তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক

গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালে হাজির করা হলো সেনা কর্মকর্তাদের

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট :

 

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। এরপর পুলিশ সদস্যরা তাদের নামিয়ে আদালতের হাজতখানায় নিয়ে যান।

আওয়ামী লীগের দীর্ঘমেয়াদি শাসনামলে সংঘটিত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় হেফাজতে থাকা বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

কারা হাজির হয়েছেন: 

ট্রাইব্যুনালে হাজির হওয়া সেনা কর্মকর্তারা হলেন,ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, কর্নেল মশিউল রহমান জুয়েল, লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, কর্নেল আনোয়ার লতিফ খান, লে. কর্নেল মখচুরুল হক (অব.), ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কর্নেল কেএম আজাদ, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

মামলার অগ্রগতি:

এই তিন মামলায় মোট ৩২ আসামির মধ্যে ২৫ জনই সেনা কর্মকর্তা। আজ তাদের আনুষ্ঠানিকভাবে আদালতে হাজির করা হয় এবং অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল শুনানির কার্যক্রম পরিচালনা করছেন।

প্রসিকিউশনের বক্তব্য:

প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, “আজ হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের দিন নির্ধারিত ছিল। যদি কেউ হাজির না হন, তাদের নাম দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।” তিনি আরও বলেন, যদি আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন, তবে কোন কারাগারে রাখা হবে সেই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা কর্তৃপক্ষ।

নিরাপত্তা ব্যবস্থা:

সেনা কর্মকর্তাদের হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টন ও আশপাশের এলাকাজুড়ে সকাল থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যদের উপস্থিতিতে ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকার নিরাপত্তা ছিল সর্বোচ্চ পর্যায়ে।

অভিযোগের বিবরণ:

প্রসিকিউশনের দাখিল করা অভিযোগে বলা হয়, টিএফআই সেলে বিরোধী রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের গুম ও নির্যাতনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। গত ৮ অক্টোবর এ অভিযোগ দাখিল করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং আজকের মধ্যে হাজিরের নির্দেশ দেয়।

এছাড়া ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘর এ গুমের ঘটনায় শেখ হাসিনা ও তারিক রহমানসহ ১৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়। অন্যদিকে  জুলাই-আগস্ট আন্দোলনকালে রাজধানীর রামপুরায় ২৮ জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সবমিলিয়ে এই তিন মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত। সেনা সদর থেকে জানানো হয়েছে, এর মধ্যে ১৫ জন কর্মকর্তাকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে।অভিযোগ আমলে নেওয়ার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অংশ নেন। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে বিচার শুরুর আবেদন জানান। আদালত শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং আজকের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভুয়া সনদে চাকরি, ঘুষ-দুর্নীতিতে শতকোটি টাকার মালিক ‘চেইনম্যান’ ইব্রাহীম

স্টাফ রিপোর্টার: ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘চেইনম্যান’ পদে কর্মরত মোঃ ইব্রাহীম খলিলের বিরুদ্ধে ভুয়া সনদ জমা দিয়ে চাকরিতে প্রবেশ, ঘুষ-বাণিজ্য এবং দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। জমি দখল, ভুয়া দলিল তৈরিসহ সাধারণ মানুষকে হয়রানি করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, মোঃ ইব্রাহীম খলিল কোনো স্কুল বা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেননি। তবুও তিনি কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ভুয়া সনদ জমা দিয়ে ‘চেইনম্যান’ পদে চাকরি নেন। তার মামা জাকির হোসেন, যিনি ভূমি মন্ত্রণালয়ের একজন অস্থায়ী ড্রাইভার ছিলেন, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এই চাকরির ব্যবস্থা করেন। মাত্র ছয়-সাত বছর আগেও মোঃ ইব্রাহীম ছিলেন মসজিদের একজন খাদেম। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় ‘টিচার্স গার্ডেন সিটি’তে বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন। অভিযোগ রয়েছে, এই ফ্ল্যাট

আরও পড়ুন
language Change