তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

আইএমএফের ৩৮টি শর্ত পালনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ

পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছ থেকে ঋণ পেতে মোটা দাগে ৩৮টি শর্ত পালনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। মোট ৪৭০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার গত বৃহস্পতিবার ছাড় করেছে সংস্থাটি। বাকি অর্থ ২০২৬ সাল পর্যন্ত সমান ছয় কিস্তিতে ছাড় হবে। তবে প্রত্যেক কিস্তি ছাড়ের আগে শর্ত পালনের অগ্রগতি যাচাই করবে আইএমএফ।

বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও গভর্নর আব্দুর রউফ তালুকদার লিখিতভাবে এসব শর্ত পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। শর্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিটি কিস্তি ছাড়ের আগে মিলিয়ে দেখবে সংস্থাটি। ঋণের প্রথম কিস্তি ছাড়ের পর আইএমএফের প্রকাশ করা কাগজপত্র থেকে এ তথ্য জানা গেছে।

২০২৬ সাল পর্যন্ত এসব সংস্কার কার্যক্রম চলমান থাকলেও কিছু কাজ করতে হবে অনেকটা জরুরি ভিত্তিতে। এক বছরের মধ্যে। এসব শর্তের মধ্যে প্রথমেই রয়েছে কর-জিডিপি অনুপাত বাড়ানোর উদ্যোগ। জুনের মধ্যে কর-জিডিপি অনুপাত সরকারকে শূন্য দশমিক ৫ শতাংশ বাড়ানোর উদ্যোগ নিশ্চিত করতে হবে, যা আগামী ২০২৩-২৪ অর্থবছরে অর্জন করতে হবে। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট উইংয়ে ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট স্থাপন করতে হবে।

সরকারের রাজস্ব বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ ঋণ নেওয়া কমানোরও শর্ত রয়েছে আইএমএফের। আইএমএফ বলেছে, সঞ্চয়পত্র থেকে নেওয়া ঋণ কমিয়ে চার ভাগের একভাগে নিয়ে আসতে আগামী ডিসেম্বরের মধ্যে পরিকল্পনা নিতে হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই পেট্রোলিয়াম পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের পদ্ধতি চালু করতে হবে। এ প্রস্তাব করা হয়েছে মূলত জ্বালানি খাতে ভর্তুকি কমাতে। এ পরামর্শের কারণ অগ্রাধিকারমূলক খাতের জন্য ব্যয় বাড়ানো। আগামী জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংককে সুদহারে করিডোর পদ্ধতিতে যেতে হবে। সুদহার করিডর এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে সুদহারের বেঁধে দেওয়া সীমা ধীরে ধীরে তুলে নেওয়া ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহারে পরিচালনভিত্তিক পরিবর্তন করা যায়। একইভাবে জুনের মধ্যে আইএমএফের পদ্ধতিতে বৈদেশিক রিজার্ভের হিসাব শুরু করতে হবে। একই সময়ের মধ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার করতে হবে বাজারভিত্তিক। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির হিসাব প্রকাশ করতে হবে।

চলতি বছরের জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে ঝুঁকিভিত্তিক সুপারভিশনে যেতে বলেছে আইএমএফ। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী নিশ্চিত করতে হবে। এ ছাড়া জুনের মধ্যে ব্যাংকগুলোর বার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন প্রকাশ করতে হবে।

২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত যেসব শর্ত: ২০২৪ সালের জুনের মধ্যে মধ্যমেয়াদি রাজস্ব কৌশল প্রণয়ন করতে হবে। এ ছাড়া ডিসেম্বরের মধ্যে করসংক্রান্ত নিয়মকানুন প্রতিপালনের জন্য কৌশল নিতে হবে। কর অব্যাহতি কমানো শুরু করতে হবে। ব্যাংকের খারাপ সম্পদের তালিকা প্রকাশ করতে হবে। সংশোধিত দেউলিয়াবিষয়ক আইন ও অর্থঋণ আদালত আইন সংসদে উপস্থাপন করতে হবে। এ ছাড়া সরকারি মালিকানাধীন কোম্পানি, সরকারি গ্যারান্টি, পিপিপিজনিত ঝুঁকিসহ সরকারি রাজস্ব ঝুঁকির তথ্য প্রকাশ করতে হবে।

২০২৫ সালে কর অব্যাহতি কমাতে হবে। মধ্যমেয়াদি রাজস্ব কৌশল বাস্তবায়নের পাশাপাশি করসংক্রান্ত নিয়মকানুন প্রতিপালনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানোর পাশাপাশি বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে। ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো ও মূলধন ঘাটতি দূর করার উদ্যোগ অব্যাহত রাখা ছাড়াও ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার বাস্তবায়ন ঘটাতে হবে। সংশোধিত হস্তান্তরযোগ্য দলিল আইন সংসদে উপস্থাপনের সঙ্গে সঙ্গে বাজেট ঘাটতি পূরণে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া কমানোর ধারা অব্যাহত রাখতে হবে। সরকারি মালিকানাধীন ৫০ সংস্থার তথ্য প্রকাশ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহারের ক্ষেত্রে পরিচালনভিত্তিক পরিবর্তন অব্যাহত রাখার পাশাপাশি সংস্থাটির ক্ষমতা প্রয়োগের সক্ষমতা বাড়াতে হবে।

২০২৬ সালে কর অব্যাহতি কমিয়ে জিডিপির দশমিক ৭ শতাংশ বাড়তি কর আদায়ের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। মধ্যমেয়াদি রাজস্ব কৌশল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে করসংক্রান্ত নিয়মকানুন প্রতিপালনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। জ্বালনির মূল্য নির্ধারণে সময়ভিত্তিক ব্যবস্থা বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে। ব্যাংক খাতের খেলাপি ঋণ কমানো ও মূলধন ঘাটতি দূর করার উদ্যোগ অব্যাহত রেখে তদারকি বাড়াতে হবে। আর্থিক খাতের জন্য খাতভিত্তিক কৌশল নির্ধারণ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহারের ক্ষেত্রে পরিচালনভিত্তিক পরিবর্তন অব্যাহত রাখতে হবে। গ্রিনবন্ডের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।

আইএমএফের শর্ত প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, রাজস্ব বাড়ানোসহ ব্যাংক খতে যেসব সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো অনেক আগে থেকেই বাস্তবায়ন করা উচিত ছিল। কিন্তু এতদিন এসব বিষয়ে হাত না দেওয়ায় এখন একবারে বাস্তবায়ন করতে গেলে অর্থনীতির ওপর চাপ পড়বে। নিজস্ব গ্যাস অনুসন্ধান না করে আমদানিতেই আগ্রহী হয় সরকার। আবার রাজস্ব আহরণও বাড়াতে পারেনি। তাই আন্তর্জাতিক বাজারে এসব পণ্যে দাম বাড়ার কারণে দেশেও বারবার দাম বাড়াতে হচ্ছে, যা জনগণের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পরকীয়া প্রেমের আড়ালে ভেজাল মদ ও ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক

পরকীয়া প্রেমের আড়ালে ভেজাল মদ ও ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের ফিশারীঘাট এলাকা দীর্ঘদিন ধরে মাদক, ভেজাল মদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই অপরাধ সাম্রাজ্যের মূল নিয়ন্ত্রক দুইজন ব্যক্তি— কুখ্যাত সন্ত্রাসী সাগর দাশ এবং মাদক সম্রাট মৃত অনুপ বিশ্বাসের স্ত্রী রমা বিশ্বাস। সাগর দাশের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, বিপুল সম্পদের মালিকানার অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার মতো ভয়াবহ অপরাধের তথ্য।ফিশারীঘাটের বাসিন্দাদের কাছে সাগর দাশ অপরিচিত নাম নয়। কৈশোর থেকেই ক্যাডার রাজনীতির সাথে যুক্ত হয়ে এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত সাগরের বিরুদ্ধে রয়েছে একাধিক চাঁদাবাজি, মাদক পাচারের মামলা।তৎকালীন সময়ে র‍্যাবের তালিকাভুক্ত আসামিও ছিলেন তিনি। বিভিন্ন সময়ে র‍্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তি পান। স্থানীয়রা অভিযোগ করেন, ইয়াবা,

আরও পড়ুন
language Change