তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল! আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃব... ‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি বিশ্ব রক্তদাতা দিবসে সিরাজগঞ্জে রক্তদান ও গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশ, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা ৮৯ মিনিটের গোলে নেদারল্যান্ডসের স্বপ্ন ভাঙল করলো জাপান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা নতুন নিয়োগে নতুন অভিযোগ, ফায়ার সার্ভিসে কি সক্রিয় সেই পুরনো চক্র? দুদক-মন্ত্রণালয়ে অভিযোগের মুখে ময়মনসিংহ জেলা প্রশাসনের ৫ কর্মকর্তা সাতক্ষীরা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম, প্রধান শিক্ষকের বিরুদ্... সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী কাস্টমস কর্মকর্তা আলতাফের অ’বৈধ সম্পদের পাহাড় সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক ঝালকাঠিতে বসত বাড়িতে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার এমপি আমির হামজা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন শিক্ষা উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর মহতী উদ্যোগ, মাদ্রাসায় দুই লক্ষ টাকার চেক প্রদান আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেসব্রিফিং নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা

জাকির নায়েকের আসা নিয়ে ভারতের কড়া বার্তা

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

নভেম্বরে ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক। তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়,বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।

গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন,জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি,তিনি যেখানেই যান না কেন,সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।

২০১৬ সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতেই অবস্থান করছিলেন। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। তবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয়। বন্ধ করে দেওয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার।

এরই প্রেক্ষিতে ৬০ বছর বয়সি এই ধর্মপ্রচারক ২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান। সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান।

ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়েক একাধিকবার বলেছেন,আমি ভারতে ফিরে যাব না,যতক্ষণ না ন্যায়বিচারের নিশ্চয়তা পাই। মালয়েশিয়ায় থাকার কারণে ভারতের বিচারিক আওতার বাইরে আছেন তিনি।

ডা. জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায়।

ভারতের দেখাদেখি বাংলাদেশও জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নায়েকের  বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর তার বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে হাসিনার পতনের পর আরও অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে।  এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডা. জাকির। তিনি ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়, এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

মো: মাসুদ রানাঃ প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা হয়েছে খাগড়াছড়িতে। সকালে পৌর টাউন হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। সভায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষার অগ্রগতি, মূল্যায়নসহ সংকট, সমস্যা ও করণীয় নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়। দুই জেলার ২শ’ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাসহ অনেকে অংশ নেন সভায়। বক্তারা বলেন, পাহাড়ের দূর্গম এলাকার বিদ্যালয়গুলোতে আগত শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক, মানসিক অবস্থার গঠন এবং নিরাপদ যাতায়াত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় পাঠদান নিশ্চিত করার কথা জানান প্রধান শিক্ষকরা।এছাড়াও আইসিটি ক্লাস, নেটওয়ার্কিং সেবা চালু, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিতসহ অভিভাবকদের

আরও পড়ুন
language Change