তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল উপকূলের ঢাল হিসেবে মোংলায় নবলোক পরিষদের বৃক্ষরোপণ উদ্যোগ বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আমতলীতে ভূমি জরিপে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা বাবা খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিনের যত অবৈধ সম্পদ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ                                                                                                                                                                                                                                                                                                                 জাতীয় জুলাই সনদে ২৫ রাজনৈতিক দল সই করলেও বিরত রয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব থেকে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ সই অনুষ্ঠানে দলটির কোনো নেতা অংশ নেননি।

জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে সই করছে। কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে; অধিকারের জন্য লড়বে।

সই অনুষ্ঠানে এনসিপি অংশ নেবে না জানিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল ফেসবুকে লিখেছেন, যেহেতু এ সই অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, সেহেতু এটি কেবলই আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই আইনি ভিত্তির আগে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্রের’ মতো আরেকটি একপক্ষীয় দলিলে রূপান্তর হবে।

তিনি আরও লেখেন, তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, সেহেতু আমরা ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলে পরে সই করবে এনসিপি।

অবশ্য এনসিপির এ অবস্থান বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে তুলে ধরেছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, আইনি ভিত্তি ও আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে সই করলে সেটি হবে মূল্যহীন।

তাঁর এ বক্তব্যের পর এনসিপিকে রাজি করাতে বৃহস্পতিবার দিনভর সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৎপরতা চালায়। রাতেও এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরকারের একাধিক উপদেষ্টা আলোচনা করেন। নাহিদের বাসায় গিয়ে সরকারের তরফে বোঝানোর চেষ্টা করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সইয়ের বিষয়ে এনসিপি নমনীয় হয়েছে বলে জানান তিনি। তবে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এসএমএসে সমকালকে জানান, তারা সনদ সই অনুষ্ঠানে যাবেন না। যেহেতু পরেও সনদ সইয়ের সুযোগ রয়েছে, সেহেতু সংস্কারের পরবর্তী কার্যক্রমে এনসিপি যুক্ত হবে।

এদিকে গতকাল পঞ্চগড়ে এক অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে দায়সারা ভাব দেখা দিয়েছে। তাদের উদ্দেশ্য নামকাওয়াস্তে জুলাই সনদ সই করে নির্বাচনের দিকে যেতে পারলেই হলো। এতে সংস্কার হোক, না হোক; সনদের আইনি ভিত্তি থাকুক, না থাকুক; পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করুক, না করুক; কোনো মতে সই করে দায় সারল।
তিনি আরও বলেন, সরকার দায়সারা ভাব দেখিয়েছে। এ জন্য আমরা সনদ সই অনুষ্ঠানে অংশ নিইনি

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত

মো.মাসুদ রানা, খাগড়াছড়িঃ দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, রামগড় অফিসের যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম, করিম। সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হলেও দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা এখন বিশ্বে প্রশংসিত। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো মানবসৃষ্ট দুর্ঘটনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে এবং তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করে তুলতে হবে। এ সময় রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়ার নেতৃত্বে ফায়ার সদস্যরা

আরও পড়ুন
language Change