তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ

নতুন বিপদের মুখোমুখি হয়েছেন গাজার বাসিন্দারা

নতুন বিপদের মুখোমুখি হয়েছেন গাজার বাসিন্দারা
পাঠক সংখ্যা
638

 

আন্তর্জাতিক ডেস্কঃ

নতুন বিপদের মুখোমুখি হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা। টানা বৃষ্টিপাতে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার উদ্বাস্তু ক্যাম্পে শতাধিক তাঁবু প্লাবিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে গাজা সিভিল ডিফেন্স জানায়, বৃষ্টির পানিতে তাঁবুগুলো ডুবে যাওয়ার পর জরুরি পদক্ষেপে কাজ শুরু করা হয়েছে। শুক্রবার সকাল থেকে গাজা উপত্যকায় একটি নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঠান্ডা বাতাস ও ভারী বর্ষণ। এতে যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে ১৫ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী, মোট ১ লাখ ৩৫ হাজার তাঁবুর মধ্যে ৯৩ শতাংশ অর্থাৎ প্রায় ১ লাখ ২৫ হাজার তাঁবুই এখন আর আশ্রয়ের উপযোগী নেই। আবহাওয়া ও ইসরায়েলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়ে এগুলো মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এখনো তাঁবু, মোবাইল হোমসহ আশ্রয় নির্মাণের সামগ্রী গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। এটি ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার যে পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়, তাতে অন্তর্ভুক্ত ছিল জিম্মি বিনিময় ছাড়াও গাজার পুনর্গঠন ও হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামো গঠনের কথা।

উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

ডেস্ক রিপোর্টঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা। শনিবার (১৩ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন এনসিপির মিডিয়া সেলের সদস্য মুশফিক উস সালেহীন। এনসিপির দুই নেতা হলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

আরও পড়ুন
language Change