তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

প্রিয়ন্তীর এগিয়ে চলা

পাঠক সংখ্যা
638

বিনোদন রিপোর্টার॥
‘একটা কথা কী জানেন, বলবো..কষ্ট পাবে না তো’ এরকম রোমান্টিক সংলাপওয়ালা একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে খুললেই চোখে পড়ে। এটি অভিনেত্রী ও মডেল প্রিয়ন্তী উর্বীর সংলাপ। ‘এমনও দিনে তারে বলা যায়’ নাটকের তাঁর সংলাপটি অনেকেই পছন্দ করেছেন। নাটকটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি প্রকাশ হয়েছে নাটকটি। নাটকে এ তৌসিফ মাহবুবের বীপরীতে অভিনয় করেছেন তিনি। এতে তাঁর অভিনীত ‘অবন্তী’ চরিত্রটি দর্শকদে মুগ্ধ করেছে।

নাটকটি প্রসঙ্গে উর্বী বলেন, ‘দর্শক এই সময়ে যে ধরনের গল্পের নাটকে দেখতে চান এটি তেমনই। যারা ইউটিউবে কাজটি দেখেছেন, তাদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। গল্পের কারণে দর্শক কাজটি দেখছেন। সামাজিক মাধ্যমেও অনেক লেখালেখি হয়েছে। নাটকটি প্রকাশ হয়েছে এক সপ্তাহও হয়নি। এত কম সময়ে দর্শক সাড়ায় আমি অভিভূত।

আপনিতো বেশ বাছবিচার করে কাজ করেন। কোন ভাবনা থেকে এ নাটকে কাজ করেছেন? তিনি বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের গল্পে কাজ করেছি। সবসময়ই চেয়েছি ভিন্নধর্মী একটি কাজ করতে। নাটকের আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পূর্ণ। এতে অভিনয়ের অনেক জায়গা ছিল। এ কারণেই কাজটি করেছি। জাহিদ প্রীতম ভাইয়ের নির্মাণ মানেই তো আলাদা কিছু। আর সহশিল্পী হিসেবে তৌসিফ মাহবুব অসাধারণ। এগুলো কাজটি করতে আমাকে আগ্রহী করে তুলেছে।’

এর আগে তিনি অভিনয় করেছেন মাকসুদর রহমান বিশালের পরিচালনায় ‘হসি শেষে নীরবতা’ নাটকে। এতে তাঁর সহশিল্পী ছিলেন আরশ খান। এই জুটির অভিনয়ও দর্শক গ্রহন করেছে। এই জুটির ‘বন্দী’ নাটকটিও দর্শক প্রশংসা কুড়িয়েছে। নাটকের বাইরে সম্প্রতি তিনি মিউজিক ভিডিওতে মুখে দেখিয়েছেন। তাদের দেখা গেছে আভরাল সাহিলের ‘প্রেম আমার’ গানের মডেল হিসেবে। রোমান্টিক এ গানে একেবারে নতুন গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন।

অভিনয় ক্যারিয়ারে নাটক ও মিউজিক ভিডিওতে গ্ল্যামার চরিত্রকে তাকে দেখা গেছে। মিউজিক ভিডিওর কাজ হাতে গোন। তবে নাটকে এখন তিনি নানা ধরনের গল্পের অভিনয় করছেন।

গ্ল্যামারাস চরিত্রের বাইরে অভিনয়ের ব্যাপারে এ অভিনেত্রীর ভাষ্য, ‘গল্পকে সব সময় প্রাধান্য দিতে চেষ্টা করি। গল্প ভালো লাগলে গ্ল্যামারাস হোক কিংবা গ্রামের কোনো সাধারণ মেয়ের চরিত্রে হোক কোনো চরিত্রেই অভিনয় করতে সমস্যা নেই। ক্যামেরায় সুন্দর লাগলে তো ভালো। তবে সুন্দরের চেয়ে আমি অভিনয়কে বেশি প্রাধান্য দিই। নির্মাতারা আমাকে ইদানীং গ্ল্যামারাস চরিত্রের বাইরেই বেশি ভাবছেন। নির্মাতাদের চাওয়া অনুযায়ী তাদের নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করছি। দর্শকের সাড়াও পাচ্ছি কাজগুলোতে।’

গত ঈদে উর্বী অভিনীত সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে তাঁর অভিষেক হয়েছে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয়েছে। এর পর আর কোন সিনেমায় অভিনয়ের খবর পাওয়া যায়নি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় অভিনয়ে আপত্তি নেই এই অভিনেত্রীর।

উর্বী বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে সিনেমায় কাজ করার অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় না করতে হয়েছে। ‘নীলচক্র’র মতো ভালো গল্পের সিনেমা দিয়ে অভিষেক হয়েছে। এটিই পরম পাওয়া। সিনেমায় কাজের অভিজ্ঞতাও অসাধারণ ছিল। সিনেমার মুক্তির পর আমার কাছে দর্শকের প্রত্যাশা বড়েছে। ভাল গল্প ও চরিত্র পেলে নিয়মতি অভিনয় করতে চাই। সংখ্যায় কম হলেও ভালো সিনেমায় অভিনয় করতে ইচ্ছা রয়েছে। তাই আপন গতিতে এগিয়ে যেতে চাই।’

শোবিজে এখন অনেকেই ভিউয়ের পেছনে ছোটে। উর্বী সেদিকে যেতে চান না। মানসম্পন্ন কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।

তিনি বলেন, ‘দেখুন, গল্প যদি সুন্দর হয় মানুষ কাজটি দেখুক বা না দেখুক, সেটা আর্কাইভে থেকে যাবে। ভালো কাজ আজকে না কালকে মানুষ দেখবেই। এমনিতেই আমি সামাজিক মাধ্যমে বেশী থাকি না। ভিউ বাণিজ্যও বুঝি না। বুঝলে এসবে অনেক অ্যাকটিভ থাকতাম। তারকা নয়, অভিনেত্রী হতে চাই। আরও অনেক বড় জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে। এজন্য অনেক পরিশ্রম করতে হবে। খুব জনপ্রিয় হতে হবে, এটি আমি মনে করি না। রাস্তায় দাঁড়ালে আমাকে দেখে ১০ জন ভিড় করবে, এমন ভাবনাও নেই। সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’

চেনা পথের বাঁকে ক্রমেই এগিয়ে যাচ্ছেন উর্বী। এমনটিই মনে করছেন তাঁর ভক্তরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

একজন সাহসের ফেরিওয়ালা মোহাম্মদ মাসুদ

মোঃ ইব্রাহিম হোসেন: দেশের সবচেয়ে বেশি আলোচিত ও রাষ্ট্রনিপীড়িত গণমাধ্যম দৈনিক অন্যদিগন্ত পত্রিকার সাবেক সম্পাদক জীবন্ত কিংবদন্তি সাংবাদিক মোহাম্মদ মাসুদ। জীবন্ত কিংবদন্তি সাংবাদিক মোহাম্মদ মাসুদ এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সংগঠন। তিনি যে-সব সাংবাদিক সংগঠনে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। অর্থ সম্পাদক, ঢাকা প্রেস ক্লাব. মহাসচিব,মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি। সদস্য,ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)। কাউন্সিলর,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)। সদস্য,কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা, সাংগঠনিক সম্পাদক(কুমিল্লা বিভাগ) জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। এছাড়াও তিনি তার সম্পাদিত পত্রিকায়,সঠিক সংবাদ প্রকাশ করায় ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনের আমলে অনেকগুলো মিথ্যা মামলাসহ শতাধিক  ভিত্তিহীন জিডির শিকার হয়। এর মধ্যে,স্বৈরাচার সরকারের সবচেয়ে ক্ষমতাশালী আমলা,সাবেক মন্ত্রী পরিষদের সচিব কবির বিন আনোয়ার নিজেই  মিথ্যা মামলা দায়ের করিয়েছেন তার লোকদিয়ে। স্বৈরাচার সরকারের দোসর কবির বিন আনোয়ার শুধু মিথ্যা মামলা দায়ের করেই থেমে ছিল

আরও পড়ুন
language Change