ডেস্ক রিপোর্ট :
দীপিকার কণ্ঠস্বরে এখন থেকে পাওয়া যাবে মেটার বিভিন্ন পণ্য ও পরিষেবায়, যার মধ্যে রে ব্যান মেটা গ্লাসেসও।বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার প্রযুক্তি দুনিয়ায় নতুন ইতিহাস গড়লেন। মেটা এআইয়ের প্রথম ভারতীয় কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।এনডিটিভি থেকে জানা যায় দীপিকার কণ্ঠ এখন থেকে ব্যবহার করা হবে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।দীপিকা নিজেই এই খবরটি জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, তিনি একটি রেকর্ডিং স্টুডিওতে বসে মেটা এআই এর জন্য ভয়েস রেকর্ড করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত