তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া

পাঠক সংখ্যা
638
ডেস্ক রিপোর্ট:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র “রাজা” হিসেবেই পরিচিত। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে তিনি নিজের খেয়াল মতো পরিচালনা করেন অফিসের কার্যক্রম। তার বিরুদ্ধে রয়েছে ভয়ঙ্কর সব অভিযোগ—চাঁদাবাজি, আত্মীয়কে দিয়ে কাজ ভাগিয়ে নেয়া, প্রকল্পের অর্থ আত্মসাৎ, সময়মতো অফিসে না আসা, কাজ শেষ না করেও বিল পরিশোধ করানোসহ নানা অনিয়ম।

  • উপদেষ্টার নাম ব্যবহার করে চাঁদা আদায়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ভাঙিয়ে ঠিকাদারদের নিকট থেকে ৪০ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে।
এই ঘটনায় দৈনিক সবুজ বাংলাদেশ অনুসন্ধানে নামে এবং একাধিক ভুক্তভোগী ঠিকাদারের সাথে গোপনে কথা বলে তথ্য সংগ্রহ করে।

এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, “এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। নির্বাহী প্রকৌশলী যখন যা বলেন, তখন তাই দিতে হয়। উপদেষ্টার নাম বলেও তিনি মোটা অঙ্কের টাকা নেন।”

আরেক ঠিকাদার বিপ্লব মিয়া বলেন, “এসব দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কোনো লাভ হয় না। সাংবাদিকদের টাকায় চুপ করিয়ে দেন তিনি।”

  • প্রকল্পে অস্বচ্ছতা ও বিল জালিয়াতি

দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে, ঢাকার মিরপুরে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণকাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও বিল পরিশোধ করা হয়েছে। এছাড়া নবাবগঞ্জের বান্দুরায় ইছামতী নদীর উপর ২৭০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণে ৯টির মধ্যে ৮টি স্প্যানের কাজ শেষ হলেও ৯৫ শতাংশ কাজ সম্পন্ন দেখিয়ে ৫০ কোটি ৮৪ লাখ টাকার বিল পরিশোধের অভিযোগ পাওয়া গেছে।

  • পরিবারকেও বানানো হয়েছে ঠিকাদার

সরকারি নিয়ম অনুযায়ী একটি ট্রেড লাইসেন্সে একটি সংস্থায় একটি তালিকাভুক্তির লাইসেন্স ইস্যু করা সম্ভব। কিন্তু বাচ্চু মিয়া তার ভাই শহিদুল ইসলাম সুমনের নামে একটি ট্রেড লাইসেন্স ব্যবহার করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান—‘মোহনা এন্টারপ্রাইজ’ ও ‘মাহমুদ এন্টারপ্রাইজ’ এলজিইডিতে তালিকাভুক্ত করেন।

এই প্রতিষ্ঠানগুলোর একটি, ‘মাহমুদ এন্টারপ্রাইজ’-এর নামে অফিস রক্ষণাবেক্ষণের কাজ পাইয়ে দিয়ে প্রায় ৪৮.৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে, যেখানে কাজ সম্পূর্ণই না করা হয়েছিল।

  • তদন্তে নেমেছে দুদক, সত্যতা মিলেছে

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে এবং অভিযানের প্রাথমিক পর্যায়ে অভিযোগের সত্যতাও মিলেছে বলে জানা গেছে। ফলে বাচ্চু মিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

  • সাংবাদিকের উপর হামলা ও তথ্য সংগ্রহে বাধা

বাচ্চু মিয়ার এসব অনিয়মের অনুসন্ধানে এসএ টিভির প্রতিবেদক হাসান আল সাকিব তথ্য সংগ্রহ করতে গেলে বাধার মুখে পড়েন। এলজিইডি কার্যালয়ের মূল ফটকে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বাচ্চু মিয়ার নির্দেশে তার উপর হামলা চালায় এবং জোরপূর্বক ক্যামেরা থেকে ভিডিও ডিলিট করিয়ে দেন। পরে এই ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য সাকলাইন ও তৌহিদুলকে প্রত্যাহার করা হয়।

  • ভুয়া পরিচয়ে পোস্টিং, অতীতেও অনিয়মের ইতিহাস

২০২২ সালে বাচ্চু মিয়া তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কণ্ঠ নকল করে এলজিইডির প্রধান প্রকৌশলীকে ফোন করে নেত্রকোণায় নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজের পোস্টিং করিয়ে নেন। দেড় মাস পর বিষয়টি ফাঁস হলে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়।

  • বাচ্চু মিয়ার প্রতিক্রিয়া

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া বলেন, “আমি একটি দলের আদর্শে বিশ্বাস করি, সেই কারণে এলজিইডির কিছু ফ্যাসিস্ট কর্মকর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

 
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানিয়েছেন। মিলার আরও বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন,যাদের মধ্যে কেউ কেউ ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি বলেন,২০০৮ সালের পর এই প্রথম ইইউ বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। ভোটের সময় স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগেও ইইউ সহায়তা করবে বলেও জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে উভয়পক্ষ সাংবিধানিক সংস্কার,নির্বাচন প্রস্তুতি,বিচার বিভাগ ও শ্রম খাতের

আরও পড়ুন
language Change