তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
পাঠক সংখ্যা
638

আমতলী সংবাদদাতাঃ
আমতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদারসহ ৫ জনের নামে ৭ অক্টোবর ২০২৫ তারিখ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলার বাদী হুমায়ুন কবীর হিরু সাংবাদিক জসিম উদ্দিন হাওলাদারের আপন চাচাতো ভাই। পারিবারিক কলহের জেরে এই মামলা দায়ের হয়েছে মর্মে জানান অভিযুক্তরা। মামলার অভিযোগে বলা হয়েছে ২৯ সেপ্টেম্বর বাদীর ঘের ও বৈঠকখানায় রাতের আঁধারে আসামীরা আগুন দিয়ে পুরে ফেলে। এতে বাদীর সাড়ে চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 

বাদী-বিবাদী উভয়ের পারিবারিক কবরস্থানের পাশে রেডক্রিসেন্টের ক্লাব ছিল। সেটা রাতের আধারে আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রেডক্রিসেন্ট ক্লাবটি অজ্ঞাত কারণে পুড়ে যাওয়ার ঘটনায় ৩০ সেপ্টেম্বর হুমায়ুন কবির হিরু আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন।

 

রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ এবং স্থানীয়রা জানান, ক্লাবের অনেক আসবাবপত্র ছিল সেগুলো আত্মসাত করার উদ্দেশ্যে খালি ঘরে হুমায়ুন কবীর হিরু নিজেই আগুন দিতে পারে বলে আমরা ধারণা করি।

 

সাংবাদিক জসিম উদ্দিন হাওলাদার বলেন, হুমায়ূন কবির হিরু সম্পর্কে আপন চাচাতো ভাই। পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন কারণে একাধিক মিথ্যা মামলা দিয়ে ইতিপূর্বেও আমাদের হয়রানি করে আসছিলো। আমি আমতলীতে পরিবার নিয়ে বসবাস করি। গত এক বছর আমি গ্রামের বাড়ীতে যাইনি। আমাকেসহ মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তাদের হয়রানি করার উদ্দেশ্যই এই মিথ্যা মামলা। তিনি আরও বলেন, এভাবে মিথ্যা মামলা দিয়ে হুমায়ুন কবীর হিরু আর কতকাল আমাদেরকে হয়রানি করবে? হিরু ইতিপূর্বে ফেনী জেলায় দায়েরকৃত মামলাসহ বিভিন্নভাবে আমাদেরকে জেল খাটিয়েছে। এছাড়াও মামলার সাক্ষীরা প্রায় সবাই আওয়ামীলীগের সদস্য। এদের মধ্যে ২নং সাক্ষী বশির রাষ্ট্রবিরোধী কার্যকলাপের দায়ে বর্তমানে জেল হাজতে রয়েছে।

 

মামলার ৩নং আসামী নাসির উদ্দিন বলেন, মামলার বাদী হিরু আমার সৎ ভাই এবং আমি আমতলী এমইউ মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ের শিক্ষক। জমিজমার থেকে বঞ্চিত রাখার জন্য বিভিন্ন সময় আমার সৎ ভাই আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আসছে। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি।

 

মামলার বাদী মোঃ হুমায়ুন কবির হিরুর মুঠোফোনে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জগলুল হাসান জানান, হুমায়ুন কবীর হিরুর বসত ঘরের দক্ষিণ পাশের বৈঠকখানা অজ্ঞাত কারণে পুড়ে যাওয়ার ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরী করেছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি

অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি

ডেস্ক রিপোর্টঃ অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে বৈশ্বিক দরবারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সাংবাদিকরা প্রধান ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। রোববার (২৮ জুন) ঢাকার ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের জন্য আয়োজিত এক বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোবাইল ফোন অপারেটর রবি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ যৌথভাবে এই পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমেই মানুষকে প্রকৃত ক্ষমতায়ন করা সম্ভব। রবির ‘অ্যাডভান্সিং ডিজিটাল সোসাইটি’ উদ্যোগের লক্ষ্যই হলো নাগরিকদের ডিজিটাল অর্থনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া। দেশের টেকসই উন্নয়নে রবি আগামীতেও সাংবাদিকদের সক্ষমতা

আরও পড়ুন
language Change