তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২

আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গুলির নির্দেশ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বলেছেন, পুলিশের ওপর কেউ হামলা করতে এলে আত্মরক্ষার জন্যই পুলিশ এই পদক্ষেপ নেবে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে বেতার বার্তায় ডিএমপির সদস্যদের এ বার্তা দেন নগর পুলিশের এই অধিকর্তা। পরবর্তীতে গণমাধ্যমের কাছেও বিষয়টি স্বীকার করেছেন ডিএমপি প্রধান শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, নগরবাসীর জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন ডিএমপির প্রতিটি সদস্য। আগুন সন্ত্রাসীরা যদি পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যেতে ডিএমপির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, আমি ওয়্যারলেসে বলেছি কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।

গত ১১ নভেম্বর দুপুরে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিংয়ের’ পর চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। ওই দিন দুপুরে বেতার বার্তায় এ নির্দেশনা দেওয়ার পরই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণার দিন ধার্য করে গত ১৩ নভেম্বর। এর প্রতিবাদে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই তারিখ কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় নাশকতাকারীরা। গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল ঘোষণা দেন আসামি শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে আজ ১৭ নভেম্বর। এরপর আওয়ামী লীগ অনলাইনে ১৬ নভেম্বর রবিবার থেকে টানা দুই দিন ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে। শনিবার রাত থেকেই ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে গতকাল পুলিশের একাধিক উপকমিশনারের কাছে জানতে চাইলে তাদের প্রায় সবার বক্তব্য ছিল অভিন্ন। তারা বলছিলেন, দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে। দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ‘ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোন কিছুই অপরাধ নহে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের অপরাধ বিভাগের একজন উপকমিশনার বলেন, ‘এমন নির্দেশনা কিন্তু কমিশনার স্যার আগেও দিয়েছেন। তারপরও ডিএমপির সদস্যদের মাঝে চাঙাভাব আসেনি। জুলাই-আগস্টের আতঙ্ক থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি পুলিশ সদস্যরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ সোনারগাঁও ইউনিভার্সিটি তার দ্বিতীয় সমাবর্তন ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ ও সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু) এবং এল. মীর আবদুল আলিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামিম আরা

আরও পড়ুন
language Change