তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার​ তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে শরীয়তপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্য কর্মীর হামলার প্রতিবাদে মানববন্ধন সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস আওয়ামী লীগ ব্যাক করেনি তারা ছিলই: আসিফ নজরুল ​​বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু রামিসা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ খুলনা ওএমএস পয়েন্ট পরিদর্শন ও গ্রাহকদের চেয়ারে বসার ব্যবস্হা করেন আরসি ফুড- কায়সার আলী খাগড়াছড়িতে নদীর খনন কাজ উদ্বোধন করলেন সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্য সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন খায়রুয়া বাঁধে জান খাল খননের উদ্বোধন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা তুলা উৎপাদন বাড়াতে সরকারের কোটি টাকার প্রণোদনা সড়কে এআই ক্যামেরা স্থাপনে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার ও ভিডিপি গনপুর্ত সম্পদ বিভাগে শফিউলের নেতৃত্বে চলছে হরিলুট জনশক্তি ব্যুরোর পরিচালক মাসুদ রানার অঢেল সম্পদ রাগ করলা, নিয়ে মাতামাতি রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন রামগড় বিজিবির মাসিক মতবিনিময় নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি

এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান

পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম অফিস॥

চট্টগ্রামের রাজনীতিতে একাধিক বিতর্কের কেন্দ্রে রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি বর্তমানে বিএনপির চট্টগ্রামের ৯ নম্বর আসনে মনোনয়ন প্রত্যাশী হলেও, তাঁর বিরুদ্ধে রয়েছে বড় ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত ও অনিয়মের অভিযোগ, যা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য সহজ হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে জানা যায়, শিল্প গ্রুপ এস আলম গ্রুপ-এর গাড়িসমূহ সরিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের মধ্যে আবু সুফিয়ানও ছিলেন। একই নোটিশে বলা হয়েছিল, ওই গাড়ি সরিয়ে নেওয়ার ঘটনায় জেলা কমিটি ও সংশ্লিষ্ট নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এরপর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আবু সফিয়ানের সহ প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়।

পরে, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে আবু সফিয়ানের স্থগিত পদ ও সদস্যপদ প্রত্যাহার করে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। তবে এখানে একাধিক প্রশ্ন উত্থিত হয়েছে – কেন এত দ্রুত পদ পুনরায় দেওয়া হলো? এবং এই দ্রুত পরিবর্তন কি দলীয় শৃঙ্খলার প্রতিফলন না, বরং নেপথ্য প্রভাবের প্রমাণ? নাকি এসআলম এর অর্থের বিনিময়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কোন নেতার আর্শীবাদ তিনি পেয়েছেন?

এদিকে, এই ঘটনায় স্বভাবতই স্থানীয় পর্যায়ে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আবু সফিয়ান নিজেকে এবার চট্টগ্রামের ৯ নম্বর আসনে বিএনপি মনোনয়নপ্রার্থী হিসেবে তুলে ধরছেন। তবে বহিষ্কৃত ও পুনরায় সদস্যপদ ফিরে পাওয়া এই নেতার জন্য ‘নেতৃত্বযোগ্য’ হিসেবে দৃষ্টিকোণটা পরিষ্কার নয়। সাধারণ জনগণ ও দলের তৃণমূল কর্মীরা বলছেন – যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে পদ হারিয়েছে, তারা কি মনোনয়নপ্রার্থী হিসেবে মানানসই?

অন্যদিকে সাম্প্রতিক সময়ে আবু সুফিয়ানের নাম আলোচনায় আসে। কারণ একই এলাকায় দীর্ঘদিন সক্রিয় রাজনৈতিক-সামাজিক ও অঘটনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন সরোয়ার হোসেন বাবলা – যিনি বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় গুলিতে নিহত হন ৫ নভেম্বর ২০২৫। বাবলার দীর্ঘদিন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ছিলেন, ১৫টিরও বেশি মামলা ছিল তাঁর বিরুদ্ধে।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে – আবু সফিয়ানের সঙ্গে বাবলার “সম্পর্ক বা যোগাযোগ” ছিল কি না? যদিও সন্ত্রাসী মৃত বাবলার সঙ্গে একাধিক ছবি তার রয়েছে। এমন সন্দেহ থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সাধারণ জনগনের মধ্যে।

সোমবার (৩ অক্টোবর) রাতে গুলশানস্থ চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আবু সুফিয়ানের নাম ঘোষণা করে কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করা হয়েছে। ঘটনার ভিডিওতে দেখা যায় – প্রার্থী তালিকা ঘোষণার এক পর্যায়ে একজন এসে মির্জা ফখরুলকে জানান, চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ানের নাম ঘোষণায় সংশোধন রয়েছে। এরপর মহাসচিব তাৎক্ষণিকভাবে সেই ঘোষণা সংশোধন করেন এবং নামটি তালিকা থেকে প্রত্যাহারের কথা জানান।

চট্টগ্রাম-৯ আসনকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এই আসনে জয়ী প্রার্থী সরকার গঠনে প্রভাব রাখেন বলেই রাজনৈতিক ইতিহাসে প্রচলিত ধারণা রয়েছে। ১৯৯১ সাল থেকে অনুষ্ঠিত প্রায় সব সংসদ নির্বাচনে দেখা গেছে, চট্টগ্রাম-৯ থেকে বিজয়ী প্রার্থী পরবর্তী সময়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এদিকে, আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কয়েকজন হেভিওয়েট নেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। অন্যদিকে, জামায়াতে ইসলামী আগেই তাদের প্রার্থী চূড়ান্ত করায় তিনি ইতোমধ্যে এলাকায় সক্রিয় প্রচারণায় রয়েছেন। চট্টগ্রাম জেলায় মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৯ সবচেয়ে আলোচিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। ফলে সবার চোখ এখন বিএনপি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আবারও বাড়ল স্বর্নের দাম

আবারও বাড়ল স্বর্নের দাম

  ডেস্ক রিপোর্টঃ বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে ঝুঁকি এড়াতে নিরাপদ বিনিয়োগে ঝোঁক। বিনিয়োগকারীরা এখন নজর রাখছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী এবং বিলম্বিত যুক্তরাষ্ট্রের চাকরির বাজারসংক্রান্ত প্রতিবেদনের ওপর। তাতে ভবিষ্যৎ সুদের হার সম্পর্কে নতুন ইঙ্গিত দিতে পারে। ফলে প্রভাব পড়তে পারে বাজারে। এ দুশ্চিন্তায় না থেকে বিনিয়োগকারীরা স্বর্ণ কেনা বাড়িয়েছেন। গ্রিনিচ সময়ে সকাল ৯টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৫% বেড়ে প্রতি আউন্স ৪,০৮৮.০৩ ডলারে দাঁড়ায়। ডিসেম্বরে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারও ০.৫% বাড়িয়ে ৪,০৮৭.৯০ ডলারে লেনদেন হয়। এফএক্সটিএম-এর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওতুনুগা বলেন, ‘গত সেশনে স্বর্ণের দাম মনস্তাত্ত্বিক ৪,০০০ ডলারের স্তর থেকে কমে আসার পর আজ সতর্ক বাজার ভাবনার মাঝেও সামান্য ঝলক দেখা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কম সুদের হারের পরিবেশে এবং

আরও পড়ুন
language Change