছানোর কাজটি করবেন তারা। ফেরত পাঠানোর সময় না বাড়লে অধিকাংশ সদস্য নির্ধারিত সময়ের মধ্যে ফেরত আসবেন।সম্প্রতি রয়টার্স ও এএফপির প্রতিবেদনে উঠে আসে, আগামী কয়েক মাসে বিশ্বব্যাপী নয়টি মিশন থেকে অন্তত ২৫ শতাংশ শান্তিরক্ষী কমাবে জাতিসংঘ। এমন সিদ্ধান্তের মূল কারণ অর্থের ঘাটতি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা। এর কারণে ১৩ থেকে ১৪ হাজার সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাঁটাইয়ের আওতায় আসবেন।জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি অবদান রাখে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র মিশনের প্রায় ২৬ শতাংশ তহবিলের যোগান তারা দেয়। তাদের পর রয়েছে চীন, দেশটি তহবিলের প্রায় ২৪ শতাংশ দেয়।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে  কাজ করছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। শান্তিরক্ষী পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে নেপাল শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রুয়ান্ডা। ১৯৮৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পুলিশের প্রথম মিশন ছিল নামিবিয়ায়। ২০২৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজারেরও বেশি কর্মকর্তা বিশ্বজুড়ে ২৪টি দেশে ২৬টি মিশনে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকা। বর্তমানে দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকায় আইপিও সদস্য হিসেবে কিছু সংখ্যক পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে কাজ করছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরিশালে মা ইলিশ ধরার অপরাধে ৪৯ জেলের কারাদণ্ড

  মোঃ রানা সন্যামত বরিশাল ব্যুরো প্রধান। বরিশাল নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় ৪৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে আটদিনের অভিযানে ২৮৭টি মামলায় ২৬৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখ ৫৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৯০৩টি অভিযান চালানো হয়েছে। এছাড়া ৩৪৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যেখানে গেল আটদিনে বরিশাল বিভাগে ১১৩ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ১ হাজার ৫৮৬ বার বিভিন্ন মাছঘাট, ২ হাজার ৬৯৮ বার বিভিন্ন আড়ৎ ও ১ হাজার ৭১৪ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের

আরও পড়ুন
language Change