তারিখ লোড হচ্ছে...

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

স্ত্রীকে আনতে গিয়ে ডাকাত সন্দেহে পিটুনি খেলেন যুবক

পাঠক সংখ্যা
638

ওমর ইউসুফ রুবেলঃ

লক্ষ্মীপুরের কমলনগরে তিন বন্ধুকে নিয়ে নিজ স্ত্রীকে উঠিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন হেলাল উদ্দিন নামে এক যুবক। এ সময় এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যান তিনি। তবে ধরা পড়ে যান তার তিন সঙ্গী। তাদের ডাকাত সন্দেহে পিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারধরের শিকার তিনজন হলেন, একই ইউনিয়নের শহীদনগরের মো. মাইনউদ্দিন (২১), মো. ফরহাদ (১৯) ও ফারুক হোসেন সুকু (১৮)। তারা তিনজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রগুলো জানায়, হেলাল উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে তার স্ত্রীর কলহ চলছিল। তাই ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে যান। রোববার সন্ধ্যায় তিনি ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আত্মীয় রফিক মিকারের বাড়িতে বেড়াতে যান। খবর পেয়ে রাতে সেখানে যান স্বামী হেলাল। তিনি বন্ধুদের নিয়ে রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হেলালের স্ত্রী চিৎকার শুরু করলে মুহূর্তেই (ডাকাত পড়েছে) বলে চারদিকে চিৎকার শুরু হয়। একপর্যায়ে মসজিদের মাইকেও এ বিষয়ে ঘোষণা দেন মুয়াজ্জিন। আশপাশের লোকজন ছুটে এলে স্বামী হেলাল উদ্দিন দৌড়ে পালিয়ে যান। তবে তার তিন বন্ধুকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা।

আটক তরুণদের একজন মো. মাইনউদ্দিনের ভাষ্য, তারা শহীদনগরের পাশাপাশি বাড়ির বাসিন্দা। হেলাল তাদের বন্ধু। স্ত্রীকে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে নেওয়ার জন্য এসেছিলেন হেলাল। বন্ধু হিসেবে তাদের সঙ্গে নিয়ে এসেছিলেন, তাকে (হেলালের স্ত্রী) সুপারিশ করার জন্য। কিন্তু বন্ধুর স্ত্রী বিষয়টি সহজে না নিয়ে ডাকাত বলে চিৎকার দেন। তাই গ্রামবাসী তাদের ডাকাত ভেবে আটক করে পিটুনি দেয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামের ভাষ্য, সংবাদ পেয়ে আটক তরুণদের উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার দুপুরে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারত থেকে ২১৫ কোটি টাকার চাল কিনবে সরকার

ভারত থেকে ২১৫ কোটি টাকার চাল কিনবে সরকার

সবুজ বাংলাদেশ ডেস্ক॥ ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে প্রায় ২১৪ কোটি ৭০ লাখ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৮ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার। এতে মোট ব্যয় দাঁড়াবে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ভারত

আরও পড়ুন
language Change