তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের

রাজধানীর মিরপুরে সড়ক দখল চলছেই

পাঠক সংখ্যা
638

 

রাহিমা আক্তার মুক্তাঃ

রাজধানীর ব্যস্ততম মিরপুরেরএলাকার ফুটপাথসহ প্রধান সড়কের অর্ধেকটা দখল করে বছরের পর বছর চলছে হকারদের রমরমা ব্যবসা। ফুটপাথ ছাড়িয়ে প্রায় চার লেনের চওড়া রাস্তার দুই লেনই দখল করে ব্যবসা করছে হকারা। এখান থেকে মাসে কোটি টাকার লেনদেন করছে হকার নেতারা। ফুটপাতের একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রসাশনসহ সরকার দলীয় নেতা -কর্মীরা এসব টাকা ভাগবাটুরা করে খাচ্ছে।ফুটের জায়গায় পজিশন নিতে প্রথমে দিতে ৪০/ ৫০ হাজার টাকা। আবার প্রতিদিন দিতে হয় ৩/৪শ টাকা। এছাড়াও আরো অনেক পাতিবংবাজদের ম্যানেজ করতে হয়। তারা শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নামে টাকা উঠায়। এতে করে শুধু পথচারীই নয়, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনগুলোকেও। বিশেষ করে মিরপুর-১ নম্বর গোলচত্বর থেকে শাহআলী মাজার যেতে বিশাল চওড়া রাস্তার অর্ধেকের বেশি দখলে থাকে হকারদের। ক্রেতা-বিক্রেতা একাকার হয়ে যায় প্রধান সড়কেই। একই অবস্থা দারুসসালাম ও চিড়িয়াখানা রোড, মিরপুর নিউমার্কেট, মুক্তবাংলা মাার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট সিটি করপোরেশন মার্কেট, শাহ আলী কলেজ মার্কেটের সামনের রাস্তারও। হযরত শাহ আলী মার্কেট, হক প্লাজা, কো-অপারেটিভ মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মুক্তি প্লাজা, প্রিন্স প্লাজার ও বাগদাদ শপিং কম্পেক্স মার্কেটের সামনের অবস্থাও একই। তবে এসব এলাকার রাস্তা দখল এবং ফুটপাথের অবস্থা বেগতিক। অভিযোগ রয়েছে, প্রশাাসনকে ম্যানেজ করে মোটা অংকের টাকার বিনিময়ে রাস্তাকে পজিশন বিক্রি করা হয়েছে। ফলে যেখানে বসে নিশ্চিন্তে ব্যবসা করছে হকাররা। এসব হকারদের কারণে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন মার্কেটের ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ ফুটপাথ, রাস্তা দখল করে হকার বসিয়ে স্থানীয় নেতারা প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদাবাজি করছে। যার ভাগ প্রশাসনের বিভিন্ন মহলেও পৌঁছে যাচ্ছে। এবং কি সরকার দলীয় নেতা-কর্মীরাও বাদ নেই। কিন্তু এ কারণে মূল মার্কেটে ব্যবসা কমে যাচ্ছে।
অভিযোগ রয়েছে মুক্তিযোদ্ধা মার্কেট, হক প্লাজা, ক্যাপিটাল মার্কেট, কো-অপারেটিভ মার্কেট, মুক্তি প্লাজাসহ শাহআলী মার্কেটের আশপাশের চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছে হকারদের সাধারণ সম্পাদক মো. খলিল মিয়া, হকারদের সভাপতি মো. হান্নান। তাদের হয়ে কাজ করে হিরু মিয়া, আকবার, নুরু মিয়া,রুবেল, মানিক মহসিন ও জুলফিকার সহ আরো অনেকজন। খলিল ও হান্নান তারা নিজেরাও দোকান বসিয়েছে। তারা বলেন, সবাই এসে আমাদেরকে ধরে আমরাবাধ্য হয়ে টাকা নিয়ে হকারদেরকে বসতে দেই। তাদের নিয়ন্ত্রিত বাহিনীর সদস্যরা শুধু ফুটপাথই নয়, রাস্তা দখল করে পজিশন বিক্রি করছে হকারদের কাছে। সকাল থেকেই রাস্তা ও ফুটপাথ দখল হয়ে যায়। রাস্তায় দেখা দেয় তীব্র যানজট।লেগুনার চালক কামাল হোসেন বলেন, ঢাকায় এত চওড়া রাস্তা খুবই কম এই এলাকাতেই আছে। কিন্তু চওড়া হলে কি হবে। হকারদের কারণে আমরা তার সুফল ভোগ করতে পারি না। সব জায়গায় ফুটপাথ দখল করলেও এখানে রাস্তাই দখল করে বসে আছে। থানা পুলিশ, ট্রাফিক পুলিশ সব দেখছে। কিন্তু কেউ কিছুই বলছে না। মার্কেটের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, হকারদের এ উৎপাতে আশপাশের মার্কেটগুলোর ব্যবসায়ীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাস্তা, ফুটপাথ বন্ধ থাকার কারণে ক্রেতারা মার্কেটে আসতে পারে না। যার কারণে তাদের বিক্রিও তেমন হয় না। এসব বিষয়ে কোনো কথা বলতে গেলে দখলদার সন্ত্রাসীরা নানা ধরনের হুমকি দিতে শুরু করে। শুধু তাই নয়, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে থাকে।
রাস্তায় পজিশন নেয়া ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, মোটা অঙ্কের টাকা চাঁদা দিয়ে বসার জায়গাটুকু পেয়েছি। তার পরও প্রতিদিন তাকে ৩০০ টাকা করে চাঁদা দিতে হয়। বিক্রি হোক বা না হক এই চাঁদা তাকে দিতেই হবে। এটা এখন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু এর বাইরে যখন চাঁদা দিতে হয় তখন ব্যবসায়ীদের পুঁজি ভেঙে খাওয়া ছাড়া কোনো পথ থাকে না। তিনি বলেন, ফুটপাথে খুবই কম লাভে পণ্য বিক্রি করতে হয়। এখন প্রচুর দোকান থাকায় খুব বেশি লাভও হয় না। তার মধ্যে থানা, পুলিশ, লাইনম্যান, ঝাড়–দার, সোর্স এবং এলাকার বিভিন্ন সংগঠনের নেতাদের আলাদা আলাদা করে টাকা দিতে হয়। কেউ দিন হিসেবে আবার কেউ সপ্তাহ হিসেবে এসব টাকা নিয়ে থাকে। আর যাদের কাছ থেকে জায়গা বা পজিশন নিয়েছি তাদের তো আলাদাভাবে চাঁদা দিয়ে জায়গা রক্ষা করতে হয়। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মাঝে মধ্যেই সিটি করপোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু তাতে লাভ হয় না। তিনি আক্কেপ করে বলেন, যদি প্রসাশনের লোকজন এসব অনৈতিক কাজে জড়িত থাকেন তা হলে তো আর উচ্ছেদ করেও কোন লাভ হচ্ছে না। একদিকে উচ্ছেদ হচ্ছে আবার কিছু ক্ষণ পরে হকাররা আবার দোকান বসাছে। তাই পুলিশের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেয়া হলে উচ্ছেদের পর নতুন করে হকার বসতে পারবে না। মিরপুর জোনের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, অতি তাড়াতাড়ি মিরপুর এলাকার ফুটপাথ ও রাস্তা দখল থেকে হকারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জমজম তুরাগ টাওয়ারের ব্যানারে সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

ডেস্ক রিপোর্ট: মিরপুর শাহ আলী থানাধীন কাজীফরী কাঁচাবাজারের মসজিদের সামনে সরকারি জায়গায় জমজম তুরাগ টাওয়ার সাইনবোর্ড টানিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছেন বলে সরেজমিনে গিয়ে দেখা যায়। কয়েকজন শ্রমিক সহ প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত (নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক অ্যাডভোকেট) সরকারি জায়গায় কিভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন জানতে চাইলে, তিনি প্রথমে ব্যাক্তি মালিকানা জায়গা হিসেবে দাবি করেন, একাধিকবার তার নাম জানতে চাইলেও তিনি নাম বলেননি । এক পর্যায়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের জায়গা বলে স্বীকার করে নেন এবং বলেন পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে তাদের লিজ দিয়েছে, লিজের কাগজ আছে কিনা জানতে চাইলে জমজম তুরাগ টাওয়ার এর সভাপতির সঙ্গে কথা বলার জন্য বলেন । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেন, তাদের ক্ষমতার জোরে,সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে অথচ সবাই নীরব,

আরও পড়ুন
language Change