তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস

ভিডিওকলে এসপি’র কাছে জানানো যাচ্ছে অভিযোগ

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট :

সোমবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে  এসপি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।পুলিশি সেবা নিতে আর দীর্ঘ পথ পাড়ি দিতে হয় না মৌলভীবাজারের সাধারণ মানুষকে। এখন থেকে নিজ থানায় বসেই ভিডিওকলে সরাসরি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে জানানো যাচ্ছে অভিযোগ। মৌলভীবাজার জেলা পুলিশের নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে  এসপি।এর‌ আগে প্রায় দেড়মাস পরীক্ষামূলকভাবে সাত থানায় চালু ছিল এই সেবা। সেবাটি শুধু সাধারণ নাগরিকদেরই নয়, থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজ নিজ সমস্যার কথা জানাতে পারবেন।কথা বলে সরাসরি, নিজের সমস্যার সমাধান করি স্লোগানকে সামনে রেখে জেলার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে  দিতে এই ডিজিটাল সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। উদ্যোগটির ফলে জেলা সদর পর্যন্ত ছুটে আসার ঝামেলা কমেছে। সময় ও খরচ দুটোই বেঁচে যাচ্ছে মানুষের।

জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ  এসপি ডেস্ক, যেখানে ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন নাগরিকরা। প্রতিটি ডেস্কে দায়িত্ব পালন করছেন একজন নারী ও পুরুষ অপারেটর। তারা সাধারণ মানুষকে সহায়তা করছেন অভিযোগ জানাতে ও সমস্যার সমাধান পেতে। এই সেবার মাধ্যমে থানায় প্রাপ্ত তথ্য সরাসরি পৌছে যাচ্ছে এসপি অফিসে। ফলে অভিযোগের দ্রুত তদন্ত, তদারকি ও সমাধান নিশ্চিত করা সম্ভব হচ্ছে তাৎক্ষণিকভাবে।

জেলা পুলিশ জানিয়েছে,আপনার এসপি চালু হওয়ার পর থেকেই মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ হয়েছে। থানায় প্রাপ্ত যে কোনো অভিযোগ বা আবেদন সরাসরি মনিটর করছেন পুলিশ সুপার। এর ফলে সেবার মান বেড়েছে এবং নাগরিকদের আস্থা আরও মজবুত হয়েছে। পাশাপাশি বন্ধ হবে থানার দালালদের দৌরাত্ম্য।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তথ্য চলে যাচ্ছে এসপি অফিসে। স্যার নিজেই বিষয়গুলো মনিটর করছেন এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। এই সেবা চালু হওয়ার ফলে আমরা খুব অল্প সময়েই মানুষের সমস্যা জানতে ও সমাধান দিতে পারছি। জনগণও এতে খুব সন্তুষ্ট। কুলাউড়া থানায় সেবা নিতে আসা রহিমা বেগম বলেন,  আগে ছোট সমস্যার জন্যও এসপি অফিসে যেতে হতো। এখন থানাতেই জানানো যাচ্ছে, দ্রুত সমাধানও পাচ্ছি। এতে সময় ও ভোগান্তি বাঁচছে।এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের লক্ষ্য জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া। আপনার এসপি  প্ল্যাটফর্মের মাধ্যমে এখন মানুষ সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারছে। আমরাও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারছি। এটা পুলিশ ও জনগণের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে

শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে

বিনোদন ডেস্ক আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । ভোটের দিনকে ঘিরে রাজনীতির পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনেও চলছে নানা আলোচনা। কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন আবার অনেক তারকা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও বিদেশে অবস্থান করায় এবার ভোট দিতে পারছেন না। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার এবং আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে এবার প্রিন্স সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার। একইভাবে চিত্রনায়ক আরিফিন শুভও এবার ভোট দিতে পারছেন না। তিনি ঢাকা-১১ আসনের ভোটার হলেও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না তার। চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে

আরও পড়ুন
language Change