তারিখ লোড হচ্ছে...

শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন

বরিশালে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বরিশালে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা। এ সময় শ্রমিকদের হামলায় সরকারি বিএম কলেজের ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোটা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। নথুল্লাবাদের একাধিক বাসের কাউন্টার এবং বাস ভাঙচুর করেছে। বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করেন তারা।

শ্রমিকদের দাবি, শিক্ষার্থীদের হামলায় অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অর্ধশতাধিক বাস। আহত শ্রমিক এবং শিক্ষার্থীদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে শুরু হয় ছাত্র-শ্রমিক হামলা-পাল্টাহামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা বাসগুলোতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে গোটা বাসস্ট্যান্ড এলাকা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র নেতা রাজু জানিয়েছেন, শনিবার বিকেলে বিএম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু বক্কর হিজলা উপজেলা থেকে ‘সোহান হাওলাদার’ নামক বাসে বরিশালে ফিরছিল।

তার কাছে ভাড়া চাইলে তিনি বিএম কলেজ শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চান। কিন্তু বাসের সুপারভাইজার এবং হেলপার তার কাছে ফুল ভাড়া দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থী আবু বক্করকে লাঞ্ছিত করেন শ্রমিকরা।

আবু বক্কর ঘটনাটি বিএম কলেজ শিক্ষার্থীদের জানান। সন্ধ্যা ৬টায় বাসটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছলে রাজুসহ বিএম কলেজের একদল শিক্ষার্থী নথুল্লাবাদ গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। এ সময় তাদের সঙ্গেও অশ্লীল ভাষা ব্যবহার করেন শ্রমিকরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টির এক পর্যায় ২৫-৩০ জন শ্রমিক একত্রিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ছাত্রনেতা রাজু।

অপরদিকে, নথুল্লাবাদের পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। শনিবার কলেজ বন্ধের দিন এক শিক্ষার্থী বাসে ওঠে হাফভাড়া দেওয়ার কথা বলে। বাসের সুপারভাইজার সেটা না মেনে সম্পূর্ণ ভাড়া দাবি করে। এতে ক্ষুব্ধ হন ওই শিক্ষার্থী।

বিষয়টি তিনি তার সহপাঠীদের জানালে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শতাধিক শিক্ষার্থী নথুল্লাবাদে হামলা-ভাঙচুর শুরু করে। তারা বাস টার্মিনালের মধ্যে একাধিক কাউন্টার, পার্কিং করা বিএমএফ, তুহিন, সামান্ত, জিএম এবং নিউ ভাই ভাই পরিবহনসহ একাধিক পরিবহনের অর্ধশতাধিক বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। ২০ জনের বেশি শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেছে।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, একসঙ্গে কয়েক হাজার শিক্ষার্থী নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকাজুড়ে তাণ্ডব চালিয়েছে। তারা বাস টার্মিনাল ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই ভেতরে অবরুদ্ধ আছি। যে কারণে কতগুলো বাস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শ্রমিক আহত হয়েছে তা বলা সম্ভব না। তা ছাড়া এর বিপরীতে কোনো কর্মসূচি নিবেন কিনা সে বিষয়েও আপাতত কিছু জানেন না বলেন মালিক সমিতির সভাপতি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিক এবং শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। কিছুসংখ্যক বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা বাসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টার করছে। তা ছাড়া সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে

দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে

নিজস্ব প্রতিবেদকঃ একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা আগামী দুই বছরের মধ্যে তাদের জমাকৃত অর্থ ফেরত পেতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে এসব ব্যাংক লোকসানে থাকায় ২০২৪ এবং ২০২৫ সালে আমানতকারীরা কোনো মুনাফা পাবেন না বলেও জানান তিনি। গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, লোকসানের কারণে চলতি অর্থবছরেও মুনাফা দেওয়া সম্ভব নয়। তবে আমরা আশা করছি, আগামী দুই বছরের মধ্যে আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন। ব্যাংকগুলোর অডিট প্রসঙ্গে গভর্নর জানান, পাঁচ ব্যাংকের ভুয়া অডিটে জড়িতদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি বলেন, পাঁচ ব্যাংকের ফরেনসিক অডিট সম্পন্ন করতে আরো তিন

আরও পড়ুন
language Change