তারিখ লোড হচ্ছে...

কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় হাজার কোটি টাকার লুটপাট

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের সরকারি ক্রয় ব্যবস্থায় ভয়াবহ দুর্নীতি এবং অনিয়মের তথ্য সাম্প্রতিক সময়ে প্রকাশ পেয়েছে। অভিযোগ রয়েছে, গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলো সরকারি টেন্ডার, সরবরাহ এবং বিল উত্তোলনের ক্ষেত্রে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত, যেখানে গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন প্রভাবশালী নির্বাহী প্রকৌশলী সরাসরি অংশগ্রহণ করেছেন।

ভুয়া আমদানির কেলেঙ্কারি:
Rangpur Metal Industries Ltd., প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, গত দুই-তিন বছরে প্রায় ৩০০ কোটি টাকার লিফট সরবরাহের কার্যাদেশ পেয়েছে। শর্ত ছিল ফিনল্যান্ডের Kone Lift সরবরাহ করা কিন্তু বাস্তবে সরবরাহ হয়েছে ভারতের তৈরি লিফট। শিপমেন্ট দেখানো হয়েছে জার্মানি থেকে, যেখানে Kone-এর কোনো কারখানা নেই। এর ফলে ইউরোপীয় দামের নামে বিপুল অংকের বিল উত্তোলন করা হয়েছে।

ফায়ার পাম্পে জীবনসংহারী প্রতারণা:
Property Development Ltd. গণপূর্তের বিভিন্ন প্রকল্পে UL listed Fire Pump সরবরাহের চুক্তি নিলেও বাস্তবে সরবরাহ করা হয়েছে নকল ও Non-UL listed Pump। এতে কোটি কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে এবং জননিরাপত্তা সরাসরি ঝুঁকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন মানহীন যন্ত্রপাতি ব্যবহারে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে মানুষের জীবন ঝুঁকিতে থাকবে।

একই প্রতিষ্ঠানের দুটি নাম ব্যবহার করে টেন্ডারবাজি:
Rangpur Metal Industries Ltd. একই প্রতিষ্ঠানের দুটি নাম ব্যবহার করে সরকারি টেন্ডারে অংশগ্রহণ করেছে। Rangpur Metal Industries Limited – ১০১টি কাজ → ২৮৮.৪৮ কোটি টাকা। Rangpur Metal Industries Ltd. – ১১২টি কাজ → ৭৭১.৩৯ কোটি টাকা।

মোট ২১৩টি ওয়ার্ক অর্ডারে অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,০৬০ কোটি টাকা। কোম্পানির মালিকানা, পরিচালনা পর্ষদ ও ঠিকানা এক হলেও ভিন্ন BIN ও TIN ব্যবহার করা হয়েছে।

গণপূর্ত কর্মকর্তাদের অব্যাহত সহযোগিতা:

সিন্ডিকেটের মূল সদস্যরা হলেন, মাসুম বিল্লাহ (এসডিই, শের-ই-বাংলা নগর ৩ নং উপবিভাগ) টেন্ডার অনুমোদন ও বিল পাসে সরাসরি সুবিধা প্রদান, মিজানুর রহমান (নির্বাহী প্রকৌশলী, ঢাকা জোন) ভুয়া শিপমেন্ট যাচাই না করে অনুমোদন, রফিকুল ইসলাম (নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম জোন) – UL listed নয় এমন Fire Pump গ্রহণে সহযোগিতা, আলমগীর হোসেন (নির্বাহী প্রকৌশলী, সদর দপ্তর) একই প্রতিষ্ঠানের দুটি নামের টেন্ডার অংশগ্রহণ বৈধতা, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কোটি টাকার কমিশন ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।

আরইবি’র চেকেও ফাঁকি:
Rangpur Metal Industries Ltd. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (REB) কে ৬০০ কিলোমিটার D-27 কন্ডাক্টর সরবরাহের সময় ৭৫০টি খালি কন্ডাক্টর ড্রাম পাঠিয়েছে। প্রাক-পরিদর্শন ও গুদাম পরিদর্শনে দেখা গেছে, ৪০৪ নম্বর ড্রামে কোনো কন্ডাক্টর ছিল না। এছাড়া ২৯৯টি ড্রামের মধ্যে আরও কিছু খালি থাকতে পারে। আরইবি কর্তৃপক্ষ বিষয়টি পুনঃপরীক্ষার উদ্যোগ নিয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

ইউরোপীয় পণ্যের নামে ভারতীয় পণ্য সরবরাহ এবং ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। নকল Fire Pump ব্যবহার, কম মানের লিফট, নিম্নমানের কন্ডাক্টর সরবরাহ করা কারনে জননিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠানের দুটি নাম ব্যবহার, e-GP সিস্টেমে স্বচ্ছতার অভাবে সরকারি ক্রয় ব্যবস্থার দুর্বলতার চিত্র ফুটে উঠেছে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদন ছাড়া এই ধরনের প্রতারণা সম্ভব নয়। অভিযোগ রয়েছে যে, সিন্ডিকেটের মাধ্যমে তারা সরকারি ক্রয় ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করছে।

সর্বপরি, প্রাণ-আরএফএল গ্রুপ ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের এই দুর্নীতি শুধু অর্থনৈতিক নয়, জনগণের জীবন ও নিরাপত্তার জন্যও বিপজ্জনক। সরকারি প্রকল্পে মানহীন যন্ত্রপাতি সরবরাহ ও টেন্ডারবাজি বন্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ

মোঃ হাচান আল মামুনঃ সারাদেশের মতো খাগড়াছড়ির দীঘিনালাতেও শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। শিক্ষিত জাতিই উন্নত দেশের প্রধান চালিকাশক্তি-এই লক্ষ্যকে সামনে রেখে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। আজ পহেলা জানুয়ারি, বৃহস্পতিবার, সকাল ১০টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দিত হয়। বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান। তিনি বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে ভালো লাগছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছে, যা তাদের পড়াশোনার আগ্রহ বাড়াতে সহায়ক হবে। তিনি আরও বলেন, সময়মতো পাঠ্যবই বিতরণ শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত

আরও পড়ুন
language Change