তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায় নারী ফুটবলারদের যৌন হয়রানি দায়ে, পাঁচ বছর নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা পুলিশের ওপর হামলা চালিয়ে, আসামি ছিনতাই ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলে কী ঘটবে, খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া নাটোরে পরিবহন শ্রমিকদের মধ্যে মৃত্যুকালীন ভাতা বিতরণ চলতি বছরের শেষ দিকে শুরু স্থানীয় নির্বাচন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার : আটক ৩ হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাব্বির সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত কোরিয়ান ইপিজেডে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত পুলিশ সদস্য শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ঘোরালেন প্রধান শিক্ষক পথচারী নিহত, ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম কেরালায় মুসলিম তরুণীর বিজয়, নতুন দৃষ্টান্ত স্থাপন আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ঐতিহাসিক শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইগাতীতে ধান কাটার কৃষকদের সুন্দর দৃশ্য

জেনেভা ক্যাম্পে লাশের উপর মামলা বাণিজ্য

জেনেভা ক্যাম্পে লাশের উপর মামলা বাণিজ্য
পাঠক সংখ্যা
638

* সরকার পতনের পর টানা ১৫ মাস ধরে বিরতিহীন সংঘর্ষে
* নিহত ১২, আহত শতাধিক।
* প্রশাসনের নীরবতা ও জনপ্রতিনিধির অনুপস্থিতিতে মাদক সিন্ডিকেটের দখল যুদ্ধ

 

মোঃ মহিব্বুল্লাহঃ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এখন এক ভয়ঙ্কর নৈরাজ্যের জনপদ। মাদক ব্যবসার দখলদারিত্ব নিয়ে টানা ১৫ মাস ধরে চলছে সংঘর্ষ, বোমা–গুলির আতঙ্ক আর “লাশের উপর মামলা বাণিজ্য।” প্রশাসনের ব্যর্থতা, জনপ্রতিনিধির শূন্যতা ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্যে পুরো ক্যাম্প পরিণত হয়েছে অঘোষিত যুদ্ধক্ষেত্রে।

*বোমা-পিস্তলে কেঁপে উঠছে ক্যাম্প:
বিগত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর শুরু হয় জেনেভা ক্যাম্পের ভয়াবহ সংঘর্ষ। স্থানীয়রা জানান, আগে এসব সংঘর্ষ হতো লাঠিসোঁটা বা ইটপাটকেল নিয়ে। কিন্তু এবার হাতে উঠেছে বোমা ও পিস্তল। ১৫ মাস ধরে চলা এ দখলযুদ্ধে প্রাণ গেছে অন্তত ১০ থেকে ১২ জনের, আহত হয়েছেন কয়েক শতাধিক। সরকার পতনের পর থেকে প্রশাসনের তদারকি না থাকায় এবং জনপ্রতিনিধির অনুপস্থিতিতে সংঘর্ষ থামানোর মতো কেউ নেই। ফলে একের পর এক প্রাণ ঝরছে, বাড়ছে ভয় ও শঙ্কা। এক স্থানীয় প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন,“এখন এটা আর ক্যাম্প না, পুরোপুরি যুদ্ধক্ষেত্র। প্রতিদিনই গুলি, বোমা আর আতঙ্ক।”

* লাশের উপর মামলার বাণিজ্য
সংঘর্ষে নিহতদের পরিবারকে ব্যবহার করে এখন চলছে মামলার বাণিজ্য। জানা যায়, অন্তত ৯ থেকে ১০টি হত্যা মামলা হয়েছে—কিন্তু অধিকাংশ বাদী নিজের মামলার আসামিকেও চিনেন না। নিহতদের অশিক্ষিত ও অসহায় পরিবারকে কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো যাকে খুশি আসামি বানিয়ে দিচ্ছে। কখনও প্রতিপক্ষ গ্রুপের নেতাকে, কখনও মাদকবিরোধী মানুষকেও। প্রতিটি মামলার পেছনে চলছে বড় অঙ্কের টাকার লেনদেন। স্থানীয় এক যুবক বলেন,“এখানে এখন লাশেরও দাম আছে। টাকার বিনিময়ে যাকে খুশি মামলায় ঢুকিয়ে দেয়। মৃত মানুষের নামেই এখন ব্যবসা হচ্ছে।”

* প্রশাসনের উদাসীনতা ও মিথ্যা মামলা:
সরকার পতনের পর থেকে জনপ্রতিনিধিহীন জেনেভা ক্যাম্প এখন প্রশাসনিক শূন্যতায় ভুগছে। এই দুর্বলতাকে পুঁজি করে মাদক সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি ক্যাম্পের চেয়ারম্যান মুরাদ কেদেরী দেশের বাইরে অবস্থান করলেও, গত ২৫ অক্টোবরের জাহিদ হত্যা মামলায় তাকেও পুনরায় আসামি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, “যে দেশে নেই তাকেও মামলায় জড়ানো হচ্ছে—এটা ক্যাম্প নয়, মিথ্যার কারখানা।”

* মানুষের আর্তনাদ:
“আমরা শান্তি চাই, লাশ নয়” দীর্ঘদিন ধরে সংঘর্ষ, আতঙ্ক ও মামলা বাণিজ্যে ক্লান্ত ক্যাম্পবাসী এখন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছে।“আমরা আর মরতে চাই না। প্রতিদিনই ভয় নিয়ে বাঁচি। কেউ আমাদের বাঁচাও।”বলেন নিহত এক যুবকের মা।

বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল একটি ক্যাম্পের সংঘর্ষ নয়—এটি ঢাকার অভ্যন্তরীণ প্রশাসনিক দুর্বলতার এক ভয়াবহ প্রতিচ্ছবি। মাদক, মামলা ও মৃত্যু—এই তিনের জালে বন্দি জেনেভা ক্যাম্প আজ এক মানবিক বিপর্যয়ের নাম।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস

দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস

মো: মাসুম বিল্লাহ খুলনাঃ একসময় যেখানে দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সেখানে এখন শুধুই সুনসান নীরবতা। খুলনার ৫ নং ভান্ডার কোট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (লক্ষ্মীখোলা) বিএনপি কার্যালয়টি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। স্থানীয় নেতৃত্বের রহস্যময় নির্দেশে অফিসটি বন্ধ থাকায় তৃণমূল কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নেতৃত্বের নির্দেশ না কি অভ্যন্তরীণ কোন্দল? সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ার্ড বিএনপির এই প্রধান কার্যালয়টিতে দীর্ঘ সময় ধরে বড় একটি তালা ঝুলছে। স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের একজন ‘শীর্ষ নেতার’ সরাসরি নির্দেশে অফিসটি বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূলের সাধারণ কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বড় নেতার ইশারা ছাড়া এভাবে দলীয় কার্যালয়ে তালা ঝোলানো অসম্ভব। তবে কোন নেতার নির্দেশে এবং কেন এই

আরও পড়ুন
language Change