তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া

পাঠক সংখ্যা
638
ডেস্ক রিপোর্ট:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র “রাজা” হিসেবেই পরিচিত। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে তিনি নিজের খেয়াল মতো পরিচালনা করেন অফিসের কার্যক্রম। তার বিরুদ্ধে রয়েছে ভয়ঙ্কর সব অভিযোগ—চাঁদাবাজি, আত্মীয়কে দিয়ে কাজ ভাগিয়ে নেয়া, প্রকল্পের অর্থ আত্মসাৎ, সময়মতো অফিসে না আসা, কাজ শেষ না করেও বিল পরিশোধ করানোসহ নানা অনিয়ম।

  • উপদেষ্টার নাম ব্যবহার করে চাঁদা আদায়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ভাঙিয়ে ঠিকাদারদের নিকট থেকে ৪০ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে।
এই ঘটনায় দৈনিক সবুজ বাংলাদেশ অনুসন্ধানে নামে এবং একাধিক ভুক্তভোগী ঠিকাদারের সাথে গোপনে কথা বলে তথ্য সংগ্রহ করে।

এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, “এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। নির্বাহী প্রকৌশলী যখন যা বলেন, তখন তাই দিতে হয়। উপদেষ্টার নাম বলেও তিনি মোটা অঙ্কের টাকা নেন।”

আরেক ঠিকাদার বিপ্লব মিয়া বলেন, “এসব দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কোনো লাভ হয় না। সাংবাদিকদের টাকায় চুপ করিয়ে দেন তিনি।”

  • প্রকল্পে অস্বচ্ছতা ও বিল জালিয়াতি

দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে, ঢাকার মিরপুরে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণকাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও বিল পরিশোধ করা হয়েছে। এছাড়া নবাবগঞ্জের বান্দুরায় ইছামতী নদীর উপর ২৭০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণে ৯টির মধ্যে ৮টি স্প্যানের কাজ শেষ হলেও ৯৫ শতাংশ কাজ সম্পন্ন দেখিয়ে ৫০ কোটি ৮৪ লাখ টাকার বিল পরিশোধের অভিযোগ পাওয়া গেছে।

  • পরিবারকেও বানানো হয়েছে ঠিকাদার

সরকারি নিয়ম অনুযায়ী একটি ট্রেড লাইসেন্সে একটি সংস্থায় একটি তালিকাভুক্তির লাইসেন্স ইস্যু করা সম্ভব। কিন্তু বাচ্চু মিয়া তার ভাই শহিদুল ইসলাম সুমনের নামে একটি ট্রেড লাইসেন্স ব্যবহার করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান—‘মোহনা এন্টারপ্রাইজ’ ও ‘মাহমুদ এন্টারপ্রাইজ’ এলজিইডিতে তালিকাভুক্ত করেন।

এই প্রতিষ্ঠানগুলোর একটি, ‘মাহমুদ এন্টারপ্রাইজ’-এর নামে অফিস রক্ষণাবেক্ষণের কাজ পাইয়ে দিয়ে প্রায় ৪৮.৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে, যেখানে কাজ সম্পূর্ণই না করা হয়েছিল।

  • তদন্তে নেমেছে দুদক, সত্যতা মিলেছে

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে এবং অভিযানের প্রাথমিক পর্যায়ে অভিযোগের সত্যতাও মিলেছে বলে জানা গেছে। ফলে বাচ্চু মিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

  • সাংবাদিকের উপর হামলা ও তথ্য সংগ্রহে বাধা

বাচ্চু মিয়ার এসব অনিয়মের অনুসন্ধানে এসএ টিভির প্রতিবেদক হাসান আল সাকিব তথ্য সংগ্রহ করতে গেলে বাধার মুখে পড়েন। এলজিইডি কার্যালয়ের মূল ফটকে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বাচ্চু মিয়ার নির্দেশে তার উপর হামলা চালায় এবং জোরপূর্বক ক্যামেরা থেকে ভিডিও ডিলিট করিয়ে দেন। পরে এই ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য সাকলাইন ও তৌহিদুলকে প্রত্যাহার করা হয়।

  • ভুয়া পরিচয়ে পোস্টিং, অতীতেও অনিয়মের ইতিহাস

২০২২ সালে বাচ্চু মিয়া তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কণ্ঠ নকল করে এলজিইডির প্রধান প্রকৌশলীকে ফোন করে নেত্রকোণায় নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজের পোস্টিং করিয়ে নেন। দেড় মাস পর বিষয়টি ফাঁস হলে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়।

  • বাচ্চু মিয়ার প্রতিক্রিয়া

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া বলেন, “আমি একটি দলের আদর্শে বিশ্বাস করি, সেই কারণে এলজিইডির কিছু ফ্যাসিস্ট কর্মকর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

 
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিআরটিসি’র ৮২ লাখ টাকা আত্মসাত ম্যানেজার জামিলের দুর্নীতি তদন্তে ১৬ মাসেও কোন অগ্রগতি নেই

স্টাফ রিপোর্টারঃ বিআরটিসি খুলনা ডিপো ম্যানেজার জামিল হোসেনের দুর্নীতি,অনিয়ম,অর্থ আত্মসাত, মাদক সেবনের অভিযোগ রয়েছে। বাসের নাম্বার প্লেট পরিবর্তন করে নিজ নামে ইজারাসহ বিভিন্ন ভাবে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। আর এসব কারনে বরিশাল থেকে খুলনায় বদলি করা হয় জামিলকে। অভিযুক্ত জামিলের দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হলেও দীর্ঘ ১৬ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে অথচ তদন্তের কোনো অগ্রগতি নেই । তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগসহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে । এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন উপ সচিব কামরুল ইসলাম । দুর্নীতির বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মেজর আলিমুর রহমান, ইএমই, জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল), কে। বলা হয়েছে তদন্ত সাপেক্ষে ১৫ দিনের মধ্যে মতামত দাখিল করতে । বিগত ১০ নভেম্বর ২০২০ তারিখ ২০৮৭ নাম্বার স্বারকে মোঃ কামরুল

আরও পড়ুন
language Change