তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

ইসরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

পাঠক সংখ্যা
638

ডেস্ক রির্পোট:

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার হানেগবি নিজেই এক বিবৃতিতে এমন কথা জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, পরিষদের উপপ্রধান গিল রিচকে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হবে।

গতকাল সন্ধ্যায় হানেগবি এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ (মঙ্গলবার) আমাকে বলেছেন, তিনি জাতীয় নিরাপত্তা পরিষদে নতুন করে কাউকে প্রধান হিসেবে নিয়োগের পরিকল্পনা করছেন। এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আমার মেয়াদ আজ শেষ হলো।

এর কিছুক্ষণ পরই নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিল রিচকে পরিষদের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেবেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত তিন বছর ধরে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সেবা দেওয়ার জন্য জাচি হানেগবিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি তাঁর ভবিষ্যতের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে কেন্দ্র করে অনেক দিন ধরেই হানেগবি ও নেতানিয়াহুর মধ্যে বিরোধ চলছিল। এ দ্বন্দ্বের কারণে হানেগবির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সরে যাওয়াটা প্রত্যাশিতই ছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গাজা নগরীকে সম্পূর্ণভাবে সামরিক দখলের বিরোধিতা ও হামাসের সঙ্গে আংশিক চুক্তিকে সমর্থন দিয়ে আসছিলেন হানেগবি। এ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর দ্বন্দ্ব তৈরি হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালিয়েছিল। হানেগবি তাঁর বিবৃতিতে ওই হামলা ঠেকাতে ব্যর্থতার কারণ জানার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের ব্যর্থতার দায়ও স্বীকার করেছেন।

নেতানিয়াহু সরকার এখনো এই ঘটনার তদন্তে কোনো কমিশন গঠন করেনি। ইসরায়েলের বিরোধী দলের অভিযোগ, তিনি এই প্রক্রিয়াকে বিলম্বিত করছেন।

জাচি হানেগবিকে বরখাস্ত করার সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট।

প্রভাশালী লিকুদ নেতা ও নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হানেগবি ২০২৩ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি জননিরাপত্তা, গোয়েন্দা ও আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পরীক্ষার হলের দায়িত্বে অভিভাবকরা

পরীক্ষার হলের দায়িত্বে অভিভাবকরা

টাঙ্গাইল জেলা সংবাদদাতাঃ টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় এ চিত্র। শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয় প্রাঙ্গণে চেয়ারে বসে কর্মবিরতি পালন করছে , পরীক্ষার হলের ভরসা হয়ে দাঁড়িয়েছেন অভিভাবকরা। তাদের সহযোগিতায় কোমলমতি শিশুরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষের বাইরে এমনকি বিদ্যালয়ের আঙিনায়ও অভিভাবকের উপস্থিতি দেখা যায়। কেউ সন্তানকে সাহস দিচ্ছেন, কেউবা হলের ভেতরে গিয়ে দায়িত্ব পালন করছেন। পরীক্ষার হলের দ্বায়িত্বে থাকা অভিভাবকরা জানান, কর্মবিরতির কারণে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে তাদের দুশ্চিন্তা থাকলেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাঁরা নিজেরাই পরীক্ষার হলে শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আহ্বানে তারা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করছেন। এদিকে সন্তানের অপেক্ষায় পরীক্ষার হলের বাহিরে দাঁড়িয়ে থাকা

আরও পড়ুন
language Change